ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী


আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহাবুবুল আলম সালেহী বলেছেন, "তিস্তা মহাপরিকল্পনার নামে সরকার ড্রেজিংয়ের কথা বলছে।" তিনি উল্লেখ করেন, "যার জন্য তারা এক্সপার্ট এনে তিস্তাপাড়ের মানুষের সঙ্গে প্রহসন করছে।" তিনি এ কথাও বলেছেন, "এটা সরকারের লোক দেখানো ছাড়া কিছু নয়। আন্দোলন হয় তিস্তায় আর বাজেট যায় পদ্মায়।"

শনিবার (২০ জুন) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাট তিস্তা নদীর পাড়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আয়োজনে মানববন্ধনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। সংসদ সদস্য মাহাবুবুল আলম সালেহী আরও বলেছেন, "তিস্তা মহাপরিকল্পনার ক্রেডিট আমরা নিতে চাই না।"

তিনি সুস্পষ্টভাবে বলেছেন, "সরকার নিজে ক্রেডিট নিয়ে এটি বাস্তবায়ন করুন।" তিনি মনে করেন, "আমরা চাই, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে ঘোষণা দিয়েছেন, সেটির বাস্তবায়ন।" তিনি উল্লেখ করেন যে, "এত বিশাল বাজেটে নেই তিস্তা মহাপরিকল্পনার কোনো রূপরেখা।" সরকারের কাছে তিনি বার্তা দিয়েছেন, "শিক্ষা মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ে বেশ কিছু টাকা অহেতুক পড়ে রয়েছে।"

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

তিনি দাবি করেন, "সেখান থেকে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন। তিস্তাপাড়ের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করুন।" মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম মন্তব্য করেন, "তিস্তা বাঁচাও আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি তো আজকের সরকারের প্রভাবশালী মন্ত্রী।"

তিনি প্রশ্ন তুলেন, "তাহলে সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে কেন বাজেটে কোনো রূপরেখা বা টাকা রাখা হয়নি?" তিনি বলেন, "তাহলে তো তারা তিস্তা বাঁচাতে আন্দোলন করেনি। তারা ভোটের জন্য করেছেন।"

তিনি জানান, "আমরা চাই, আপনারা নিজেদের সেই দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে প্রতিশ্রুতি পূরণ করুন।" তিনি জোর দিয়ে বলেন, "এত বিশাল বাজেট থেকে রংপুরবাসী আজ বৈষম্যের শিকার। তিস্তাপাড়ের মানুষের দাবি পূরণ করতে হবে। তিস্তাপাড়ের মানুষকে বাঁচাতে হবে।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "দাবি মানা না হলে রংপুরবাসী ঢাকা ঘেরাও কর্মসূচি পালন করবে।"

নদীর তীরে পানিতে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ মানববন্ধন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তোলেন। জেলা জামায়াতের সেক্রেটারি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সভাপতিত্বে মানববন্ধনে আলোচনা করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের, জামায়াতের ঢাকা মহানগর মজলিসের সুরা সদস্য আনোয়ারুল ইসলাম রাজুসহ জামায়াতের সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ

এদিকে মানববন্ধনে অংশগ্রহণকারী তিস্তা পাড়ের কৃষক ফয়সাল মিয়া (৬৫) তার ক্ষোভ প্রকাশ করে বলেন, "শুষ্ক মৌসুমে যখন পানির প্রয়োজন তখন তারা তিস্তা নদী থেকে পানি পান না।" তিনি জানান, "আর বর্ষাকালে আসে প্রচুর পানি, ভেসে যায় তাদের ঘরবাড়ি।" তিনি যোগ করেন, "আমরা যদি সারা বছরই তিস্তায় পানি পাই তাহলে এটি আমাদের জীবন মানোন্নয়নে ভূমিকা রাখবে।"

অপর এক কৃষক আব্দুল গফুর বলেন, "বাহে তিস্তার বুকে যদি সারা বছরই পানি থাকে বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি থাকলে তাহলে বিপুল পরিমাণ জমিতে চাষাবাদ হবে।" তিনি জানান, "তিস্তা পাড়ের লক্ষ লক্ষ মানুষ মুক্তি পাবে দারিদ্র্যের হাত থেকে।"

মানববন্ধনে আসা সাবেক কলেজ শিক্ষক কফিল উদ্দিন বলেন, "তিস্তা চুক্তি নিয়ে আর কোন রাজনীতি নয়, এখন আমরা বাস্তবায়ন দেখতে চাই।" তিনি দলমত নির্বিশেষে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি মন্ত্রণালয়ের সেবা এখন সম্পূর্ণ অনলাইন ও অটোমেটেড: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ভূমি মন্ত্রণালয়ের সেবা এখন সম্পূর্ণ অনলাইন ও অটোমেটেড: প্রতিমন্ত্রী

ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানান, জনসাধারণের ভোগান্তি দূর করার জন্য ভূমি মন্ত্রণালয়ের সর্বোচ্চ সেবা বর্তমানে পুরোপুরি অনলাইন ও অটোমেটেড করা হয়েছে। ফলে নাগরিকরা এখন ঘরেই বসে ‘ভূমি’ অ্যাপের মাধ্যমে ট্যাক্স প্রদান এবং নামজারিসহ (মিউটেশন) বিভিন্ন আবেদন ও অভিযোগ দাখিল করতে সক্ষম হচ্ছেন।

এছাড়া, যারা অনলাইনে অভিজ্ঞ নন, তাদের জন্য দেশব্যাপী ৮৯৩টি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। যেখানে সংশ্লিষ্ট চার্ট অনুযায়ী নাগরিকরা স্বল্প খরচে অনলাইন সেবা পাচ্ছেন।

শনিবার (২০ জুন) চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে ‘বিপিও সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।

মীর হেলাল বলেন, আমরা ‘ভূমি দৃষ্টি’ নামে একটি অ্যাপের পাইলটিং শুরু করেছি। এই অ্যাপের মাধ্যমে দেশের এক প্রান্তের ভূমি কর্মকর্তা অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে লাল সংকেত চলে আসবে।

এই প্রযুক্তির ফলে প্রান্তিক পর্যায় থেকে মন্ত্রণালয় পর্যন্ত শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে অত্যন্ত কম খরচে।

দেশের ফ্রিল্যান্সার ও তরুণদের মেধার প্রশংসা করে প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের দেশের ছেলে-মেয়ে অত্যন্ত মেধাবী এবং কঠোর পরিশ্রমী। প্রাতিষ্ঠানিক বড় সহযোগিতা ছাড়াই তারা স্বশিক্ষিত হয়ে ফ্রিল্যান্সিং এবং কনটেন্ট ক্রিয়েশনে বিশ্বদরবারে নিজেদের স্থান করে নিয়েছে। রাষ্ট্রীয়ভাবে যদি এই তরুণদের আরো বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়, তবে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এবং আইটি সেক্টরে আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দেবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঙ্ক্ষিত সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে এই তরুণ ফ্রিল্যান্সার এবং আইটি পেশাজীবীরাই সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমরা যে সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সেই অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হলো আমাদের তরুণ প্রজন্ম। অতীতে দীর্ঘ ১৭-১৮ বছর তরুণদের কাছে দেশের সঠিক ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এটাই শেষ বিশ্বকাপ, জানিয়ে দিয়েছেন মেসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


এটাই শেষ বিশ্বকাপ, জানিয়ে দিয়েছেন মেসি

চলতি বিশ্বকাপে অংশ নিয়ে লিওনেল মেসি সবচেয়ে বেশি বিশ্বকাপ আসরে খেলার রেকর্ড গড়েছেন। এ রেকর্ডটি পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন তিনি। তবে এই আসর শেষে আর কোনো বিশ্বকাপে খেলার ইচ্ছা নেই বলে জানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

কাতারে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপ চলাকালে মেসি বিশ্বকাপে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ফর্ম এবং দলের চাহিদার কারণে ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার আবারও বিশ্বমঞ্চে খেলছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাট্ট্রিক করে তিনি জানান দেন, এখনও তিনি ফুরিয়ে যাননি।

আসন্ন ২০৩০ বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রমী আসর। ১০০ বছর পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্টটি তিনটি মহাদেশের ছয়টি দেশ যৌথভাবে আয়োজন করবে। প্রধান আয়োজক হিসেবে থাকবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। শতবর্ষের বিশেষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

নিজি দেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে রোনালদো খেলতে পারেন বলে গুঞ্জন উঠেছে। যদিও সেসময় তার বয়স হবে ৪৫ বছর। বিশ্লেষকরা বলছেন, এমনটা না হওয়ারই সম্ভাবনা বেশি। তবে কোচ রবার্তো মার্টিনেজ বলছেন, ফিট থাকলে রোনালদোকে দলে নিতে কোনো আপত্তি নেই।

চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর পরবর্তী বিশ্বকাপে খেলার গুঞ্জন উঠার কারণে মেসিকে নিয়েও সমর্থকদের কৌতূহল বৃদ্ধি পেয়েছে। কিন্তু মেসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ততদিন পর্যন্ত তার খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'ওলে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে পরবর্তী বিশ্বকাপে খেলবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'না (খেলব না), এটা আমি নিশ্চিতভাবেই বলতে পারি।'

মেসি আরও বলেন, 'আমি সবসময় ফুটবলের মধ্যেই বেঁচে থেকেছি। নিজের সেরাটা দেওয়ার জন্য শারীরিকভাবে নিজেকে প্রস্তুত রেখেছি, যাতে বিশ্বকাপে দলকে সর্বোচ্চ সাহায্য করতে পারি। আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় আছে। এখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা সহজে ছেড়ে দেয় না। টিকে থাকতে হলে নিজের সেরা ফর্মে থাকতে হয়। এটাই আমাদের শক্তি এবং সাফল্যের মূল কারণ।'

ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছেন না মেসি। ক্লাব, জাতীয় দল এবং ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব বড় অর্জনই তার ঝুলিতে। তাই এখন তিনি যা পাচ্ছেন, সবকিছুকেই বাড়তি প্রাপ্তি হিসেবে দেখছেন।

মেসির কথায়, 'ঈশ্বরকে ধন্যবাদ, ক্লাব, জাতীয় দল ও ব্যক্তিগত পর্যায়ে সব গুরুত্বপূর্ণ অর্জন করার সৌভাগ্য আমার হয়েছে। তাই এখন থেকে যা কিছু আসবে, সবই আমার কাছে বোনাস।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

পরবর্তী সময়ে মার্কিন দূত সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেছেন, গত রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় তুলে নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। এজন্য আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সকল বাংলাদেশিকে অনুরোধ করতে এসেছি, যেন তারা আগামী ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।

বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রতি রাষ্ট্রদূত আরও মন্তব্য করেছেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের প্রতি বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।

প্রধানমন্ত্রীর সফরের আগে মার্কিন রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি ভিন্নভাবে দেখার সুযোগ আছে। ধারণা করা হচ্ছে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিয়েই রাষ্ট্রদূত পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে। তবে এটিকে নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ হিসেবেই দেখছেন প্রধানমন্ত্রী মহামান্য পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

মার্কিন দূতের সাক্ষাৎ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাষ্ট্রদূতের এই বৈঠকটি ছিল একটা নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর হিসেবে তাঁর প্রথম বিদেশ সফর। পরবর্তীকালে তিনি চীনে সফর করবেন। সোমবার রাতে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে পাঁচ দিনের সফরে চীনে পৌঁছাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রিয়া ম্যাচের আগেই ছিটকে গেলেন মন্তিয়েল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


অস্ট্রিয়া ম্যাচের আগেই ছিটকে গেলেন মন্তিয়েল

অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে, আর্জেন্টিনা শিবিরে নতুন এক দুঃসংবাদ এসেছে। জুলাইয়ের ২২ তারিখে অস্ট্রিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে লিওনেল স্কালোনির রক্ষণভাগে বড় ধরনের ইনজুরি ধাক্কা লেগেছে।

আর্জেন্টিনা দলের একজন গুরুত্বপূর্ণ এবং নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল পেশির চোটের কারণে অস্ট্রিয়া ম্যাচ থেকে সম্পূর্ণরূপে বাদ পড়েছেন। কাতার বিশ্বকাপে ফাইনালের টাইব্রেকারে জয়ী গোল করা এই তারকার আকস্মিক অসুস্থতা আলবিসেলেস্তেদের ডাগআউটে বিপদ সংকেত তুলেছে।

গোল ডট কম এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মন্তিয়েলের ডান পায়ের কোয়াড্রিসেপসে বা ঊরুর পেশীতে তীব্র অস্বস্তি দেখা দেওয়ায় তার উপর শুক্রবার কিছু জরুরি মেডিকেল টেস্ট করা হয়। পরীক্ষার ফলাফল পাওয়ার পর চিকিৎসকরা জানিয়েছেন, সোমবারের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার জন্য তিনি প্রস্তুত নন।

মন্তিয়েলের এই আকস্মিক চোট অস্ট্রিয়ার মতো গতিশীল এবং শক্তিশালী ইউরোপীয় দলের বিরুদ্ধে কোচ লিওনেল স্কালোনির সকল ডিফেন্সিভ প্ল্যান ও রক্ষণাত্মক কৌশলকে বিপর্যস্ত করে দিতে পারে। আগামী ট্রেনিং সেশনে কোচকে সিদ্ধান্ত নিতে হবে যে, তিনি মলিনাকেই রাইট-ব্যাকে অটো-চয়েস হিসেবে খেলাবেন, নাকি স্কোয়াডের ভেতর থেকে অন্য কোন ট্যাকটিক্যাল বিকল্প বা নতুন কোন ডিফেন্ডারকে খেলাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%