প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম আব্দুল হামিদ তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) মধ্যনগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং মরহুমের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তারঁ রুহের মাগফিরাত কামনায় পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম আব্দুল হামিদ তালুকদার ছিলেন একজন সৎ, আদর্শবান ও ত্যাগী রাজনৈতিক নেতা। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সহজ-সরল ও নির্লোভ মানুষ। ক্ষমতা, পদ-পদবি কিংবা ব্যক্তিগত স্বার্থের প্রতি তাঁর কোনো মোহ ছিল না। দলের দুর্দিনে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
তারা বলেন দলীয় নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন একজন অভিভাবকসুলভ নেতা। তাঁর সততা, ন্যায়পরায়ণতা ও রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান আখঞ্জি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন