০৭:০৮ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
পরবর্তী সময়ে মার্কিন দূত সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেছেন, গত রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় তুলে নিয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। এজন্য আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সকল বাংলাদেশিকে অনুরোধ করতে এসেছি, যেন তারা আগামী ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।
বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রতি রাষ্ট্রদূত আরও মন্তব্য করেছেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের প্রতি বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
প্রধানমন্ত্রীর সফরের আগে মার্কিন রাষ্ট্রদূতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টি ভিন্নভাবে দেখার সুযোগ আছে। ধারণা করা হচ্ছে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ বার্তা দিয়েই রাষ্ট্রদূত পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে। তবে এটিকে নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ হিসেবেই দেখছেন প্রধানমন্ত্রী মহামান্য পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
মার্কিন দূতের সাক্ষাৎ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, রাষ্ট্রদূতের এই বৈঠকটি ছিল একটা নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রীর হিসেবে তাঁর প্রথম বিদেশ সফর। পরবর্তীকালে তিনি চীনে সফর করবেন। সোমবার রাতে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে পাঁচ দিনের সফরে চীনে পৌঁছাবেন।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন