ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

তরুণীকে হত্যা পর আগুনে পোড়ালেন মা-ভাই


তরুণীকে হত্যা পর আগুনে পোড়ালেন মা-ভাই

ভালোবেসে অন্য জাতির ছেলেকে বিয়ে এবং পালিয়ে যাওয়ার কারণে এক তরুণীকে হত্যা করা হয়েছে। এই তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তারপর তার মরদেহ পুড়িয়ে ফেলেছে তার মা এবং ভাই। ভারতের বিহারের মুজাফফরপুর জেলায় দুই পরিবারের মধ্যে এই ঘটনা ঘটেছে। নিহত তরুণীর নাম সুজাতা কুমারী, যার বয়স ১৯ বছর।

এই সম্পর্ক গড়ে ওঠে ২০২০ সালে। মুজাফফরপুরের ঘনসাউত গ্রামের গৌরী শঙ্কর কুমার, যিনি ২২ বছর বয়সী, সুজাতার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। দীর্ঘ ৬ বছরের প্রেমের পর, তারা ১৮ জানুয়ারি পালিয়ে গিয়ে বিয়ে করেন। এরপর তারা হরিয়ানায় নতুন জীবন শুরু করেন। কিন্তু সুজাতার পরিবার থানায় অপহরণের মামলা দায়ের করে। পুলিশ ১১ ফেব্রুয়ারি দুজনকে আটক করে মুজাফফরপুরে ফেরত আনে। আদালতে সুজাতা জানিয়ে ছিল যে তিনি নিজের ইচ্ছায় বিয়ে করেছেন, তবুও পুলিশ গৌরী শঙ্করকে জেলে পাঠিয়ে দেয়। পরে পুলিশ সুজাতাকে তার এক খালার জিম্মায় রাখে।

এরপর পরিবারের মধ্যে খুনের পরিকল্পনা শুরু হয়। মার্চ মাসে হোলির উৎসবের দিন, সুজাতার মা কৌশলে তাকে খালাবাড়ি থেকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। কিছুদিন পর, ৩১ মার্চ গৌরী শঙ্কর জেল থেকে মুক্তি পান। সেদিনই সুজাতার সঙ্গে তার শেষবার ফোনে কথা হয়। এরপর থেকেই সুজাতা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।

আরও পড়ুন: মুসলিমরা এখন নেতা বানাবে না, নিজেরাই নেতৃত্ব দেবে: ওয়াইসি

অন্যদিকে, গৌরী শঙ্কর স্ত্রীর খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, সুজাতার পরিবার তাকে হত্যা করে লাশ গুম করে ফেলেছে। তিনি জানান যে পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে তিনি আত্মহত্যা করবেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে।

গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর পুলিশ তৎপর হয়। ডিএসপির নির্দেশে পুলিশ দ্রুত সুজাতার ভাই অভিষেক কুমারকে আটক করে। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে, একপর্যায়ে অভিষেক নিজের বোনকে হত্যার কথা স্বীকার করেন। তিনি জানান, অন্য জাতির ছেলের সঙ্গে বোনের পালিয়ে বিয়ে করাটা তিনি কোনোভাবে মেনে নিতে পারেননি। অভিষেক কুমার জানান, তার মা সুজাতাকে বাড়িতে ফিরিয়ে আনার পর অভিষেক ও তার কয়েকজন আত্মীয় মিলে সুজাতাকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর রাতেই তাড়াহুড়ো করে সুজাতার মরদেহ পুড়িয়ে ফেলা হয় যেন ঘটনাটি ধামাচাপা দিতে এবং সমস্ত প্রমাণ মুছে ফেলতে পারে।

এই ঘটনায় পুলিশ মা ও ভাইসহ বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান আরও জোরদার করেছে।

আরও পড়ুন: পূজার ছুটিতে মেট্রো রেলের বিশেষ সূচি ঘোষণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৫৫ এম


দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের ১১ জেলায় ঝড় সন্ধ্যার মধ্যে হানা দিতে পারে। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তা থেকে এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, অন্য এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে ঝোড়ো বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী অথবা অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। ঝড়বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৫৭ এম


১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন

প্রতিরক্ষা শিল্প এবং বিরল খনিজ উত্তোলনের সাথে যুক্ত ১০টি মার্কিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন।

সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

রপ্তানি নিয়ন্ত্রণের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ওশকোশ ডিফেন্সও অন্তর্ভুক্ত রয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের সামরিক যানবাহন তৈরি করে।

বিজ্ঞপ্তিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ‘উল্লিখিত ১০টি প্রতিষ্ঠানের কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি করা নিষেধ করা হয়েছে। পাশাপাশি, বিশ্বের কোনো দেশ কিংবা অঞ্চলের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান চীনে উৎপাদিত এ ধরনের দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য এসব প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর বা সরবরাহ করতে সক্ষম হবে না।’

এদিকে, চীনের এই পদক্ষেপটি দুই দেশের চলমান বাণিজ্য এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লড়াই করে বিশ্বকাপে দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ল কেপ ভার্ডে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৫৮ এম


লড়াই করে বিশ্বকাপে দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ল কেপ ভার্ডে

কেপ ভার্ডে বিশ্বকাপে নবাগত হিসেবে উরুগুয়ের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে। দ্বিতীয়ার্ধে একটি সমতাসূচক গোল করে তারা এই ড্রয়ের দেখা পায়। এর আগেও তারা প্রথম ম্যাচে ফেবারিট স্পেনকে গোলশুন্য ড্রয়ে রুখে দিয়েছিল।

মিয়ামিতে অনুষ্ঠিত রোববারের ম্যাচে কেপ ভার্ডে ২১ মিনিটে কেইন পিনার গোলে এগিয়ে যায়। পিনার দুর্দান্ত ফ্রি-কিকে গোল আদায় করা হয়। তবে প্রথমার্ধে উরুগুয়ে ম্যাক্সিমিলিয়ানো আরাউজো ও অগাস্টিন কানোবিওর গোলে লিড নেয়। ৪০ বছর বয়সী উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দে মুসলেরার ভুলের সুযোগ লুফে নিয়ে হেলিও ভারেলা কেপ ভার্ডেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান। এরপর আর কোন দল গোলের দেখা পায়নি।

কেপ ভার্ডে এখন গ্রুপ-এইচ’এ দ্বিতীয় পয়েন্ট আদায় করে নক আউট পর্বে খেলার স্বপ্নে বিভোর। তারা আগামী শনিবার সৌদি আরবের মুখোমুখি হবে গ্রুপের শেষ ম্যাচে। দিনের শুরুতে সৌদি আরব স্পেনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। সৌদি আরবকে পরাজিত করতে পারলে কেপ ভার্ডের শেষ ৩২ নিশ্চিত হবে।

অন্যদিকে উরুগুয়ে প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ১-১ গোলে ড্র করে পরের রাউন্ডে যাবার পথেজ বাড়তি বিপদে রয়েছে। টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় এড়াতে আগামী সপ্তাহে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকান জায়ান্টদের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে হবে, যা সহজ হবে না।

উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েসলা সৌদি আরবের সাথে ম্যাচের জন্য দুটি পরিবর্তন করে মূল একাদশ সাজিয়েছিলেন। আল হিলাল স্ট্রাইকার ডারউইন নুনেজ বদলী বেঞ্চে ছিলেন। অন্যদিকে কেপ ভার্ডের কোচ বাবিস্টা তিনটি পরিবর্তন করেছিলেন, যা সবগুলোই ছিল আক্রমণভাগে।

ম্যাচের শুরু থেকে কেপ ভার্ডে আক্রমণাত্মক মেজাজে ছিল। স্পেনের বিপক্ষেও তাদের শুরুটা এভাবে ছিল। প্রথম আক্রমণটি আসে উরুগুয়ের কাছ থেকে। ফেডেরিকো ভালভার্দের বাম পায়ের জোড়ালে শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। ২১ মিনিটে উরুগুয়ের দূর্বল দেয়ালকে ফাঁকি দিয়ে পিনার লম্বা ফ্রি-কিক মুসলেরাকে পরাস্ত করে।

ম্যাচে ফিরতে মরিয়া উরুগুয়ে শেষ পর্যন্ত ৪৪ মিনিটে সফল হয়। রডরিগো বেনটানকারের শট আটকাতে গিয়ে সিডনি লোপেস কাবরালের হেড পোস্টে লেগে ফেরত আসলে, আরাউজো ফিরতি বলে কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনহোকে পরাস্ত করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে আরাউজোর হেড থেকে দারুন ভলিতে উরুগুয়েকে এগিয়ে দেন কানোবিও।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের। ৬১ মিনিটে মুসলেরার অপ্রত্যাশিত ভুলের সুযোগ নিয়ে বদলী খেলোয়াড় ভারেলা ফাঁকা নেটে বল জালে জড়ালে কেপ ভার্ডে সমতায় ফিরে আসে।

ম্যাচের শেষ ভাগে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ভালভার্দের ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে উরুগুয়েকে।

এই ড্রয়ের ফলে কেপ ভার্ডে দুই ম্যাচে একটি সমান দুই পয়েন্ট অর্জন করে গোল ব্যবধানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। চার পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে স্পেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৫৯ এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।

তিনি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেন যে, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

এবং এ খবরটি প্রদান করেছে বার্তা সংস্থা এএফপি।

আরাকচি আরও জানান, ‘আলোচনার ফলে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%