প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ডেঙ্গুর বিস্তার রোধ এবং পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বাকেরগঞ্জ পৌরসভায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে ড্রেন পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) পৌর এলাকার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় সরেজমিনে ড্রেন পরিষ্কারসহ সামগ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পাল এবং সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল। তাঁরা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
বিশেষ করে ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং মশার বংশবিস্তার রোধে ড্রেন পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
পাশাপাশি বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের জন্য নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন ড্রেন ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি সকল নাগরিকের সহযোগিতা কামনা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন