১১:৫৭ পি.এম
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ), দেশের ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন, এবং দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড হুংকারের মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামের বিএসপিএ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই চুক্তির আওতায়, আগামী দুই বছরের জন্য বিএসপিএর কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে হুংকার। চুক্তির শর্ত অনুযায়ী, বিএসপিএর সব সদস্য হুংকার থেকে যেকোনো কেনাকাটায় বিশেষ ছাড় (ডিসকাউন্ট) সুবিধা পাবেন।
আরও পড়ুন: এবিজি স্পোর্টস সিটিতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এশিয়া কাপ
বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে, হুংকারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শের এ মোহাম্মদ তাবিব এবং বিএসপিএর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিএসপিএর যুগ্ম সম্পাদক সাজিদ মুস্তাহিদ, সাংগঠনিক সম্পাদক এ কে এম ফয়জুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
হুংকারের সব পণ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইটে (www.hunkar.football) পাওয়া যাচ্ছে। এছাড়া, দেশজুড়ে দুরন্ত স্পোর্টসের আউটলেটগুলোতে হুংকারের সব পণ্য সুলভ মূল্যে পাওয়া যাবে।
আরও পড়ুন: সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন