ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টাঙ্গাইলের মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত


টাঙ্গাইলের মধুপুরে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ডাকে কলম বিরতি পালিত

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে ইসলামী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের প্রতি ১ ঘন্টা কলম বিরতির আহবান করেন গ্রাহক ফোরাম। এসময় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে স্বতঃস্ফূর্তভাবে ব্যাংকে পালিত হয়েছে ১ ঘণ্টার কলম বিরতি কর্মসূচি।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯ টায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ার পর ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীদের কলম বিরতি কর্মসূচি পালন করতে দেখা গেছে।
ইসলামী ব্যাংক মধুপুর শাখা ব্যবস্থাপক মো. খাইরুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহকদের দাবিতে তাদের আমানতকৃত সম্পদের সুরক্ষার জন্য তারা যে দাবি উপস্থাপন করেছেন, তাদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে আমরা সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত কলম বিরতি পালন করেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ দলে ডাক পেয়ে বিয়ের পরিকল্পনা পিছিয়ে দিলেন গোলরক্ষক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


বিশ্বকাপ দলে ডাক পেয়ে বিয়ের পরিকল্পনা পিছিয়ে দিলেন গোলরক্ষক

ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন প্রতিটি ফুটবলারের হয়ে থাকে। আর যখন সেই স্বপ্ন বাস্তবতার কাছে পৌঁছায়, তখন জীবনের অন্যান্য পরিকল্পনাগুলি অনেক সময় গৌণ হয়ে যায়। নিউজিল্যান্ডের গোলরক্ষক মাইকেল উড এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ২০২৬ ফিফা বিশ্বকাপের দলে ডাক পাওয়ায় নিজের বিয়ের অনুষ্ঠান এক বছর পিছিয়ে দিয়েছেন।

অকল্যান্ড এফসির ২৭ বছর বয়সী এই গোলরক্ষক গত বছর বাগদান করেছেন জানা রেন্টনের সঙ্গে। তাদের বিয়ের তারিখ নির্ধারিত ছিল উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সময়সূচির মধ্যেই। তবে নিউজিল্যান্ডের কোচ ড্যারেন বাজেলি ঘোষণা করা ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে তৃতীয় গোলরক্ষক হিসেবে জায়গা পাওয়ার পর উড তাদের বিয়ের পরিকল্পনায় পরিবর্তন আনেন।

বিশ্বকাপে মাঠে নামার সুযোগ না পেলেও জাতীয় দলের অংশ হতে পারাটাকেই তিনি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। সংবাদমাধ্যমকে উড বলেন, “আমার বাগদত্তা খুবই সমর্থন দিয়েছে। বিশ্বকাপের জন্য বিয়ে পিছিয়ে দেওয়া খারাপ কিছু নয়। জীবনে চার বছর পরপর এমন সুযোগ আসে। আমরা আগামী বছর বিয়ে করব।”

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার এই পথটি কিন্তু উডের জন্য সহজ ছিল না। মৌসুমের মাঝপথে ফর্মহীনতার কারণে তাকে অকল্যান্ড এফসির মূল একাদশ থেকে বাদ পড়তে হয়েছিল। পরে দলের প্রথম পছন্দের গোলরক্ষক অলিভার সেইল চোটে পড়ার পর উড আরও একটি সুযোগ পান। সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখান।

অকল্যান্ড এফসির ইতিহাসে প্রথম এ-লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উড। মেলবোর্ন সিটির বিরুদ্ধে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ পেনাল্টি ঠেকানো এবং সিডনি এফসির বিপক্ষে গ্র্যান্ড ফাইনালে ক্লিন শিট রেখে দলের সাফল্যে বড় অবদান রেখে তিনি ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন।

দলের তৃতীয় গোলরক্ষক হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে উড বলেন, আমার ভূমিকা পরিষ্কার। অন্য গোলরক্ষকদের সহায়তা করা এবং প্রয়োজন হলে আমার সেরাটা দেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিরের আক্রমণে নিহত শিশুর মাকে ৩ বছর পর ফিরে পেল পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


কুমিরের আক্রমণে নিহত শিশুর মাকে ৩ বছর পর ফিরে পেল পরিবার

বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে নিহত শিশু ফাতেমার মা ফজিলা বেগম (৪৭) নিখোঁজ থাকা সাড়ে তিন বছরের পর পরিবারের কাছে ফিরে আসলেন।

বৃহস্পতিবার দুপুরে, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন ফজিলা বেগমকে তার স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। এসময় হাজেরা খাতুন, ফজিলার মা, ভাই হারেজ আলী এবং জুয়েল মিয়াসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যরা জানালেন, সম্প্রতি মাজারের দিঘিতে কুমিরের আক্রমণে শিশু ফাতেমার মৃত্যুর ঘটনার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে ফজিলা বেগমকে প্রকাশিত ছবিতে শনাক্ত করেন। এরপর, বুধবার (৩ জুন) ছয় সদস্যের পরিবার ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা গ্রাম থেকে বাগেরহাটের দিকে রওনা দেন এবং বৃহস্পতিবার (৪ জুন) সকালে সেখানে পৌঁছান।

ফজিলার মা, হাজেরা খাতুন বলেন, "প্রায় সাড়ে তিন বছর আগে আমার মেয়ে ফজিলা তার ছোট মেয়ে ফাতেমাকে নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। তখন ফাতেমার বয়স ছিল তিন থেকে চার বছর। মেয়েকে ফিরে পেয়ে আমরা আনন্দিত, কিন্তু নাতনির মৃত্যু আমাদের গভীরভাবে কষ্ট দিচ্ছে।"

ফজিলার ছোট ভাই মোহাম্মদ জুয়েল মিয়া জানান, "তিন বছরের বেশি সময় পর বোনকে ফিরে পেয়েছি। এটা আমাদের জন্য আনন্দের, তবে ভাগ্নি ফাতেমার মৃত্যুর কথা মনে হলে খুব খারাপ লাগে।"

মানসিক ভারসাম্যহীন ফজিলা বেগম স্পষ্টভাবে কিছু বলতে না পারলেও বারবার একটি কথাই বলার চেষ্টা করছেন, "আমি আমার মেয়েকে ছেড়ে যাব না।"

ইউএনও মোসা. আতিয়া খাতুন জানান, পরিবারের সদস্যরা যোগাযোগ করার পর তাদের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পরে সমাজসেবা বিভাগ, পুলিশ এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ফজিলা বেগমকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত সোমবার রাতে খানজাহান আলী (রহ.) মাজারসংলগ্ন দিঘির পূর্ব পাশের ঘাটে গোসল করতে নামলে সাত বছর বয়সের ফাতেমাকে কুমিরের আক্রমণ করে। দীর্ঘ অনুসন্ধানের পর মঙ্গলবার ভোরে দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে দীর্ঘদিন নিখোঁজ থাকা ফজিলা বেগমের পরিচয় উদ্ঘাটিত হয় এবং তিনি পরিবারের কাছে ফিরে আসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন, ‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষিকে টেকসই, আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু ভিত্তিতে পুনর্গঠনের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।’

আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেছেন।

তারেক রহমান বলেছেন, ‘বর্তমানে জলবায়ু সংকট সমগ্র মানবজাতির জন্য অন্যতম বড় বৈশ্বিক চ্যালেঞ্জ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, দাবদাহ, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, খরা এবং জীববৈচিত্র্যের অবক্ষয় বিশ্বজুড়ে পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণে খুবই সামান্য অবদান রাখলেও ভৌগোলিক অবস্থান, উচ্চ জনঘনত্ব এবং জলবায়ু-সংবেদনশীল অর্থনীতির কারণে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২৬ অনুযায়ী বাংলাদেশ উচ্চ জলবায়ু ঝুঁকির সম্মুখীন। লবণাক্ততা বৃদ্ধি, কৃষি উৎপাদন হ্রাস, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান তীব্রতা আমাদের উন্নয়ন অগ্রযাত্রার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ইতোমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) ও জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়নের মাধ্যমে একটি সমন্বিত ও দূরদর্শী নীতি কাঠামো অনুসরণ করছে। পাশাপাশি উপকূলীয় সুরক্ষা, সামাজিক বনায়ন, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ুজনিত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে তারেক রহমান বলেছেন, ‘এ লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ শুরু হয়েছে।’

কার্বন ক্রেডিট ও বৈশ্বিক কার্বন মার্কেটের সম্ভাবনা কাজে লাগাতেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ণ, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন উন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার জোরদার করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত আজ বিশ্ববাসীর জন্য এক কঠিন বাস্তবতা। এই প্রেক্ষাপটে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন বিশেষ তাৎপর্য বহন করছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) ঘোষিত এ বছরের প্রতিপাদ্য ‘ক্লাইমেট অ্যাকশন’ বৈশ্বিক জলবায়ু উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানিয়েছে।

বাণীতে তিনি সমন্বিত উদ্যোগ, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ আইজিপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ আইজিপির

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির নির্দেশ দিয়েছেন, ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।

আজ ঢাকার নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শনের পর তিনি এই কথা বলেন। যখন আইজিপি নৌ পুলিশ সদরদপ্তরে আসেন, তখন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম তাকে শুভেচ্ছা জানান। পরে, তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

তিনি বলেন, বিগত ঈদুল আযহায় নৌপথে চলাচলরত যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশের সক্রিয় উপস্থিতি ও দায়িত্ব পালনের জন্য ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও, তিনি দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা, জলজ-সম্পদ রক্ষা, ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের ভুমিকা নিয়ে প্রশংসা করেন।

তিনি বলেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নৌ পুলিশের সক্ষমতা আরও বৃদ্ধি করতে হবে এবং জনগণের সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) মো. আকরাম হোসেন, এসবি প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন সহ অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মঈদ এবং নৌ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%