১১:৩৪ পি.এম
কেউ কেউ আবার মনে করেন, বিপরীত ধরনের মানুষের মধ্যে আকর্ষণ বেশি থাকে। যদি এক জন ভাল হয়, তবে আর এক জন নাকি ততটা ভাল হন না। তবে এ সবই তর্কসাপেক্ষ। যদিও পঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মা সম্পর্কের ক্ষেত্রে এক ভিন্ধর্মী বন্ধুর পরামর্শ মেনে চলেন।
বর্তমান যুগে, মনের মতো সঙ্গী খুঁজে পেতে নাজেহাল অনেকেই। কেউ কেউ আবার মনে করেন, বিপরীত ধরনের মানুষের মধ্যে আকর্ষণ বেশি থাকে। এক জন ভাল হলে, আর এক জন নাকি ততটা ভাল হন না। তবে এ সবই তর্কসাপেক্ষ। যদিও পঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মা সম্পর্কের ক্ষেত্রে এক ভিন্ধর্মী বন্ধুর পরামর্শ মেনে চলেন।
বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে সুনন্দা শর্মার। সম্প্রতি একটি পডকাস্টে তিনি সম্পর্ক, ভাঙা মন এবং আরও নানা বিষয় নিয়ে কথা বলেন। সেই প্রসঙ্গেই তাঁর কথায় উঠে আসে এক মুসলিম বন্ধুর পরামর্শ। সুনন্দা বলেন, “আমার এক বন্ধু আছে, কাশ্মীরে থাকে। ওর নাম ফয়জ়ল। ও আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিল, যা আমি আগে কখনও শুনিনি। ও বলেছিল, আল্লা কোরানে একটি কথা লিখেছেন। আমি জিজ্ঞেস করলাম, ‘কী?’ তখন ও বলল, ভাল নারীদের জন্য ভাল পুরুষই তৈরি করা হয়েছে। আর ভাল নারীরা সব সময় ভাল পুরুষই পান। আর যার মধ্যে খারাপ স্বভাব থাকে, সে সব সময় তেমন স্বভাবের মানুষকেই পায়।”
আরও পড়ুন: মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি, জরুরি পরিষেবা থাকবে সচল
এর পর গায়িকা বোঝান, তিনি যখন ‘খারাপ নারী’ বলছেন, তখন তিনি কোনও নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন না। আসলে, তিনি মানুষের কিছু খারাপ স্বভাবের কথা আলোচনা করছেন। তিনি বলেন, “ধরুন, আমার মধ্যে এমন একটা খারাপ স্বভাব আছে যে, আমি মানুষকে প্রতারণা করি। অথবা আমার মধ্যে অন্য কোনও খারাপ দিক আছে। তা হলে আমি এমন এক জন মানুষকেই নিজের দিকে অজান্তেই আকর্ষণ করব। তার মধ্যেও সেই একই ধরনের খারাপ স্বভাব আছে। আমি এমন কাউকে আকর্ষণ করতে পারব না, যার মন খুব পরিষ্কার। তাই মূল কথা হল, আপনার জন্য সেই মানুষটিই রয়েছে, যে আপনার মতোই থাকবে। আর শেষ পর্যন্ত, আপনার সঙ্গে সেই মানুষটির সঙ্গেই দেখা হবে, যে আসলে আপনার মতোই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন