ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নকলায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন


নকলায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত চলতি মেয়াদে তথা ৫ বছরে দেশব্যাপি ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পরপরই শেরপুরের নকলায় বিভিন্ন জাতের গাছের চারা রোপনের মাধ্যমে স্থানীয় ভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পরেই নকলা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি ও সংস্থার উদ্যোগে সুবিধাজনক স্থানে বিভিন্ন জাতের গাছের চারা রোপন শুরু করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে চারা রোপনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা আইসিটি অফিসার সাইমুন শাহনাজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ময়মনসিংহে সেলুনে ঢুকে নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী অভিযুক্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৩:২১ এম


মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত অঞ্চলে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে।

শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটার তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলাকালে বিজিবি টহলদল কর্তৃক দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করা হয়। এই সময় সন্দেহভাজনরা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালায়। গুলির ফলস্বরূপ একজন চোরাকারবারি আহত হয়।

আহত ব্যক্তি ও তার সহযোগী পরে ভারতের ভেতরে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।

গোয়েন্দা অনুসন্ধান ও আইনগত কার্যক্রম এ বিষয়ে চলমান রয়েছে, বলে জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, তারা সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৩:৪৩ এম


কাতারের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে কাতারের বিরুদ্ধে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড। রবিবার (১৪ জুন) সান ফ্রান্সিস্কো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইউরোপীয়ান দল সুইজারল্যান্ড।

ম্যাচের শুরু থেকে বল দখল ও আক্রমণে সুইজারল্যান্ড এগিয়ে ছিল। প্রথমার্ধে তারা ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে মোট ১৪টি শট নেয়, যেখানে ৭টি ছিল লক্ষ্যে। এদিকে কাতার মাত্র ৩টি শট নিতে পেরেছে, এর মধ্যে ২টি গোলমুখে ছিল।

তবে ম্যাচের শুরুতেই সুযোগ পায় কাতার। তৃতীয় মিনিটে সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজির ভুলের কারণে এডমিলসন একক সুযোগ পায়, কিন্তু সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল দ্রুত এগিয়ে এসে নিশ্চিত গোল রুখে দেন।

এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় সুইজারল্যান্ড। সপ্তম মিনিটে দান এনদোয়ের একটি শট কাতারের গোলরক্ষক দারুণভাবে রুখে দেন। তিন মিনিট পর আরেকটি সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হয় তার জোরালো শট।

১৪তম মিনিটে পেনাল্টি পায় সুইজারল্যান্ড। রেমো ফ্রয়েলারের ওপর ফাউলের পর প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বহাল থাকলে ১৭তম মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রিল এম্বোলো।

২৪ মিনিটে আবারও সুইসরা কর্নার থেকে চাপ সৃষ্টি করে, তবে কাতার তাদের রক্ষা করতে সক্ষম হয়। পরে গরম আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত ড্রিংকস ব্রেক নেওয়া হয়।

৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ হাতছাড়া করেন দান এনদোয়ে। ব্রিল এম্বোলোর পাস থেকে পাওয়া সুযোগে তার শট উঠে যায় গ্যালারিতে।

বিরতির আগ পর্যন্ত একাধিক সুযোগ নষ্ট করলেও, প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে যায় সুইজারল্যান্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৩:৪৭ এম


গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে গুরুত্ব না দিলে তারা বসে বসে আঙ্গুল চুষবে না। তিনি এ বিষয়টি আরও নিশ্চিত করে জানান, গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। ১৮ কোটি মানুষ নিয়ে গঠিত এই দেশে, তারা কাউকে কোনো রকম ইজারা দেবেন না।

শনিবার (১৩ জুন) চট্টগ্রামের লালদিঘী ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন, সরকার যদি পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটে, তবে জনগণকে আবারও গণঅভ্যুত্থানের দিকে যেতে হবে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা বিভাগের ১১টি জেলা এবং তিন পার্বত্য জেলা থেকে এসে এই সমাবেশে অংশগ্রহণ করেন। ঐতিহাসিক এই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম হাত নেড়ে মঞ্চে আসেন।

এরপর, বিরোধী দলের নেতা বলেন, গণভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে, যাতে গণমানুষের স্পষ্ট অধিকার রক্ষা পায়। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই সনদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে, সরকার যদি স্বৈরতন্ত্রের দিকে হাঁটে, তাহলে বিএনপির পতন ঘটানোর জন্য আবারও জুলাইয়ের মাধ্যমে আন্দোলন হবে।

তিনি এ সময় মন্তব্য করেন, বড় বাজেটের মাধ্যমে বড় চাঁদাবাজি করতে চায় বিএনপি এবং বাজেটে জুলাই শহীদের রক্ত জায়গা পায়নি, এটা যথেষ্ট দুঃখজনক।

এই সময় বক্তারা জানান, সবারই সীমান্তে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। যদি সরকার একদলীয় বাকশালী শাসন বাস্তবায়নের পাঁয়তারা করে, তবে তাদের রুখে দিতে হবে।

এদিকে, এলডিপির সভাপতি ড. কর্নেল অলি আহমদ এ বিষয়ে বলেন, এ সরকারের বিরুদ্ধে আন্দোলন চট্টগ্রাম থেকেই শুরু হবে। ডাকাতেরা ভারতের কলকাতায় এবং চোরেরা বাংলাদেশে। এ জন্য সীমান্তে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে।

অবশেষে, বক্তারা জানিয়ে দেন, আগামী ২০ জুন খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে গুরবাজের রেকর্ড, তবু জয় ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৩:৪৯ এম


৪৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে গুরবাজের রেকর্ড, তবু জয় ভারতের

বৃষ্টির কারণে আফগানিস্তান-ভারত ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচটির দৈর্ঘ্য কমে গিয়ে ২৫ ওভারে নেমে এসেছিল। আগে ব্যাটিং করা আফগানিস্তানের পক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তিনি ব্যাট হাতে ভারতের বোলারদের কচুকাটা করে সেঞ্চুরি পূর্ণ করেন এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে এক অভিজাত তালিকায় নাম লিখিয়েছেন। তবে শুভমান গিলের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে আফগানরা ম্যাচটি জিততে পারেননি।

শনিবার (১৩ জুন) হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে পরাজিত হয়েছে। বৃষ্টির কারণে ২৫ ওভারে নেমে আসা ম্যাচে আফগানিস্তান রহমানউল্লাহ গুরবাজের ৪৮ বলে হাঁকানো সেঞ্চুরির মাধ্যমে ২৪.৫ ওভার শেষে ১৯৪ রানে অলআউট হয়ে যায়।

ভারতের জবাবে অধিনায়ক শুভমান গিলের ৬৬ বলে ৮৪ রানের ইনিংসের মাধ্যমে ১৩টি বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্য পূর্ণ করে।

আফগানিস্তানের সংগ্রহের সিংহভাগই এসেছে গুরবাজের ব্যাট থেকে। ওপেনিংয়ে নেমে তিনি আফগানিস্তানের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন। গুরবাজ শেষ পর্যন্ত ৫১ বলে ৮টি করে চার ও ছক্কা হাঁকিয়ে ১০২ রান করে নীতিশ কুমার রেড্ডির বলে বোল্ড হয়ে যান।

গুরবাজের এই ঝোড়ো ইনিংস তাকে ভারতের বিপক্ষে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির তালিকায় স্থান এনে দিয়েছে। তিনি মাত্র ৪৮ বলে শতক পূর্ণ করেন, ফলে গুরবাজ ভারতীয় দলের বিপক্ষে দ্বিতীয় দ্রুততম ওয়ানডে সেঞ্চুরিয়ান হয়ে যান।

এই উইকেটকিপার সাবেক পাকিস্তানি অধিনায়ক শহিদ আফ্রিদির রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। আফ্রিদি ২০০৫ সালে কানপুরে ভারতের বিপক্ষে মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন, যেখানে ছিল ৯টি চার ও ১০টি ছক্কা।

গুরবাজ ছাড়া আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ তেমনভাবে বড় অবদান রাখতে পারেনি। অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি ৩০ বলে ২৭ রান করেন, যেখানে ৩টি চার ছিল। আজমতুল্লাহ ওমরজাই ১৬ বলে ৩ ছক্কায় ২৬ রানের ইনিংস খেলেন।

ভারতের পক্ষে গুরনুর ব্রার ও হার্শ দুবে ৩টি করে উইকেট শিকার করেন। বাকি ৪ উইকেট সমানভাবে ভাগ করে নেন আর্শদীপ সিং ও নীতিশ কুমার।

জবাবে ভারতীয় দলের পক্ষে রহিত শর্মা ১৬ রান করে আউট হলেও ইশান কিশানকে নিয়ে অধিনায়ক গিল দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে যান। কিশান ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৪ রান করে বিদায় নেন।

শ্রেয়াস আইয়ার ১২ রানে থামেন। গিল চতুর্থ উইকেট জুটিতে কেএল রাহুলকে নিয়ে ম্যাচটি শেষ করে দেন। গিল ৬৬ বলে ১১ চার ও ২ ছক্কায় ৮৪ রানে অপরাজিত ছিলেন। রাহুল মাত্র ১৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%