প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কেপ ভার্ডে বিশ্বকাপে নবাগত হিসেবে উরুগুয়ের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে। দ্বিতীয়ার্ধে একটি সমতাসূচক গোল করে তারা এই ড্রয়ের দেখা পায়। এর আগেও তারা প্রথম ম্যাচে ফেবারিট স্পেনকে গোলশুন্য ড্রয়ে রুখে দিয়েছিল।
মিয়ামিতে অনুষ্ঠিত রোববারের ম্যাচে কেপ ভার্ডে ২১ মিনিটে কেইন পিনার গোলে এগিয়ে যায়। পিনার দুর্দান্ত ফ্রি-কিকে গোল আদায় করা হয়। তবে প্রথমার্ধে উরুগুয়ে ম্যাক্সিমিলিয়ানো আরাউজো ও অগাস্টিন কানোবিওর গোলে লিড নেয়। ৪০ বছর বয়সী উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দে মুসলেরার ভুলের সুযোগ লুফে নিয়ে হেলিও ভারেলা কেপ ভার্ডেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান। এরপর আর কোন দল গোলের দেখা পায়নি।
কেপ ভার্ডে এখন গ্রুপ-এইচ’এ দ্বিতীয় পয়েন্ট আদায় করে নক আউট পর্বে খেলার স্বপ্নে বিভোর। তারা আগামী শনিবার সৌদি আরবের মুখোমুখি হবে গ্রুপের শেষ ম্যাচে। দিনের শুরুতে সৌদি আরব স্পেনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। সৌদি আরবকে পরাজিত করতে পারলে কেপ ভার্ডের শেষ ৩২ নিশ্চিত হবে।
অন্যদিকে উরুগুয়ে প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ১-১ গোলে ড্র করে পরের রাউন্ডে যাবার পথেজ বাড়তি বিপদে রয়েছে। টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় এড়াতে আগামী সপ্তাহে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকান জায়ান্টদের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে হবে, যা সহজ হবে না।
উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েসলা সৌদি আরবের সাথে ম্যাচের জন্য দুটি পরিবর্তন করে মূল একাদশ সাজিয়েছিলেন। আল হিলাল স্ট্রাইকার ডারউইন নুনেজ বদলী বেঞ্চে ছিলেন। অন্যদিকে কেপ ভার্ডের কোচ বাবিস্টা তিনটি পরিবর্তন করেছিলেন, যা সবগুলোই ছিল আক্রমণভাগে।
ম্যাচের শুরু থেকে কেপ ভার্ডে আক্রমণাত্মক মেজাজে ছিল। স্পেনের বিপক্ষেও তাদের শুরুটা এভাবে ছিল। প্রথম আক্রমণটি আসে উরুগুয়ের কাছ থেকে। ফেডেরিকো ভালভার্দের বাম পায়ের জোড়ালে শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। ২১ মিনিটে উরুগুয়ের দূর্বল দেয়ালকে ফাঁকি দিয়ে পিনার লম্বা ফ্রি-কিক মুসলেরাকে পরাস্ত করে।
ম্যাচে ফিরতে মরিয়া উরুগুয়ে শেষ পর্যন্ত ৪৪ মিনিটে সফল হয়। রডরিগো বেনটানকারের শট আটকাতে গিয়ে সিডনি লোপেস কাবরালের হেড পোস্টে লেগে ফেরত আসলে, আরাউজো ফিরতি বলে কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনহোকে পরাস্ত করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে আরাউজোর হেড থেকে দারুন ভলিতে উরুগুয়েকে এগিয়ে দেন কানোবিও।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের। ৬১ মিনিটে মুসলেরার অপ্রত্যাশিত ভুলের সুযোগ নিয়ে বদলী খেলোয়াড় ভারেলা ফাঁকা নেটে বল জালে জড়ালে কেপ ভার্ডে সমতায় ফিরে আসে।
ম্যাচের শেষ ভাগে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ভালভার্দের ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে উরুগুয়েকে।
এই ড্রয়ের ফলে কেপ ভার্ডে দুই ম্যাচে একটি সমান দুই পয়েন্ট অর্জন করে গোল ব্যবধানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। চার পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে স্পেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন