১২:৪১ পি.এম
চট্টগ্রামের বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার কালুরঘাট পানামা ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া নুর মোহাম্মদ কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাইজ্জাকাটা এলাকার মৃত কবির আহাম্মদের ছেলে।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় কচাঁ নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ, প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী পৌরসভার কধুরখীল এলাকার ২ নম্বর ওয়ার্ডের কালুরঘাট পানামা ব্রিজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, “৪০০ পিস ইয়াবাসহ নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন