ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

লোডশেডিংয়ের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে: সংসদে হানজালা


লোডশেডিংয়ের কারণে মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে: সংসদে হানজালা

জাতীয় সংসদে মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালা নিজ নির্বাচনী এলাকায় বিদ্যুৎ সংকট নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।এতে তিনি বলেন, এই সংকট যদি দ্রুত সমাধান না করা হয়, তবে জনপ্রতিনিধিদের মান সম্মান নিয়ে এলাকার মধ্যে টিকতে থাকা কঠিন হয়ে যাবে।

তিনি সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেন।

হানজালা বলেন, গভীর রাতেও সাধারণ মানুষ সংসদ সদস্যকে ফোন দিয়ে ক্ষোভ প্রকাশ করে যখন এলাকায় কারেন্ট থাকে না। এলাকাবাসীরা মনে করে এমপি এর জন্য দায়ী। তবে বিদ্যুৎমন্ত্রী উপস্থিত না থাকার কারণে বা বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে মাঠপর্যায়ে সাধারণ মানুষকে বোঝানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সংসদে বিদ্যুৎমন্ত্রীর অনুপস্থিতি উল্লেখ করে তিনি বলেন, আজ যদি বিদ্যুৎমন্ত্রী সংসদে উপস্থিত থাকতেন, তাহলে মাঠপর্যায়ের এই বাস্তব চিত্র ও সংকটের গভীরতা সরাসরি তাকে বোঝানো যেত। উন্নত সময়ে সরকারের কাছে তিনি স্পিকারের মাধ্যমে জোর দাবি জানান, যেন এই বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান খুব দ্রুত সময়ের মধ্যে করা হয়, অন্যথায় এলাকায় সাধারণ মানুষের মুখোমুখি হওয়া কঠিন হয়ে যাবে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

বাজেটের আলোচনার সময় তিনি বিদ্যুৎ সংকটের পাশাপাশি দেশের পাঠ্যপুস্তকের ওপরও তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছরে পাঠ্যপুস্তক থেকে হাজি শরীয়তউল্লাহ, শাহজালাল, শাহ পরান ও তিতুমীরের মতো ঐতিহাসিক ও বিপ্লবী ব্যক্তিত্বদের গৌরবোজ্জ্বল ইতিহাস মুছে ফেলেছে। যে ইতিহাস দেশের যুবসমাজকে দেশপ্রেম শেখাত, তা আজ বইপুস্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নিজ বংশের মহান পুরুষ হাজি শরীয়তউল্লাহর ফরায়েজী আন্দোলন এবং ব্রিটিশবিরোধী সংগ্রামের কথা স্মরণ করে আগামী দিনের পাঠ্যপুস্তকে এই বীরদের ইতিহাস ফিরিয়ে আনার দাবি জানান।

এছাড়া, রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের প্রেক্ষাপটে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, পাসপোর্ট জটিলতা এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না পাওয়ার সংকটের বিষয়টি সংসদে তুলে ধরেন সাইদ উদ্দিন আহমদ হানজালা। তিনি প্রবাসীদের বীর যোদ্ধা আখ্যায়িত করে বলেন, তারা কষ্ট করে দেশে টাকা পাঠাচ্ছেন, অথচ বিমানবন্দরে এসে প্রশাসনের হাতে বেইজ্জতি হচ্ছেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রস্তাবিত বাজেট সম্পর্কে এই সংসদ সদস্য বলেন, মন্ত্রী মহোদয় একটি চমৎকার ও সুন্দর বাজেট উপস্থাপন করেছেন। তবে তিনি এটি টেকসই হতে হবে এবং এর থেকে কোনো দুর্নীতি যেন না হয়, সেই দিকে কঠোর নজর রাখতে হবে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিস্ফোরকের সংকটে এক মাস ধরে বন্ধ মধ্যপাড়া পাথর খনির উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


বিস্ফোরকের সংকটে এক মাস ধরে বন্ধ মধ্যপাড়া পাথর খনির উৎপাদন

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট খনির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এটি ভূগর্ভ থেকে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেটের সংকটের কারণে প্রায় এক মাস থেকে স্থগিত রয়েছে। তবে কর্তৃপক্ষ আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে খনির উৎপাদন পুনরায় চালু হওয়ার আশা প্রকাশ করেছে।

খনির সূত্রে জানা গেছে, গত ১৯ মে সকাল থেকে মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে যায়। সে সময়ে খনি কর্তৃপক্ষ ১৫ দিনের মধ্যে উৎপাদন চালুর আশ্বাস দিলেও তা এখনো সম্ভব হয়নি।

পাথর উত্তোলন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) জানিয়েছে যে, উৎপাদন বন্ধ থাকলেও খনির রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেন জানিয়েছেন, অ্যামোনিয়াম নাইট্রেট একটি বিশেষায়িত পণ্য, যা সমুদ্রপথে আমদানি করতে হয়। বৈশ্বিক পরিস্থিতির কারণে জাহাজ পেতে বিলম্ব হওয়ায় সরবরাহেও দেরি হয়েছে।

তিনি জানান, বিস্ফোরকবাহী চালানটি বর্তমানে সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। এটি কয়েক দিনের মধ্যে দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে পাথর উত্তোলন কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হবে।

এমডি আরও জানান, খনির জন্য ৩০০ মেট্রিক টন অ্যামোনিয়াম নাইট্রেটের চাহিদা দেওয়া হয়েছে। প্রথম ধাপে ৮৮ মেট্রিক টন সরবরাহ পাওয়া যাবে, যা দিয়ে প্রায় দুই থেকে আড়াই মাস উৎপাদন চালানো সম্ভব হবে। পরে ধাপে ধাপে বাকি সরবরাহ আসবে। যেহেতু এ ধরনের বিস্ফোরক ঝুঁকিপূর্ণ, তাই দীর্ঘদিন মজুত রাখা যায় না।

তিনি বলেন, উৎপাদন বন্ধ থাকলেও খনির রক্ষণাবেক্ষণ ও পাথর বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। তবে চাহিদা অনুযায়ী সব ধরনের পাথর না থাকায় বিক্রি কিছুটা কমেছে।

সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে যে, ভূগর্ভস্থ পাথর উত্তোলনের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক সরবরাহের দায়িত্ব খনি কর্তৃপক্ষের। অতীতে সময়মতো বিস্ফোরক সরবরাহ করতে না পারায় ২০২২ এবং ২০২৫ সালে উৎপাদন বন্ধ হয়েছিল। এছাড়া ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে দুই মাস এবং ২০১৮ সালে সাত দিন পাথর উত্তোলন কার্যক্রম বন্ধ হয়েছিল।

প্রসঙ্গত, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ২০০৭ সালের ২৫ মে দেশের একমাত্র ভূগর্ভস্থ পাথর খনি হিসেবে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু করে। বর্তমানে জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির আওতায় প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়। খনিটিতে তিন শিফটে প্রায় ৮০০ শ্রমিক কাজ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


মুন্সীগঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামি মাদ্রাসা শিক্ষক মো. লোকমান হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামি লোকমান হোসেনকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে যৌথ অভিযানে আটক করা হয়।

র‍্যাব-১১ এর তথ্য সুত্রে জানা যায়, গত ২৫ মে দুপুর আড়াইটার দিকে টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং পুরাতন বাজার জামে মসজিদ সংলগ্ন নিজের কক্ষে এক মাদ্রাসাছাত্রকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন মাদ্রাসা শিক্ষক মো. লোকমান হোসেন। এরপর তিনি ওই বিষয়টি গোপন রাখতে গত ১১ জুন বেলা ১১টার দিকে একই এলাকার একটি ধানক্ষেতের পাশে ভিকটিমকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালান।

ভিকটিম প্রাণ বাঁচাতে প্রতিরোধ করলে আসামি কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে তার বাম হাতে উপর্যুপরি কোপ দিয়ে গুরুতর জখম করেন। পরে ভিকটিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা স্টিল মিল হাউজিং কলোনি জামে মসজিদের সামনের খেলার মাঠ এলাকা থেকে পলাতক আসামি লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গীবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

‘আমি ভীষণ আনন্দিত’, অনুশীলনে ফিরে নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


‘আমি ভীষণ আনন্দিত’, অনুশীলনে ফিরে নেইমার

চোট কাটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বিশ্বকাপের প্রস্তুতির জন্য পুরো দলের সঙ্গে প্রথমবারের মতো সেশন সম্পন্ন করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই সেলেসাও স্ট্রাইকার।

ডান পায়ের কাফ ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন নেইমার। তবে এবার ফিট হয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরে এসেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড, যা ব্রাজিল শিবিরে স্বস্তি ফিরিয়ে দিয়েছে।

অনুশীলনে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে নেইমার লেখেন, ‘ধন্যবাদ, ঈশ্বর। আমি ভীষণ আনন্দিত!!’

আগামী বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচেই নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

নেইমারের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন সতীর্থ মিডফিল্ডার লুকাস পাকেটা। তিনি বলেন, ‘নেইমারকে দলে ফিরে পেয়ে আমরা সবাই খুবই আনন্দিত। সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। জাতীয় দলের হয়ে তার দারুণ ইতিহাস রয়েছে এবং সে এখনও আমাদের অনেক সাহায্য করতে পারে।’

ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১২৯ ম্যাচে ৭৯ গোল করেছেন নেইমার, যা তাকে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিণত করেছে। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এবার খেলছেন নিজের চতুর্থ বিশ্বকাপ।

গ্রুপ ‘সি’-তে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হোঁচট খেলেও পরের ম্যাচে হাইতিকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে কার্লো আনচেলত্তির দল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে তাদের নকআউট পর্বের টিকিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের মিছিল

জয়পুরহাটে জেলা ছাত্রদল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ‘প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল’ করেছে।

সোমবার (২২ জুন) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি জয়পুরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রদল ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ, সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, সহ-সভাপতি হারুনুর রশীদ হারুন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আরেফিন ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের সকল ধরনের জনবিরোধী কার্যক্রম কঠোরভাবে দমনের দাবি জানান এবং বিভিন্ন স্বৈরাচার বিরোধী স্লোগানে রাজপথকে মুখরিত করে তোলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%