১০:২৪ পি.এম
১৬ জুন, ২০২৬, পাবনার চাটমোহরে ৪ বছরের এক শিশুকে চুরি করে নিয়ে যাবার সময় জনতার হাতে আটক হয়েছেন একজন ব্যক্তি। আটক হওয়া ব্যক্তি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার পূর্ব খাটিয়াবাড়ি গ্রামের ফজল প্রামানিকের ছেলে আরশেদ প্রাং (৩০)। উদ্ধার হওয়া শিশুটি চাটমোহর উপজেলার অমৃতকুন্ডা গ্রামের কেস্টু দাসের ছেলে রাজদেব (৪)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে। আটক ব্যক্তি এবং শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ জানাচ্ছে, আটক আরশেদ মানসিক ভারসাম্যহীন। ফুলছড়ি এলাকায় তিনি পাগল বলে পরিচিত।
পুলিশ এবং শিশুটির পরিবারের সদস্যরা জানাচ্ছেন, চাটমোহর রেলবাজার (অমৃতকুন্ডা) এলাকায় শিশুটি খেলছিলো। সে সময় আরশেদ শিশুটিকে চুরি করে নিয়ে যাচ্ছিলেন। চাটমোহর পৌর সদরের পাশে দোলং এলাকা দিয়ে যাওয়ার সময় শিশুটি জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। তখন এলাকাবাসী আরশেদকে আটক করে। তার কথাবার্তা অসংলগ্ন থাকায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। এর মধ্যে শিশুটির মা-বাবা এসে শিশুটিকে গ্রহণ করে নেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, শিশু এবং আটক ব্যক্তি পুলিশী হেফাজতে রয়েছে। আটক ব্যক্তির মানসিক ভারসাম্যহীনতা সম্পর্কে জানা গেছে। এটি চুরি কিনা তা যাচাই-বাছাই ও তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন