ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন


১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন

প্রতিরক্ষা শিল্প এবং বিরল খনিজ উত্তোলনের সাথে যুক্ত ১০টি মার্কিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন।

সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে।

রপ্তানি নিয়ন্ত্রণের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ওশকোশ ডিফেন্সও অন্তর্ভুক্ত রয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য বিভিন্ন ধরনের সামরিক যানবাহন তৈরি করে।

আরও পড়ুন: ‘সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই নাগরিক’ : আহমেদ সোহেল

বিজ্ঞপ্তিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ‘উল্লিখিত ১০টি প্রতিষ্ঠানের কাছে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি করা নিষেধ করা হয়েছে। পাশাপাশি, বিশ্বের কোনো দেশ কিংবা অঞ্চলের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান চীনে উৎপাদিত এ ধরনের দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য এসব প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর বা সরবরাহ করতে সক্ষম হবে না।’

এদিকে, চীনের এই পদক্ষেপটি দুই দেশের চলমান বাণিজ্য এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লড়াই করে বিশ্বকাপে দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ল কেপ ভার্ডে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৫৮ এম


লড়াই করে বিশ্বকাপে দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ল কেপ ভার্ডে

কেপ ভার্ডে বিশ্বকাপে নবাগত হিসেবে উরুগুয়ের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে। দ্বিতীয়ার্ধে একটি সমতাসূচক গোল করে তারা এই ড্রয়ের দেখা পায়। এর আগেও তারা প্রথম ম্যাচে ফেবারিট স্পেনকে গোলশুন্য ড্রয়ে রুখে দিয়েছিল।

মিয়ামিতে অনুষ্ঠিত রোববারের ম্যাচে কেপ ভার্ডে ২১ মিনিটে কেইন পিনার গোলে এগিয়ে যায়। পিনার দুর্দান্ত ফ্রি-কিকে গোল আদায় করা হয়। তবে প্রথমার্ধে উরুগুয়ে ম্যাক্সিমিলিয়ানো আরাউজো ও অগাস্টিন কানোবিওর গোলে লিড নেয়। ৪০ বছর বয়সী উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দে মুসলেরার ভুলের সুযোগ লুফে নিয়ে হেলিও ভারেলা কেপ ভার্ডেকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান। এরপর আর কোন দল গোলের দেখা পায়নি।

কেপ ভার্ডে এখন গ্রুপ-এইচ’এ দ্বিতীয় পয়েন্ট আদায় করে নক আউট পর্বে খেলার স্বপ্নে বিভোর। তারা আগামী শনিবার সৌদি আরবের মুখোমুখি হবে গ্রুপের শেষ ম্যাচে। দিনের শুরুতে সৌদি আরব স্পেনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। সৌদি আরবকে পরাজিত করতে পারলে কেপ ভার্ডের শেষ ৩২ নিশ্চিত হবে।

অন্যদিকে উরুগুয়ে প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ১-১ গোলে ড্র করে পরের রাউন্ডে যাবার পথেজ বাড়তি বিপদে রয়েছে। টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় এড়াতে আগামী সপ্তাহে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকান জায়ান্টদের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে হবে, যা সহজ হবে না।

উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েসলা সৌদি আরবের সাথে ম্যাচের জন্য দুটি পরিবর্তন করে মূল একাদশ সাজিয়েছিলেন। আল হিলাল স্ট্রাইকার ডারউইন নুনেজ বদলী বেঞ্চে ছিলেন। অন্যদিকে কেপ ভার্ডের কোচ বাবিস্টা তিনটি পরিবর্তন করেছিলেন, যা সবগুলোই ছিল আক্রমণভাগে।

ম্যাচের শুরু থেকে কেপ ভার্ডে আক্রমণাত্মক মেজাজে ছিল। স্পেনের বিপক্ষেও তাদের শুরুটা এভাবে ছিল। প্রথম আক্রমণটি আসে উরুগুয়ের কাছ থেকে। ফেডেরিকো ভালভার্দের বাম পায়ের জোড়ালে শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। ২১ মিনিটে উরুগুয়ের দূর্বল দেয়ালকে ফাঁকি দিয়ে পিনার লম্বা ফ্রি-কিক মুসলেরাকে পরাস্ত করে।

ম্যাচে ফিরতে মরিয়া উরুগুয়ে শেষ পর্যন্ত ৪৪ মিনিটে সফল হয়। রডরিগো বেনটানকারের শট আটকাতে গিয়ে সিডনি লোপেস কাবরালের হেড পোস্টে লেগে ফেরত আসলে, আরাউজো ফিরতি বলে কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনহোকে পরাস্ত করেন। প্রথমার্ধের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে আরাউজোর হেড থেকে দারুন ভলিতে উরুগুয়েকে এগিয়ে দেন কানোবিও।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের। ৬১ মিনিটে মুসলেরার অপ্রত্যাশিত ভুলের সুযোগ নিয়ে বদলী খেলোয়াড় ভারেলা ফাঁকা নেটে বল জালে জড়ালে কেপ ভার্ডে সমতায় ফিরে আসে।

ম্যাচের শেষ ভাগে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ভালভার্দের ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে উরুগুয়েকে।

এই ড্রয়ের ফলে কেপ ভার্ডে দুই ম্যাচে একটি সমান দুই পয়েন্ট অর্জন করে গোল ব্যবধানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। চার পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে স্পেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:৫৯ এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।

তিনি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় লিখেন যে, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।

এবং এ খবরটি প্রদান করেছে বার্তা সংস্থা এএফপি।

আরাকচি আরও জানান, ‘আলোচনার ফলে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশও ছাড় করা হয়েছে এবং ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা চালু করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলজিয়ামকে রুখে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:০১ পি.এম


বেলজিয়ামকে রুখে দিল ইরান

বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে বেলজিয়াম। গতকাল উজ্জীবিত ইরানের সাথে রেড ডেভিলসরা গোলশুন্য ড্র করতে বাধ্য হয়েছে। মাঠ ছাড়ার আগেই তারা ১০ জনের দলে পরিণত হয়েছিল, কোনমতে তারা এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। এই ড্রয়ের ফলে টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে বেলজিয়াম।

তারকা সমৃদ্ধ বেলজিয়াম একাদশ, যার মধ্যে কেভিন ডি ব্রুইনা এবং রোমেলো লুকাকু অন্তর্ভুক্ত রয়েছে, লস এ্যাঞ্জেলসের মাঠে ইরানের প্রতিরোধের মুখে বারবার পিছু হটতে বাধ্য হয়েছে।

প্রথমার্ধের চতুর একটি ফ্রি-কিক থেকে ইরানের স্ট্রাইকার মেহদি রারেমি বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু ভিএআর অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়। বিরতির পর ন্যাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় বেলজিয়াম ১০ জনে পরিণত হয়।

এই ড্রয়ের ফলে গ্রুপ-জি’র তিনটি ম্যাচ এখন পর্যন্ত ড্রয়ে শেষ হয়েছে। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে বেলজিয়াম গ্রুপের শেষ ম্যাচে টুর্নামেন্টের সবচেয়ে নীচু র‌্যাঙ্কধারী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে, যা তাদের কিছুটা স্বস্তি দিচ্ছে।

এদিকে আগামী শুক্রবার নিজেদের শেষ ম্যাচে ইরান মোকাবিলা করবে মিশরের। বিশ^কাপে খেলতে আসার আগে যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতা এবং ভ্রমণজনিত বিধিনিষেধে মানসিকভাবে বিপর্যস্ত ইরান এখন পর্যন্ত মাঠের লড়াইয়ে নিজেদের যথেষ্ট ভালোভাবে প্রমাণ করে চলেছে।

পাঁচ ডিফেন্ডারের রক্ষা ভাগে পরিবর্তন এনে ইরান প্রথমার্ধে যথেষ্ট রক্ষণাত্মক কৌশল গ্রহণ করেছে। ফলে বেলজিয়াম বলের দখলে আধিপত্য বিস্তার করলেও এবং ইরানের পেনাল্টি এলাকার আশপাশে অনেক পাস করলেও, তারা তেমন কোনো স্পষ্ট গোলের সুযোগ তৈরি করতে পারেনি।

মিশরের বিপক্ষে বেলজিয়ামের ১-১ গোলের ড্র ম্যাচে বদলি হিসেবে নেমে প্রভাব ফেলেছিলেন স্ট্রাইকার রোমেলু লুকাকু। সেই পারফরম্যান্সের পর তিনি এই ম্যাচে শুরুর একাদশে সুযোগ পান। ৩৬তম মিনিটে তার একমাত্র প্রচেষ্টা ছিল একটি হেড, যা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

খেলার ধারার সম্পূর্ণ বিপরীতে প্রথমার্ধের সেরা দুটি সুযোগ তৈরি করে ইরান। দীর্ঘ থ্রো-ইনের পর হোসেইন কানানির নেওয়া নিচু শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ইরানের তারকা স্ট্রাইকার মেহদি তারেমি একটি চমৎকার ফ্রি-কিক পরিকল্পনার মাধ্যমে বল জালে পাঠান। সাবেক ইন্টার মিলান তারকা বেলজিয়ামের দেয়ালের পাশ দিয়ে ছুটে এসে নিখুঁত শটে গোল করেন। কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়, যা গ্যালারিতে থাকা ইরান-সমর্থক দর্শকদের হতাশ করে।

বিরতির পরেও বেলজিয়াম আক্রমণ চালিয়ে যায়, কিন্তু ইরানও পাল্টা আক্রমণে বিপজ্জনক ছিল। তারেমি কোনাকুনি শট কোর্তোয়া সেভ করে দলকে রক্ষা করেন।

প্রায় এক ঘণ্টা পর, বেলজিয়াম কোচ রুডি গার্সিয়া একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন। এর পরপরই বেলজিয়াম গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল। কেভিন ডি ব্রুইনার কাট-ব্যাক থেকে ম্যাক্সিম ডি কুইপারের কাছ থেকে নেওয়া শট ইরানের গোলরক্ষক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন।

কিছুক্ষণ পর, বদলি খেলোয়াড় হান্স ভানাকেন ফিরতি বলে শট নিলেও তা অনেক ওপরে চলে যায়। কিন্তু এরপরই বেলজিয়ামের জন্য বড় ধাক্কা আসে। সেন্টার-ব্যাক এনগয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। গোলরক্ষক কোর্তোয়ার উদ্দেশে একটি দুর্বল ব্যাকপাস দেন এবং বলের দিকে ছুটে যাওয়া তারেমিকে থামানোর চেষ্টা করতে গিয়ে হাত ব্যবহার করেন এনগয়। ফলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর নিয়ামতপুরে চারজন মাদকসেবী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


নওগাঁর নিয়ামতপুরে চারজন মাদকসেবী গ্রেফতার

নওগাঁর নিয়ামতপুরে চারজন মাদকসেবীকে সেবনের উপকরণ এবং চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেফতার করা হয়েছে। ২১/০৬/২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় নিয়ামতপুর থানাধীন ৪নং নিয়ামতপুর সদর ইউনিয়নের অন্তর্গত কানইল গ্রামে পুলিশ সুপার স্যার নওগাঁর দিক নির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।এই অভিযানে গ্রেফতার হয়েছেন ১। শ্রী বিমল চন্দ্র রবিদাস (৪০), পিং-মৃত-তুসুর চন্দ্র রবিদাস, সাং-বিশালপুর, থানা-শেরপুর, জেলা-বগুড়া, ২। শ্রী রশিদ রবিদাস (৫৫), পিং-মৃত-শুকলাল রবিদাস, সাং-মাদারীপুর, ৩। শ্রী নিপেন রবিদাস (৫০), পিং-মৃত-ক্ষিতিশ রবিদাস, সাং-শ্রীমন্তপুর বালুচাপাড়া, ৪। শ্রী অরুন রবিদাস (৪০), পিং-দশরত রবিদাস, সাং-শ্রীমন্তপুর বালুচাপাড়া। এই সকল ব্যক্তিকে সর্ব থানা-নিয়ামতপুর, জেলা-নওগাঁ থেকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। এর পরে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রত্যেককে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জরিমানা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%