০৯:১৮ এম
শিক্ষার্থীরা নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বাংলাদেশ তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে স্থানান্তরের প্রক্রিয়া গ্রহণের বিরুদ্ধে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন।
গতকাল মঙ্গলবার সকালে, ঢাকা-সিলেট মহাসড়কের পুলিশ লাইনস এলাকায় কয়েকশ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই অবরোধ ও বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি তুলে ধরেন।
তাঁত বোর্ড থেকে বস্ত্র অধিদপ্তরে স্থানান্তরের পরিকল্পনার নেতিবাচক দিকগুলো উল্লেখ করে শিক্ষার্থীরা এই সিদ্ধান্তটি স্থগিত করার দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে তারা কঠোর আন্দোলন গড়ে তুলবেন এবং স্থায়ীভাবে মহাসড়ক অবরোধ করবেন।
আরও পড়ুন: ১৯ বছর পর নরসিংদীর দুঃখু মিয়ার স্কুলের স্বীকৃতি মিলল
পরে, স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের আশ্বাস পাওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ থেকে সরে দাঁড়ান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন