ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

বিএনপি জুলাইকে ধারণ করছে, জনগণের সমর্থন নিয়ে চলছে সরকার: প্রধানমন্ত্রী


বিএনপি জুলাইকে ধারণ করছে, জনগণের সমর্থন নিয়ে চলছে সরকার: প্রধানমন্ত্রী

সরকার এবং বিরোধীদল উভয়কেই দেশের জনগণের কাছে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তবে বিরোধীদল বিরোধিতার উদ্দেশ্যে বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন শেষে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘আমরা লক্ষ্য করছি, দেশের জনগণও লক্ষ্য করছে যে, বিরোধীদল শুধুমাত্র বিরোধিতা করার জন্যই বিরোধিতা করে চলেছে। ঠিক আছে, আপনারা বিরোধিতা করুন, কিন্তু যদি আজকের বিরোধিতার মাধ্যমে আপনারা স্বৈরাচারকে আসার সুযোগ করে দেন, তাহলে এটি দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এভাবে জুলাইয়ের শহিদদের প্রতি গাদ্দারি করা হবে, ঠিক তেমনি ৭১-এর মুক্তিযোদ্ধাদের সঙ্গেও একইভাবে গাদ্দারি করা হবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যেমন দাওয়াত করা হয়েছে, ঠিক একইভাবে বিরোধীদলের নেতাদেরও দাওয়াত করা হয়েছে। আপনারা আজ দাওয়াতে আসেননি, তাতে কিছু যায় আসে না। কিন্তু যদি সত্যিকারভাবে আপনারা জুলাইকে ধারণ করেন, তাহলে আপনাদের উচিত ছিল জুলাই শহিদদের সঙ্গে বসা। কিন্তু কোথায়, আমরা তো আপনাদেরকে এখানে দেখছি না।’

আরও পড়ুন: লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের মন্তব্য

তারেক রহমান বলেন, ‘এই মঞ্চে বসার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সরকারের সঙ্গে আপনারা দূরত্ব রাখতে চান, থাকুক। কিন্তু যে মানুষগুলোর জন্য আজকে আপনারা বিরোধীদলের আসনে রয়েছেন, যারা জীবন উৎসর্গ করেছেন, আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের মাঝেও আমরা আপনাদের দেখতে পাচ্ছি না। আজ যদি আপনারা তাদের মাঝে এসে বসতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে আপনারাও জুলাইকে ধারণ করেন, যেভাবে বিএনপি জুলাইকে ধারণ করে।’

তিনি বলেন, ‘আমি খুব সহজেই একটি কথা বলতে পারি, সরকার দেশের মানুষের পরিবর্তনের জন্য এবং ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোট নিয়ে যেমন আপনারা বিরোধীদলে রয়েছেন, জনগণের সমর্থন নিয়ে আজ আমরা সরকার পরিচালনার দায়িত্বে আছি। বিরোধীদল মানে জনগণের প্রতিনিধিত্ব এবং সরকারি দল মানে জনগণের প্রতিনিধিত্ব নয়, সরকারি দল মানে মনে করা হবে যে তারা মানুষের স্বার্থ দেখছে না—এটি দোষারোপ বা ব্লেমিং-এর রাজনীতি, এটি থেকে আমাদের বের হয়ে আসা উচিত।’

আরও পড়ুন: মজিদবাড়িয়া কলেজে ৮ শিক্ষক, একমাত্র পরীক্ষার্থী ফেল—পাসের হার শূন্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ হয়নি: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ হয়নি: মার্কো রুবিও

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যে, ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ হয়নি। তিনি একইসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি আহ্বান জানিয়েছেন যে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর দিকে মনোযোগ দিতে হবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার, উজবেকিস্তানে মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে আলোচনার জন্য সফরের সময় রুবিও এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘জেলেনস্কির যে বিষয়ে মনোযোগ দেওয়া উচিত এবং আমরা যে বিষয়ে মনোযোগ দিতে চাই, তা হলো এই যুদ্ধের অবসান ঘটানো।’

ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন যে, গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে রুবিও এ সম্পর্কে বলেন, এ ধরনের কোনো ‘ঘটনা’ ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য উদাহরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


হবিগঞ্জে ১০ ফুট দূরত্বে মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য উদাহরণ

এক পাশে অবস্থিত মসজিদ, অন্য পাশে রয়েছে মন্দির। তাদের মাঝে দূরত্ব মাত্র ১০ ফুট, এবং দরজাগুলো প্রায় মুখোমুখি। একদিকে শোনা যায় আজানের সুর ও নামাজের তাকবির, অন্যদিকে চলছে পূজার্চনা। তবে এ নিয়ে কোনো বিরোধ নেই; বরং দুই ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে ধর্মীয় কার্যক্রম চলছে পাশাপাশি।

পূজা উপলক্ষে মসজিদের সীমানা প্রাচীর রং করা হয়, আবার ঈদ এলে মন্দিরের সীমানা প্রাচীরও রং করা হয়। হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া বাজার এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের এমন চমৎকার চিত্র দেখা যাচ্ছে। সেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে কামাইছড়া চা বাগান জামে মসজিদ ও দুর্গামন্দির।

ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের পাশে অবস্থিত দুর্গামন্দিরটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রায় ১৯ বছর পর ১৯৭৮ সালে প্রতিষ্ঠা পায় কামাইছড়া চা বাগান জামে মসজিদ। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে এই দুই উপাসনালয় পাশাপাশি অবস্থান করছে। স্থানীয় মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে সময়ের সাথে সাথে গড়ে উঠেছে একটি অনন্য ও অটুট সহযোগিতার সম্পর্ক।

ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় যাতে একে অপরের উপাসনায় বিঘ্ন না ঘটে, সে জন্য দুই পক্ষের মধ্যে রয়েছে পারস্পরিক সমঝোতা। দুর্গাপূজার সময় নামাজ ও আজানের সময় হলে পূজা উদযাপন কমিটির সদস্যরা তাদের সকল বাদ্যযন্ত্র ও অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখেন। নামাজ শেষ হলে আবার শুরু হয় পূজা।

কামাইছড়া চা বাগান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম বলেন, "আমাদের মসজিদ ও দুর্গামন্দির একেবারে পাশাপাশি অবস্থিত। প্রায় ৫০ বছর ধরে আমরা পূজা কমিটির সাথে মতবিনিময় ও সমন্বয়ের মাধ্যমে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের মধ্যে কোনো দিন কোনো বিরোধ সৃষ্টি হয়নি।"

পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল গোয়ালা বলেন, "আমরা হিন্দু-মুসলিম সব সময় মিলেমিশে থাকি। পূজার সময় আমরা মসজিদের সীমানাপ্রাচীর রং করে দিই, আবার ঈদের সময় তারা মন্দিরের সীমানাপ্রাচীর রং করে দেয়। আশা করি, আমাদের এই সৌহার্দ্য ভবিষ্যতেও অটুট থাকবে।"

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উজ্জ্বল রায় জানান, কামাইছড়ায় দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মসজিদ ও মন্দির পাশাপাশি অবস্থান করে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছে। এটি আবহমান কাল ধরে চলে আসা সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।

কামাইছড়া পুলিশ ক্যাম্পের এএসআই মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, "এখানকার মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি অত্যন্ত প্রশংসনীয়। দুই সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় কার্যক্রম পালন করে আসছেন।"

১০ ফুটের ব্যবধানে দাঁড়িয়ে থাকা এই দুই উপাসনালয় কেবল ধর্মীয় ক্ষেত্র নয়, বরং মানবতা, ভ্রাতৃত্ব ও সামাজিক সহনশীলতার এক আলোকবর্তিকা হয়ে বার্তা ছড়িয়ে দিচ্ছে পুরো বাংলাদেশে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৪ পি.এম


মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যে অবস্থানরত দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ওই অঞ্চলের একাধিক মার্কিন দূতাবাস।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, ইরান অথবা ইয়েমেনের হুতিদের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির বিষয়টি।

বার্তায় বলা হয়েছে, “ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়কে, অথবা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও আমেরিকানদের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করতে পারে, যার মধ্যে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সংস্থা অন্তর্ভুক্ত।”

দূতাবাসগুলো জানায়, “সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হওয়া এবং ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়ে সচেতন থাকুন” এবং “জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।”

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের চলমান হামলার প্রসঙ্গ উল্লেখ করে সতর্কবার্তায় আরও বলা হয়েছে, এই সংঘাত “তৎক্ষণাৎ ওই অঞ্চলের বাইরেও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।” মধ্যপ্রাচ্যের ১২টি দেশকে অন্তর্ভুক্ত করে এই সতর্কবার্তা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো, জর্ডান, ইরাক, সিরিয়া, লেবানন, ইসরাইল, ইয়েমেন ও ইরান।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান খানের মৃত্যুর গুজব, বলিউডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


সালমান খানের মৃত্যুর গুজব, বলিউডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে

বলিউডের সুপারস্টার সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম উল্লেখ করে একটি চাঞ্চল্যকর অডিও বার্তা ছড়িয়ে পড়েছে। এই হুমকির শিকার শুধু সালমানই নন, বরং তার সঙ্গে কাজ করা অন্যান্য বলিউড তারকাদেরও খুনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সালমানের পরিবারের সদস্যদেরও রেহাই না দেওয়ার হুমকি এসেছে। এই পরিস্থিতিতে বলিউডে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া অডিও বার্তায় উল্লেখ করা হয়েছে, সালমান খানের সঙ্গে কাজ করলে এর পরিণতি হবে ভয়াবহ। গ্যাংয়ের নির্দেশ অমান্য করার কারণে টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

অডিও বার্তায় সালমানকে ক্ষমা চাইতে বলা হয়েছিল, এবং তার পরিবারের সদস্যদেরও হুমকি দেওয়া হয়েছে। তবে, অডিওটির সত্যতা এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে এর সরাসরি সম্পর্ক স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

সালমানকে ঘিরে এই হুমকির মধ্যে মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ির দিকে গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি গুলি চালায়। টাইগার অল্পের জন্য রক্ষা পেয়েছেন, কিন্তু তার গাড়িচালক আহত হয়েছেন।

সালমান খানের সঙ্গে বিষ্ণোই সম্প্রদায়ের বিরোধের শুরু ১৯৯৮ সালে, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগের প্রেক্ষিতে। এরপর থেকে লরেন্স বিষ্ণোই গ্যাং তাকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে। ২০২৪ সালে সালমানের ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পায়। এবার ফের হত্যার হুমকি এবং টাইগার শ্রফকে ঘিরে গুলির ঘটনা বলিউডে আরও বড় কোনো হামলার আশঙ্কা তৈরি করছে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%