ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বি-ক্ষোভ


সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বি-ক্ষোভ

 

সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে বোমা হামলার প্রতিবাদে খুলনা জেলা ও মহানগর এনসিপির উদ্যোগে সোমবার (৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১১টায় নগরীর শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিববাড়ী মোড় থেকে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শুরু হয়ে আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ফেনীতে বিএমইউজের মানববন্ধন

মিছিল শেষে শিববাড়ী মোড় চত্বরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলা প্রধান সমন্বয়কারী হাফেজ মাহমুদুল হাসান ফয়জুল্লাহর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মহানগর সংগঠক ডা. আব্দুল্লাহ চৌধুরী, ফরিদ পাঠান, সামসুল আরেফিন লিওন, জাতীয় যুবশক্তি খুলনা জেলা সদস্যসচিব সরদার তুহিনুজ্জামান সোহাগসহ জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন হাসানুর রহমান, ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় সংগঠক মহাম্মাদুল্লাহ হাফেজী আরিয়ান, জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগর সদস্যসচিব মেহেদী হাসান সাইমুন, মুখ্য সংগঠক সাকিবুল ইসলাম, নারীশক্তির সংগঠক রুমি রহমানসহ অন্যান্য জেলা, মহানগর ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, “সাভারে এনসিপির শান্তিপূর্ণ ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে সংঘটিত কাপুরুষোচিত বোমা হামলা প্রমাণ করে, একটি অপশক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

আরও পড়ুন: ধর্মীয় উৎসবে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সজাগ: খোকন তালুকদার

রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী ও সহিংস হামলা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। এই হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।”

বক্তারা অবিলম্বে সাভারের বোমা হামলার পরিকল্পনাকারী ও জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে দেশব্যাপী কঠোর ও তীব্র গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে ঘুম না আসলে যে দোয়া পড়বেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৫ এম


রাতে ঘুম না আসলে যে দোয়া পড়বেন

রাত হলো মানুষের বিশ্রাম ও প্রশান্তির সময়। কিন্তু অনেক সময় দুশ্চিন্তা, ভয়, মানসিক চাপ বা অস্থিরতার কারণে ঘুম আসার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। ঘুম মহান আল্লাহর নেয়ামত। যদি মানুষ সঠিকভাবে ঘুমাতে না পারে, তবে দুনিয়ার কোনো কাজই সে সুস্থ ও স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারবে না। মানসিক প্রশান্তির অন্যতম উপসর্গ হলো ঘুম।

 

নবীজির দিনরাত ছিল আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিতেই কাটানো। তিনি ঘুমাতেন কোরআন তিলাওয়াত করে, যেন সারা রাত তাঁর রহমত বর্ষিত হতে থাকে। এভাবেই তিনি প্রতিটি সময়ই ইবাদতে কাটাতেন।

اَللّٰهُمَّ رَبَّ السَّمَوَاتِ السَّبْعِ وَمَا اَظَلَّتْ وَرَبَّ الْاَرَضِيْنَ وَمَا اَقَلَّتْ وَرَبَّ الشَّيَاطِيْنَ وَمَا اَضَلَّتْ كُنْ لِّيْ جَارًا مِّنْ شَرِّ خَلْقِكَ كُلِّهِمْ جَمِيْعًا اَنْ يَفْرُطَ عَلَيَّ اَحَدٌ مِّنْهُمْ اَوْ اَنْ يَّبْغِيَ عَزَّ جَارُكَ وَجَلَّ ثَنَاؤُكَ لَاۤ اِلٰهَ غَيْرُكَ لَاۤ اِلٰهَ اِلَّا اَنْتَ

উচ্চারণ: আল্লাহুম্মা রব্বাস সামাওয়াা তিস সাব‘ই ওয়ামাা আযা ল্লাত ওয়া রব্বাল আরাযীনা ওয়ামাা আক্বাল লাত ওয়া রব্বাশ শায়াা ত্বীনি ওয়ামাা আযাল লাত কুন লী জাা রন মিন শাররি খলক্বিকা কুল্লিহিম জামী‘আন আন ইয়াফরুত্বা ‘আলাইয়্যা আহাদুন মিনহুম আউ আন ইয়াবগিয়া ‘আযযা জাা রুকা ওয়া জাল্লা সানাা উকা ওয়ালাা ইলাহা গইরুকা লাা ইলাাহা ইল্লাা আনতা।

অর্থ: হে আল্লাহ! আপনি সপ্ত আকাশের প্রতিপালক এবং ঐ সকল বস্তুর প্রতিপালক, যার উপর সপ্তম আকাশ বিস্তার করে আছে এবং যিনি সমগ্র জমিনের প্রতিপালক এবং ঐ সকল বস্তুর প্রতিপালক যা সমগ্র জমিন বহন করে আছে এবং যিনি শয়তান ও ঐ লোকদের প্রতিপালক যাদেরকে শয়তান গোমরা করেছে।

হে প্রতিপালক আল্লাহ! আপনি সমগ্র মাখলুকের অনিষ্ট হতে আমার রক্ষাকারী এবং আশ্রয়দাতা হয়ে যান। যাতে এ সকল মাখলুকের মধ্য হতে কোন মাখলুক আমার উপর অত্যাচার-অবিচার করতে না পারে। নিশ্চয়ই একমাত্র আপনার আশ্রিত ব্যক্তিই প্রভাবশালী নিরাপদ এবং একমাত্র আপনার প্রশংসাই অতি মহান। আপনি ছাড়া অপর কোনো মা‘বুদ নেই। একমাত্র আপনি ইবাদতের যোগ্য।

হাদিসে এসেছে-হযরত জাবির (রা.) বলেন,

আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি (আল্লাহর কাছে) কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাঁকে তা দেন অথবা এর পরিবর্তে তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন। যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। (তিরমিজি)

আরও পড়ুন: রসুলুল্লাহ (সা.)-এর রাতের আমল

রসুল সা. বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে। (তিরমিজি ৩৩৮২)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমারও নাই, রোনালদোও নাই, কেমন মজা হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ এম


নেইমারও নাই, রোনালদোও নাই, কেমন মজা হবে

 

বিষয়টা আগেই পরিষ্কার ছিল। এটাই হতে চলেছে তাদের শেষ বিশ্বকাপ। সে বিশ্বকাপ থেকে রিক্ত হাতেই বিদায় নিয়েছিলেন নেইমার। গত রাতে সে বিদায়ের পর তিনি অবসরের ঘোষণাও দিয়ে দিয়েছেন।

পালা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর, যিনি আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এটাই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। ৪১ বছর বয়সে বিশ্বকাপ খেলতে এলে সেটা আর না বলে দিলেও হতো। শেষ বেলাতে এসেও বিশ্বকাপে রঙ ছড়াতে পারেননি তিনি। খালি হাতেই বিদায় নিয়েছেন।

গত রাতে নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এই ম্যাচের পরই বড় এক ঘোষণা দেন নেইমার। তিনি জানিয়ে দেন, জাতীয় দলের হয়ে তার পথচলা এখানেই শেষ। ম্যাচ শেষে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। মেট লাইফ স্টেডিয়ামে শুরু হয়েছিল, এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

এদিকে স্পেনের বিপক্ষে হেরে বিদায় নিয়েছে রোনালদোর পর্তুগাল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে হারতে হয় পর্তুগালকে। এর আগে ম্যাচে দুর্দান্ত এক বাইসাইকেল কিক করেছিলেন রোনালদো। তবে স্পেনের গোলরক্ষক উনাই সিমন সেই শট দারুণভাবে ঠেকিয়ে দেন।

দুই দশক ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করেছেন এই দুই তারকা। মেসির সঙ্গে নেইমার আর রোনালদো, এই তিন নাম নিয়েই চলেছে বিশ্ব ফুটবলের গল্প। এবার সেই গল্পের একটা বড় অধ্যায় শেষ হয়ে গেল।

তারা বিদায় নিলেন। তাদের জায়গা নিলেন নতুন তারকারা। লামিন ইয়ামাল, হালান্ডের মতো তরুণ তারকারা এখন নজর কাড়ছেন।

বিশ্বকাপের বাকি পথটা এবার নতুন মুখদের নিয়েই এগোবে। নেইমার আর রোনালদো ছাড়া এই বিশ্বকাপ দর্শকদের কাছে কেমন লাগবে, সেটাই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হে বন্ধু বিদায়’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:১০ এম


‘হে বন্ধু বিদায়’

মাঠ ছেড়ে যেতে যেতে রোনালদোর চোখে জল। ছবি: সংগৃহীত ফুটবল ইতিহাসের অন্যতম মহানায়ক হিসেবে পরিচিত ক্রিশ্চিয়ানো রোনালদো। যার দীর্ঘদিনের স্বপ্ন, বিশ্বকাপ ট্রফিটি ছোঁয়া, তা রয়ে গেল অপূর্ণ। নাটকীয় ও রোমাঞ্চকর লড়াইয়ের মাধ্যমে স্পেন কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে এবং এর ফলে পর্তুগালের যাত্রা শেষ হয়ে গেল। অধিনায়ক হিসেবে রোনালদোর গৌরবময় যাত্রা এইভাবেই শেষ হলো। বিদায় জানানোর সময় রোনালদোকে বিদায় জানানো হলো, এটি বিষয়টি সেভাবে বলা যেতে পারে। বিশ্বকাপে এখানেই তার যাত্রার সমাপ্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই বিখ্যাত কবিতা মনে পড়ে, ‘ফিরিবার পথ নাহি, দূর হতে দেখ চাহি পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়।’ সত্যিই, ৪১ বছর বয়সী এই ফুটবল তারকার বিশ্বকাপে ফেরার কোন পথ নেই। তবে ফুটবলপ্রেমীরা তাকে কখনো ভুলে যাবে না। ক্রিশ্চিয়ান রোনালদো বিশ্বকাপ ক্যারিয়ারে নকআউট ম্যাচে একটি মাত্র গোল করেছিলেন। সেটি ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে এসেছে। পরে তিনি শেষ ষোলোতে স্পেনের কাছে পরাজিত হন। বিজ্ঞাপন ছয়টি বিশ্বকাপ খেলার মাধ্যমে রোনালদো আন্তর্জাতিক ফুটবলে অন্যতম সেরা গোলদাতা হওয়া সত্ত্বেও, বিশ্বকাপের নকআউট পর্বে তার অবদান পরিসংখ্যানের দিক দিয়ে সীমাবদ্ধই রয়ে গেছে। বিশ্বকাপে তিনি ১১ গোল করার পাশাপাশি শেষ বিশ্বকাপে তিন গোল করেও নকআউটে মাত্র একটি গোলের রেকর্ড নিয়ে বিদায় নিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। ৪১ বছর বয়সী রোনালদো ম্যাচের আগে ঘোষণা দিয়েছিলেন, এটি তার শেষ বিশ্বকাপ হবে। যদি এটি সত্যি হয়ে থাকে, তাহলে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারের বিদায়টি হলো খুবই নীরব। শেষ বাঁশি বাজার পর রোনালদো একাকী চোখের জল নিয়ে মাঠ ছেড়ে চলে যান। বিশ্বকাপ শুরু থেকেই প্রবল প্রশ্ন উঠেছিল যে, এই বয়সে এসে এই টুর্নামেন্টটা তার জন্য কি বেশিই কঠিন হয়ে গেছে না? মাঠের খেলাও যেন সেই প্রশ্নটি সামনে এনে দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ এম


সাভারে বোমা হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর এনসিপির উদ্যোগে রাজধানী শহরে মশাল মিছিল আয়োজন করা হয়েছে।

সোমবার রাতে ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় অফিসের সামনে থেকে রাত ১২টার সময়ে মশাল মিছিলটি শুরু হয়। পরবর্তী সময়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়।

শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বক্তব্য রাখেন।

মশাল মিছিলে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদিন শিশির, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন এবং ঢাকা মহানগর উত্তর এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নেতারা সাভারের হামলার ঘটনাটির বিচার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এর আগে ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশ চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে যা অন্তত চারজনকে আহত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%