ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মুন্সীগঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার


মুন্সীগঞ্জে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামি মাদ্রাসা শিক্ষক মো. লোকমান হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত আসামি লোকমান হোসেনকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকা থেকে যৌথ অভিযানে আটক করা হয়।

র‍্যাব-১১ এর তথ্য সুত্রে জানা যায়, গত ২৫ মে দুপুর আড়াইটার দিকে টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং পুরাতন বাজার জামে মসজিদ সংলগ্ন নিজের কক্ষে এক মাদ্রাসাছাত্রকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন মাদ্রাসা শিক্ষক মো. লোকমান হোসেন। এরপর তিনি ওই বিষয়টি গোপন রাখতে গত ১১ জুন বেলা ১১টার দিকে একই এলাকার একটি ধানক্ষেতের পাশে ভিকটিমকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালান।

ভিকটিম প্রাণ বাঁচাতে প্রতিরোধ করলে আসামি কোমরে থাকা ধারালো ছুরি দিয়ে তার বাম হাতে উপর্যুপরি কোপ দিয়ে গুরুতর জখম করেন। পরে ভিকটিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ বছরের সাব্বিরের

এ ঘটনায় ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় মামলা দায়ের করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ ও র‍্যাব-৭-এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা স্টিল মিল হাউজিং কলোনি জামে মসজিদের সামনের খেলার মাঠ এলাকা থেকে পলাতক আসামি লোকমান হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গীবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

‘আমি ভীষণ আনন্দিত’, অনুশীলনে ফিরে নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


‘আমি ভীষণ আনন্দিত’, অনুশীলনে ফিরে নেইমার

চোট কাটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বিশ্বকাপের প্রস্তুতির জন্য পুরো দলের সঙ্গে প্রথমবারের মতো সেশন সম্পন্ন করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই সেলেসাও স্ট্রাইকার।

ডান পায়ের কাফ ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দুটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন নেইমার। তবে এবার ফিট হয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরে এসেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড, যা ব্রাজিল শিবিরে স্বস্তি ফিরিয়ে দিয়েছে।

অনুশীলনে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে নেইমার লেখেন, ‘ধন্যবাদ, ঈশ্বর। আমি ভীষণ আনন্দিত!!’

আগামী বৃহস্পতিবার ভোরে ফ্লোরিডায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচেই নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

নেইমারের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন সতীর্থ মিডফিল্ডার লুকাস পাকেটা। তিনি বলেন, ‘নেইমারকে দলে ফিরে পেয়ে আমরা সবাই খুবই আনন্দিত। সে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। জাতীয় দলের হয়ে তার দারুণ ইতিহাস রয়েছে এবং সে এখনও আমাদের অনেক সাহায্য করতে পারে।’

ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১২৯ ম্যাচে ৭৯ গোল করেছেন নেইমার, যা তাকে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে পরিণত করেছে। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এবার খেলছেন নিজের চতুর্থ বিশ্বকাপ।

গ্রুপ ‘সি’-তে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হোঁচট খেলেও পরের ম্যাচে হাইতিকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে কার্লো আনচেলত্তির দল। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ড্র করলেই নিশ্চিত হবে তাদের নকআউট পর্বের টিকিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের মিছিল

জয়পুরহাটে জেলা ছাত্রদল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ‘প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল’ করেছে।

সোমবার (২২ জুন) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি জয়পুরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা ছাত্রদল ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ, সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, সহ-সভাপতি হারুনুর রশীদ হারুন, জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আরেফিন ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের সকল ধরনের জনবিরোধী কার্যক্রম কঠোরভাবে দমনের দাবি জানান এবং বিভিন্ন স্বৈরাচার বিরোধী স্লোগানে রাজপথকে মুখরিত করে তোলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানসালির ছবির সেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


বানসালির ছবির সেটে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, ৫০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি

বলিউড পরিচালক সঞ্জয় লীলা বানসালির পরবর্তী সিনেমা ‌‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে এক কাঠমিস্ত্রির আকস্মিক মৃত্যু নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এন্ডফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) মৃত শ্রমিকের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং সন্তানদের পড়াশোনার খরচ চালানোর দাবি জানিয়েছে।

জানা গেছে, গত ১৭ জুন ভোরে সিনেমার সেট তৈরির কাজ করার সময়ে চন্দ্রধারী সিং যাদব নামের কাঠমিস্ত্রি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এই দুর্ঘটনায় স্টুডিওপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত চন্দ্রধারী সিং যাদব তার পরিবারে স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন।

এই দুঃখজনক ঘটনার সত্যতা নিশ্চিত করে এফডব্লিউআইসিই-র সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন যে, দুর্ঘটনার পর পরিচালক সঞ্জয় লীলা বানসালি ইতোমধ্যেই মানবিকতার খাতিরে মৃত শ্রমিকের পরিবারকে ৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিয়েছেন। তবে ফেডারেশনের পক্ষ থেকে এই অঙ্ক বাড়িয়ে ৫০ লাখ রুপি করার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ফেডারেশন ওই নির্মাতার কাছে অনুরোধ করেছে, তিনি যেন চন্দ্রধারী সিং যাদবের দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সম্পূর্ণ শিক্ষাগত খরচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।

উল্লেখ্য, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে একসঙ্গে ছবি পর্দায় আনতে চলেছেন সঞ্জয় লীলা বানসালি। ছবিতে দুই সেনা কর্মকর্তার মধ্যে জটিল প্রেমের গল্প ফুটিয়ে তোলা হবে, যেখানে আলিয়া ভাটকে কর্তব্য এবং ভালোবাসার টানাপোড়েনে যেতে দেখা যাবে।

২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন রণবীর কাপুর। দীর্ঘ সময় পর আবারও বানসালির নির্দেশনায় কাজ করছেন তিনি। সিনেমাটি আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে জাইকার সহযোগিতা চাইলেন চসিক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে জাইকার সহযোগিতা চাইলেন চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন সোমবার বাংলাদেশে জাইকার নবাগত প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, সংগ্রহ সক্ষমতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন শহর গড়তে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কারিগরি ও আর্থিক সহযোগিতা চেয়েছেন চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার নগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে বাংলাদেশে জাইকার নবাগত প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ সহযোগিতা চান।

মেয়র ২০২৯ সাল পর্যন্ত চলমান জাইকার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কারিগরি সহায়তা প্রকল্পের জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানান।

প্রকল্পটির আওতায় রয়েছে চসিকের বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান অবস্থা বিশ্লেষণ এবং চ্যালেঞ্জ চিহ্নিতকরণ, চসিকের জন্য একটি পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং সে অনুযায়ী বর্জ্য হ্রাস কার্যক্রম বাস্তবায়ন।

এছাড়া বর্জ্য সংগ্রহ, পরিবহন এবং ইন্টারমিডিয়েট ট্রিটমেন্ট সিস্টেম শক্তিশালীকরণ, বিদ্যমান ডাম্পসাইটগুলোর নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং নতুন ল্যান্ডফিল নির্মাণের প্রস্তুতি গ্রহণ, পরিবেশগত শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে বর্জ্য হ্রাস বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, চিকিৎসা বর্জ্যের উৎস পৃথকীকরণ, সংগ্রহ ও ট্রিটমেন্ট সিস্টেম শক্তিশালীকরণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনার ডাটা সংগ্রহ করে পরিবেশ অধিদপ্তরকে রিপোর্ট প্রদান এবং অন্যান্য সিটির সাথে অভিজ্ঞতা বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে।

জাইকার প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো চট্টগ্রামে জাইকার অর্থায়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মেয়রকে অবহিত করেন এবং প্রকল্পগুলোর সফল বাস্তবায়নে চসিকের সহযোগিতা কামনা করেন।

চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেন।

সভায় জাইকার পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিনিধি হিদেকি ওসাওয়া, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুল্লাহ বিন হোসেন এবং জাইকার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জাতীয় বিশেষজ্ঞ গোলাম সারওয়ার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%