০৫:২৭ পি.এম
নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি আসলাম আলী (৫০)-কে পুলিশ গ্রেপ্তার করেছে।
রবিবার (১৪ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: মধুপুরে ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাসুদ রানার গণসংযোগ
গতকাল রাতের দিকে উপজেলা জামনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসলাম আলী হাঁপানিয়া গ্রামের মৃত কাইলি উদ্দিনের ছেলে। এ মামলার অপর আসামি শ্রী ষষ্টি কুমার (৪২) এখনও পলাতক রয়েছে।
মামলা ও পুলিশের সূত্রে জানা গেছে, গত ২৪ মে জামনগর ইউনিয়নের চাইপাড়া আদর্শ গুচ্ছগ্রামের ওই নারী বাড়ির নিকটবর্তী একটি আমবাগানে খড়ি সংগ্রহ করতে গেলে আসামিরা তাকে জোরপূর্বক পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়।
সেখানেই তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। ঘটনার পর আসামিরা দ্রুত পালিয়ে যায়। পরদিন ২৫ মে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে রাস্তার ধারে উদ্ধার হলো নবজাতক ছেলেশিশু
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানিয়েছেন, তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, রবিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সিআইডিতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন