০৯:১৯ এম
১৯ বছর পর নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত প্রতিভা প্রতিভা দুঃখু মিয়া কিন্ডার গার্টেন স্কুলের জন্য স্বীকৃতি অর্জিত হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে স্কুলের প্রতিষ্ঠাতা, দুই হাতবিহীন আলতাব হোসেনের সাক্ষাতের পর জেলা প্রশাসনের সহযোগিতায় স্কুলে বেঞ্চ প্রদান করা হয়েছে। এছাড়াও, প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে স্কুলের স্বীকৃতি পত্র ও বেঞ্চ ঢাকা বিভাগের কমিশনার মো. মনিরুজ্জামান মিঞার হাতে তুলে দেওয়া হয়। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের স্বীকৃতি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন আলতাব হোসেন দু:খু মিয়া। তিনি জানান, "জন্ম থেকে আমার দুটি হাত না থাকলেও আমি দেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করে যখন কোন চাকরি পাচ্ছিলাম না, তখন নিজ বাড়িতে প্রতিষ্ঠা করি ‘প্রতিভা দু:খু মিয়া কিন্ডার গার্টেন স্কুল’।" বর্তমানে এই বিদ্যালয়ে লেখাপড়া করছে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। বিদ্যালয়টি সরকারি সহায়তা ছাড়াই পরিচালিত হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, "এই বিদ্যালয়টি স্বীকৃতির জন্য বিভিন্ন অফিসে অনেকবার গিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি। এবার গণমাধ্যমের সহায়তায় জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হওয়ায় স্বীকৃতি মিলেছে এবং স্কুলের জন্য কিছু বেঞ্চও পেয়েছি। এতে আমি সরকারের প্রতি খুশি ও কৃতজ্ঞ।"
এ বিষয়ে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, "এদেশে প্রতিভা দুঃখু মিয়া আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোন বাধাই ইচ্ছা শক্তির বাইরে নয়। মানুষ যে ইচ্ছা করলে সবকিছুই পারে তার প্রমাণ। তার কাছ থেকে শিক্ষা নিয়ে আমরাও দেশের কাজে এগিয়ে যেতে পারি।"
আরও পড়ুন: নরসিংদীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ, স্থানান্তরের দাবি
জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া মন্তব্য করেন, "প্রতিভা দু:খু মিয়া আমাদের গর্ব। তিনি তার ইচ্ছা শক্তি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তার স্কুলের স্বীকৃতি ও উপকরণ দিয়েছি। শুধু তিনি নয়, জেলার অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও শিশুদের উপযোগী প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাব।"
জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান, স্থানীয় সরকার উপপরিচালক মো. শফি উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারসহ অন্যান্যরা।
এ সময় প্রধান অতিথি উপজেলার অসহায় নারীদের সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমেছে, ঘন কুয়াশায় দুর্ভোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন