ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

২৭ দিনের মধ্যে ১৭ দিনই বন্ধ ছিল নৌযান চলাচল


২৭ দিনের মধ্যে ১৭ দিনই বন্ধ ছিল নৌযান চলাচল

 

চট্টগ্রাম–সন্দ্বীপ নৌরুটের কুমিরা প্রান্ত। সম্প্রতি তোলা। ন্দ্বীপ চ্যানেলে টানা তিন দিনের জন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

ফলস্বরূপ, চট্টগ্রাম–সন্দ্বীপ রুটে বিআইডাব্লিউটিসি পরিচালিত কোনো যাত্রীবাহী নৌযান চলছে না।

আরও পড়ুন: চরখিরাটীতে সেরা পাঠকদের বই ও গাছের চারা দিল বসুন্ধরা শুভসংঘ

এদিকে, ফেরি, জাহাজ, স্পিডবোটসহ যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকার কারণে জরুরি রোগী এবং পর্যটকসহ অনেক যাত্রী সন্দ্বীপ ও চট্টগ্রামে আটকা পড়েছে। এ ছাড়া, পণ্য পরিবহনে নিয়োজিত শতাধিক যানবাহনও আটকা পড়েছে। ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারির পর গত শনিবার (২৫ জুলাই) থেকে এ অচলাবস্থা চলমান রয়েছে।

দ্বীপের বাসিন্দারা জানাচ্ছেন, চলতি জুলাই মাসজুড়ে তারা দুর্ভোগে রয়েছে। এর আগে গত ১৫ থেকে ১৯ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিন এবং তারও আগে ২ থেকে ১০ জুলাই পর্যন্ত টানা ৯ দিন নৌচলাচল বন্ধ ছিল। অর্থাৎ, আজ ২৭ জুলাই পর্যন্ত সন্দ্বীপ চ্যানেলে নৌযান চলাচল বন্ধ থাকার সংখ্যা ১৭ দিন।

প্রায় চার লাখ মানুষের বসবাসকারী দ্বীপ সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র মাধ্যম হল নৌপথ।

সুতরাং, নৌচলাচল বন্ধ হয়ে গেলে জরুরি চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, চাকরি, শিক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় কাজে বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক ক্ষেত্রে রোগীদের জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে অবৈধ বা অননুমোদিত কাঠের ট্রলারে চ্যানেল পার হতে বাধ্য হন যাত্রীরা।

আরও পড়ুন: পচানালার দূষণে মশার অভয়ারণ্য, শিক্ষার্থীরা ডেঙ্গু আতঙ্কে

গত ১৯ জুলাই উত্তাল ঢেউয়ের মাঝে চলমান কাঠের ট্রলার থেকে চ্যানেলে পড়ে যান দুই জন যাত্রী। ভাগ্যক্রমে তাদেরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অতীতে পারাপারের সংকটে প্রসবজনিত কারণসহ বিভিন্ন রোগে চিকিৎসার অভাবে অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সূত্র জানান, ২০০৮ সালে সন্দ্বীপবাসীর আন্দোলনের ফলে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় ৩ নম্বর সতর্ক সংকেতের সময় সদরঘাট–সন্দ্বীপ ও কুমিরা–গুপ্তছড়া রুটে জাহাজ চলাচলের অনুমোদন দেওয়া হয়েছিল।

নিরাপদ যাত্রী আন্দোলনের সংগঠক খাদেমুল ইসলাম বলেছেন, ‘৩ নম্বর সতর্ক সংকেত জারি হলেই বিআইডাব্লিউটিসি নৌযান চলাচল বন্ধ করে দেয়। কিন্তু জীবন ও জীবিকার তাগিদে মানুষ তখন ঝুঁকি নিয়ে কাঠের ট্রলারে চ্যানেল পার হতে বাধ্য হয়। এতে দুর্ঘটনার আশঙ্কা আরো বেড়ে যায়।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) সূত্রের তথ্য অনুযায়ী, বর্ষা মৌসুমে সাগর সাধারণত উত্তাল থাকে। তার ওপর, লঘুচাপ বা নিম্নচাপের প্রভাবে ৩ নম্বর সতর্ক সংকেত জারি হলে পরিস্থিতি আরো ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: পূর্বধলায় মানববন্ধন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

বিআইডাব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান বলেন, ‘৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের সময় ফেরি বা জাহাজ চলাচলের অনুমোদন নেই। যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।’

এদিকে, আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চের দিকে তরুণ প্রকৌশলীর জয়যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চের দিকে তরুণ প্রকৌশলীর জয়যাত্রা

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় একের পর এক সাফল্য অর্জনের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করার প্রস্তুতি নিচ্ছেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের (KYAU) শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক।

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত 'ন্যাশনাল সায়েন্স ফিকশন ফেয়ার'-এ চ্যাম্পিয়ন (NSFC) হওয়ার পর, সম্প্রতি তিনি দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় (DU)-এ আয়োজিত জাতীয় ইভেন্টে সফলভাবে অংশ গ্রহণ করেন।

শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক মো. হাসিব খান সিরাজগঞ্জ পৌরসভার শাহেদ নগর মহল্লার মো. ওয়াহাব খানের ছেলে।

নিজের এই ধারাবাহিক সাফল্য নিয়ে তিনি বলেন:
"আলহামদুলিল্লাহ, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নতুন পদক্ষেপ—পুরো যাত্রাটাই ছিল দারুণ এক অনুভূতি। মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আজ আমি এতদূর আসতে পেরেছি।"
তিনি আরও বলেন, "বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই 'রোবো টেক ভ্যালি' (Robo Tech Valley)-কে, যারা এই ইভেন্টটি স্পন্সর করে আমাদের সায়েন্স ফিকশন সেগমেন্টকে পুরো সমর্থন দিয়েছে।"
জাতীয় পর্যায়ে নিজের যোগ্যতা প্রমাণের পর এবার এই তরুণ প্রতিভার পরবর্তী লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গন। আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তিনি।

এই রোবট কৃষিকাজে ক্ষেতে কীটনাশক প্রদান ও সার প্রদান করতে পারে যা মোবাইল ফোন থেকে যেকোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায় এবং এটা নিজে থেকেই চলতে পারে। সৌরবিদ্যুত থেকে শক্তি সংগ্রহ করে চলতে পারে এটি। ক্যামেরা,বিভিন্ন সেন্সর, মাইক্রোচিপ ও আরো বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে বানানো হয়েছে এই ভিশন বেইজড স্মার্ট অ্যার্গো রোবট।

ভবিষ্যতে দেশ ও প্রযুক্তির কল্যাণে আরও বড় কিছু করার প্রত্যয় নিয়ে তিনি আগামী সেপ্টেম্বরে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তাই একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সবার কাছে সার্বিক সহযোগীতা ও দোয়া চেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইস-রায়েলের অবস্থানের নিন্দা আইসিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইস-রায়েলের অবস্থানের নিন্দা আইসিসির

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্য এবং আদালতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার মার্কিন প্রতিশ্রুতির তীব্র নিন্দা জানিয়েছেন।

গরিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন যে, গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও নেতানিয়াহু ‘নির্লজ্জভাবে’ দাবি করেছেন যে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার বিরুদ্ধে আইসিসির নেয়া পদক্ষেপের বিষয়ে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নেতানিয়াহুর সমালোচনা করে গরিবাবাদি আরও বলেন, আইসিসি যুক্তরাষ্ট্রের কাঙ্ক্ষিত কোনো অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সাহস দেখিয়েছে বলেই আদালটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলা হচ্ছে।

এর আগে নেতানিয়াহু এক্সে জানিয়েছিলেন, তিনি মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছেন এবং যুক্তরাষ্ট্র আইসিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নেতানিয়াহু আইসিসিকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন, যা তার ভাষায়, ন্যায়বিচারকে ক্ষুণ্ন করে এবং গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্রগুলোর ওপর আক্রমণ চালায়। তিনি দাবি করেন, হেগভিত্তিক আদালতের ‘জবাবদিহিহীন ও দুর্নীতিগ্রস্ত’ কর্মকর্তাদের সিদ্ধান্তের কাছে এসব রাষ্ট্রের নিরাপত্তাকে অধীনস্থ করার চেষ্টা করা হচ্ছে। তথ্যসূত্র: তাসনিমনিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা ২৩ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা ২৩ সেপ্টেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবিরের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) এদিন প্রতিবেদন দাখিল করেনি। এ কারণে বিচারক পরবর্তী ধাপে প্রতিবেদন দাখিলের জন্য ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত বছরের ১৮ জুলাই নাজমুল আহসান কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।

মামলার অভিযোগে দেখা যায়, আসামিরা যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অনুমোদিত ডিপিপি উপেক্ষা করে নকশা পরিবর্তন করেছেন। তারা ৩০ কোটি টাকার বেশি চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ছাড়াই সম্পন্ন করেন।

ঠিকাদারের রানিং বিল থেকে কেটে নেওয়া নিরাপত্তা জামানতের অর্থ এফডিআর হিসেবে ব্যাংকে রাখার পর সেই টাকা ঠিকাদারকে ঋণ হিসেবে প্রদানের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ অনুমোদন তথা গ্যারান্টার হয়ে বিশ্ববিদ্যালয় সরকারের চার কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এছাড়া, ঠিকাদারের সঙ্গে চুক্তিতে অগ্রিম অর্থ দেওয়ার কোনো আইন না থাকা সত্ত্বেও অগ্রিম বিল দেওয়া হয়েছে এবং অগ্রিম দেওয়া বিল সমন্বয়ের আগে বিলের বিপরীতে প্রদত্ত ব্যাংক গ্যারান্টিগুলো অবমুক্ত করা হয়েছে।

প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের দেওয়া ড্রইং বা ডিজাইন না মেনে সরকারি খাতে ক্রয় পদ্ধতির বিধি বহির্ভূতভাবে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, অস্বাভাবিক হারে মূল্য দাখিল বা ফ্রন্ট লোডিং থাকা সত্ত্বেও পিপিআর ২০০৮-এর বিধান অনুযায়ী দরপত্র মূল্যায়ন না করার অভিযোগও রয়েছে।

মামলার অন্যান্য আসামি হলেন— বেরোবি’র সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু ও এম এম হাবিবুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


সরিষাবাড়ীতে জনপ্রিয়তার আলোচনায় মেয়র প্রার্থী রুহুল আমিন সেলিম

আসন্ন সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা ক্রমেই জমে উঠছে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে নানা হিসাব-নিকাশের মধ্যেই স্থানীয়ভাবে জনপ্রিয়তার আলোচনায় উঠে এসেছেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন সেলিম (বেলজিয়াম সেলিম)।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে, শিক্ষা বিস্তার, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন মানবিক উদ্যোগের কারণে তিনি পৌর এলাকার মানুষের আস্থা এবং গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তার পরিচিতি ও জনপ্রিয়তা তৃণমূল পর্যায়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

রাজনৈতিক সূত্রে জানা যায়, স্কুলজীবন থেকেই তিনি ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন, যেখানে তিনি হরতাল, মিছিল ও পিকেটিংসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পরবর্তীতে ১৯৯১ সালে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার কলেজ ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯৬ সালে পরিচালিত অপারেশন ক্লিন হার্ট অভিযানে তিনি সেনাবাহিনীর নির্যাতনের শিকার হন এবং এর ফলে কারাভোগ করেন, যা দলীয় সূত্র দাবি করছে।

পরবর্তীতে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশ ছেড়ে বেলজিয়ামে চলে যান। সেখানে অবস্থানকালেও তিনি বেলজিয়াম বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন, এবং বিভিন্ন আওয়ামী লীগবিরোধী কর্মসূচি, সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। দেশে ফিরে এসে তিনি বিএনপির রাজনীতিতে আবার সক্রিয় হন। তার সমর্থকদের দাবী, আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি একাধিক রাজনৈতিক মামলার মুখোমুখি হন। একই সময়ে তার ব্যবসাপ্রতিষ্ঠান স্বপ্ননীল পার্ক ও সেলিম ব্রিকস-এ হামলার ঘটনাও ঘটে। এসব প্রতিকূলতা সত্ত্বেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম-এর নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। এছাড়া তিনি সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন-এর ভাতিজা।

পৌরসভার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন সমাজসেবক হিসেবে তিনি মানুষের সুখ-দুঃখের সঙ্গে যুক্ত থাকেন। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে তার অবদান ইতিবাচকভাবে মূল্যায়ন করেন অনেকেই। ফলে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে স্থানীয় অনেকেই তাকে শক্ত অবস্থানে দেখছেন।

লোকজনের দাবি, নিজস্ব অর্থায়নে তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও পূজামণ্ডপে সহযোগিতা প্রদান, ঈদ উপলক্ষে শত শত অসহায় পরিবারের মাঝে উপহার বিতরণ, বন্যার্তদের ত্রাণ সহায়তা, দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে আসছেন। এসব উদ্যোগের কারণে পৌরবাসীর কাছে তিনি একজন উদার, সেবামুখী এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

এ বিষয়ে সম্ভাব্য মেয়র প্রার্থী মো. রুহুল আমিন সেলিম বলেন,"আমি দুর্নীতিমুক্ত থেকে সরিষাবাড়ী পৌরবাসীর সেবা করতে চাই। উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বেকার সমস্যা নিরসন এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার অঙ্গীকার। জননেতা ফরিদুল কবীর তালুকদার শামীমের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমি অতীতেও মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব। নির্বাচিত হলে সরিষাবাড়ী পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা করব।"

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি দলীয় মনোনয়ন নিশ্চিত হয় এবং দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে, তাহলে রুহুল আমিন সেলিম সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%