ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার


নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ রেজাউল হাওলাদার (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

রোববার (৭ জুন) সকালে উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকার একটি ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রেজাউল হাওলাদার ছিলেন পশ্চিম খাঞ্জাপুর গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রেজাউল। রোববার সকালে স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে জানিয়েছিলেন। পরে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন: জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৬ পালিত হল জেলা প্রশাসন কার্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

উপজেলা প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আব্দুল হামিদ তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) মধ্যনগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং মরহুমের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তারঁ রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম আব্দুল হামিদ তালুকদার ছিলেন একজন সৎ, আদর্শবান ও ত্যাগী রাজনৈতিক নেতা। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সহজ-সরল ও নির্লোভ মানুষ। ক্ষমতা, পদ-পদবি কিংবা ব্যক্তিগত স্বার্থের প্রতি তাঁর কোনো মোহ ছিল না। দলের দুর্দিনে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
তারা বলেন দলীয় নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ নেতা। তাঁর সততা, ন্যায়পরায়ণতা ও রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান আখঞ্জি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


ভালুকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৯ জন

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৬ জুন) রাত থেকে রোববার (৭ জুন) সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায়, বিশেষত হবিরবাড়ী ও বাটাজোড়ায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— ইমন শেখ (২৮), মো. ফরহাদ হোসেন (২৮), নাজিম উদ্দিন (২৫), মো. ফারুক হাসান (৩৮), মো. মনির হোসেন (২৯), মো. মেহেদী হাসান দুলাল (৩৫), মো. ইকবাল তালুকদার (৩০), রনি ঘোষ (৩৭) এবং সাইফুল (৪০)। পুলিশ জানিয়েছে, তারা প্রত্যেকেই আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত এবং ভালুকার স্থানীয় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

এর আগে শনিবার দুপুরে, ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি ঝটিকা মিছিল করা হয়।

এই ঘটনার প্রতিবাদ হিসেবে ওইদিন বিকেলে একই এলাকায় উপজেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল করে। ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবুর নেতৃত্বে এই বিক্ষোভ প্রদর্শিত হয়। নিষিদ্ধ সংগঠনের এই প্রকাশ্য কার্যক্রমের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই অভিযানে নামে পুলিশ।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ সক্রিয় অবস্থানে যায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপতৎপরতা রুখতে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবির মেইন গেইটের সামনে যানবাহন পার্কিং ও দোকানপাট নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


বেরোবির মেইন গেইটের সামনে যানবাহন পার্কিং ও দোকানপাট নিষিদ্ধ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকের সামনের পরিবেশ, সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে সকল ধরনের যানবাহন পার্কিং এবং দোকানপাট স্থাপন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৭ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের সামনের পরিবেশ সুরক্ষা, নান্দনিকতা বজায় রাখা এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ওই এলাকায় সকল প্রকার যানবাহন পার্কিং ও অস্থায়ী বা স্থায়ী দোকানপাট স্থাপন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন অংশ। এর সৌন্দর্য ও শৃঙ্খলা নষ্ট করে এমন কোনো দোকান বা কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দুটি গ্রুপের সংঘর্ষ, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দুটি গ্রুপের সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে চায়ের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দফায় দফায় চলা এ সংঘর্ষের ফলে নাটাই-অষ্টগ্রাম আঞ্চলিক সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, থলিয়ারা গ্রামের ভূঁইয়া বাড়ি এলাকায় শিরু মিয়ার একটি চায়ের দোকানকে কেন্দ্রে করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়দের অভিযোগ, দোকানে সারাক্ষণ টেলিভিশন চালু থাকায় সেখানে মানুষের জটলা লেগে থাকত এবং পথচারী নারী ও কিশোরীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করা হতো। এই কারণে সম্প্রতি একটি গ্রাম্য সালিশে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে, ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে গ্রামের মিন্দান আলীর বাড়ির লোকজন এবং মইধ্যের বাড়ির হাজী জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। রবিবার সকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে, তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একপর্যায়ে উভয় পক্ষের লোকজন রামদা, বল্লম, টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

সংঘর্ষ গ্রাম থেকে নাটাই-অষ্টগ্রাম আঞ্চলিক সড়কে ছড়িয়ে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় টেঁটাবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খবর পেয়ে বেলা ১১টার দিকে সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নাটাই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী ভূঁইয়া বলেন, কয়েক দিন আগে অনুষ্ঠিত একটি সালিশে চায়ের দোকান উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু একটি পক্ষ সেই সিদ্ধান্ত মেনে না নেওয়ায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%