প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষিত চলতি মেয়াদে তথা ৫ বছরে দেশব্যাপি ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পরপরই শেরপুরের নকলায় বিভিন্ন জাতের গাছের চারা রোপনের মাধ্যমে স্থানীয় ভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পরেই নকলা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদসহ স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সমিতি ও সংস্থার উদ্যোগে সুবিধাজনক স্থানে বিভিন্ন জাতের গাছের চারা রোপন শুরু করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে চারা রোপনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা আইসিটি অফিসার সাইমুন শাহনাজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেনসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন