ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, শীতলতার ভরসা এখন চীনের এসি


তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, শীতলতার ভরসা এখন চীনের এসি

 

ইউরোপিয়ান সংস্কৃতিতে কৃত্রিম শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। গোটা বিশ্বে সবচেয়ে কম এসি ব্যবহারের হার ইউরোপে, যেখানে গড় মাত্র ২০ ভাগ।

যেখানে যুক্তরাষ্ট্রে এসির ব্যবহার ৯০ ভাগ। ইউরোপের স্বল্পকালীন গরম, ঐতিহ্যের প্রতি বিশ্বস্ততা, প্রকৃতি সংরক্ষণে আগ্রহ, এসির উচ্চমূল্য, এবং বিদ্যুৎ ব্যয়ের কারণে ইউরোপের এসির ব্যবহার সীমিত ছিল।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

এছাড়া ইউরোপের শতবর্ষী পুরনো বাড়িগুলো নির্মাণের সময় এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, বহু ক্ষেত্রে সেখানে এসি স্থাপনের সুযোগই নেই। অনেক ক্ষেত্রে বাড়িতে এসি লাগানোর জন্য কর্তৃপক্ষের অনুমতি লাগতে পারে।

এইসব কারণে এসির ব্যবহারে ইউরোপ বরাবর পিছিয়ে ছিল।

তবে এবারের রেকর্ডভাঙা ও প্রাণঘাতী গরম এসব অভ্যাস পাল্টে দিচ্ছে। ৩৮ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ইউরোপীয়দের প্রকৃতি প্রেম ও ঐতিহ্যকে ভুলিয়ে দিচ্ছে। ঠাণ্ডার জন্য এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাঁচানো। এবারের গরমে ইউরোপে প্রায় ২৮ হাজার মানুষ মারা গেছে। ফলে ইউরোপের মানুষ এখন এসির দোকানে ছুটছে।

এবং ইউরোপ যত গরম হচ্ছে, চীনের এসির বাজারও পাল্লা দিয়ে তত গরম হচ্ছে। সস্তা ও দ্রুত নতুন ডিজাইনের এসি উৎপাদনের সক্ষমতার কারণে ইউরোপের এসির বাজার এখন অনেকটাই চীনের দখলে চলে গেছে।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ

চীনের প্রধান এসি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো, যেমন মিডিয়া, গ্রী এবং হায়ার, বিদেশে বিশেষ করে ইউরোপে তাদের এসির বিক্রি অনেক বেড়ে যাওয়ার কথা জানিয়েছে।

তবে চীনাদের নির্মিত এসির বাজার বাড়াতে ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের মতো দেশগুলো নিজেদের শিল্প খাত সুরক্ষিত রাখতে চীনা এসি আমদানির ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ায় সম্প্রতি শুল্ক আরোপের উদ্যোগগুলোর তীব্র সমালোচনা করে বলা হয়েছে, ‘চীনের ওপর শুল্ক আরোপের জন্য ইউরোপ এখন বড্ড বেশি উত্তপ্ত। চীনা এসি আটকে দিলে ইউরোপের সমস্যার সমাধান হবে না, এটি কেবল সাধারণ মানুষের জীবনকেই আরো কঠিন করবে।’

গত বছর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ও চীনের মধ্যে প্রায় ৩৬০ বিলিয়ন ইউরো রেকর্ড বাণিজ্য ঘাটতি গঠন হয়েছে। সাম্প্রতিক বছরে চীন ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির মতো পণ্যের রপ্তানি ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে, যার ফলে এই ঘাটতি প্রকট হয়েছে। এখন এসির জোয়ার এই বাণিজ্য ঘাটতি আরো বাড়াবে হাঁটা হবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

সাংহাইভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘টাইডালওয়েভ সলিউশনস’-এর সাপ্লাই চেইন বিশেষজ্ঞ ক্যামেরন জনসন ইয়োরোপের সমস্যা বুঝে বলেছেন, ‘এটি বাণিজ্য আলোচনাকে অত্যন্ত কঠিন করে তুলেছে। আপনি সরকার হয়ে সাধারণ জনগণকে বলতে পারবেন না যে, দুঃখিত, আপনারা এয়ার কন্ডিশনার পাবেন না, কারণ আমরা চীনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা পছন্দ করছি না।’

শুধু ইউরোপ নয়, বিশ্বজুড়ে চীনা পণ্যের প্রাধান্যের মূল কারণ হচ্ছে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও নমনীয় সাপ্লাই চেইন। চীন গতিশীলভাবে স্থানীয় চাহিদা বুঝে সেটি অনুযায়ি সাশ্রয়ী মূল্যে এসিসহ বিভিন্ন পণ্য উৎপাদন করতে সক্ষম।

যেমন, ইউরোপে এসির চাহিদা বাড়ার সাথে সাথে মিডিয়া গ্রুপ ইউরোপের বাজারের জন্য বিশেষ ডিজাইনের ‘পোর্টেবল স্প্লিট এসি’ তৈরি করেছে। এটি সহজে বহনযোগ্য, শব্দ কম করে এবং আকারে যথেষ্ট ছোট। তাই এটি ইউরোপের বাড়ির জানালাগুলোকে আটকে দেয় না। ফলে ঐতিহ্যের প্রতি কিছুটা ভালোবাসা বজায় রেখেও ইউরোপীয়রা এসি ব্যবহার করতে পারছেন।

মিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর এই মডেলটির ২ লাখেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। গবেষণা প্রতিষ্ঠান ‘ইকুয়ালওশান’ গত মাসে একটি ব্লগ পোস্টে লিখেছে, ‘ইউরোপের গৃহস্থালি সরঞ্জামের বাজার দীর্ঘদিন ধরে বশ, ইলেকট্রোলাক্স, মিলে এবং অন্যান্য প্রতিষ্ঠিত পশ্চিমা ব্র্যান্ডের দখলে ছিল। তবে এখন সেখানে একটি প্রতিযোগিতামূলক শূন্যতা তৈরি হয়েছে, যা পূরণ করার মতো কাঠামোগত সুবিধাজনক অবস্থানে রয়েছে চীনা কোম্পানিগুলো। মিডিয়ার তৈরি ‘পোর্টেবল স্প্লিট’ এসি মূলত এই পরিবর্তনের একটি স্পষ্ট রূপ।’ ‘টাইডালওয়েভ সলিউশনস’-এর জনসন বলেন, ‘এটি কেবল শুরু।’

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে যখন মূল্যস্ফীতি বাড়তে চলেছে, তখন মানুষ পণ্যের জন্য অতিরিক্ত অর্থ খরচ করতে চাইছে না। তাহলে আপনি কী করবেন? স্বাভাবিকভাবেই, কিছু চীনা পণ্য বেছে নিতেই হবে।

একাধিক কারণে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি কিছুটা মন্থর। তাই চীনেরও ইউরোপের বাজার দখল করা প্রয়োজন। একসময় চীনের রপ্তানির মূল তিনটি পণ্য ছিল- পোশাক, আসবাবপত্র এবং গৃহস্থালি সরঞ্জাম। ইদানীং নতুন তিনটি পণ্য নেতৃত্ব দিচ্ছে- ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ি এবং সৌরশক্তি। তবে ইউরোপের ক্রমবর্ধমান বাজার চীনের গৃহস্থালি সরঞ্জাম নির্মাতাদের জন্য পুনর্জাগরণের সুযোগ সৃষ্টি করেছে।

কনসালটেন্সি ফার্ম ‘রোল্যান্ড বার্গার’-এর গ্লোবাল ম্যানেজিং ডিরেক্টর ডেনিস ডেপোক্স বলেছেন, ‘ইউরোপই হলো আসল পুরস্কার। আমি যদি একজন চীনা এয়ার কন্ডিশনার উৎপাদক হতাম, তবে ইউরোপ আমার কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় বাজার হয়ে উঠতো। সেখানে চাহিদা বাড়ছে, এটি নতুন, সমৃদ্ধ এবং সেখানে লাভের অংশও বেশি।’

তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘দুই মাস পর মানুষ ভুলে যাবে যে গ্রীষ্মকালে এয়ার কন্ডিশনার প্রয়োজন ছিল। কিন্তু এটি আবার ফিরে আসবে। এটি কি একটি অর্থপূর্ণ এবং দীর্ঘস্থায়ী সুযোগ? আমি পুরোপুরি নিশ্চিত নই।’ তবে চীনের মাথায় অনেক বুদ্ধি। চীনের একজন সোর্সিং এজেন্ট ইতিমধ্যেই খুচরা বিক্রেতাদের আগামী বছরের জন্য পণ্য মজুত করতে উৎসাহিত করেছেন।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইচ্যাট’-এ প্রকাশিত একটি বিপণন ভিডিওতে তিনি শিরোনাম দিয়েছেন, ‘ইউরোপের এসির স্বর্ণালী দৌড়! তীব্র গরম থেকে টাকা কামান।’ পোর্টেবল ফ্যান এবং কুলারে ভরপুর একটি ঘরের দিকে ঘুরে এবং আঙুল নির্দেশ করে তিনি বলেন, ‘২০২৭ সালের উন্মাদনা শুরু হওয়ার আগেই বাজারে আপনার অবস্থান সুরক্ষিত করুন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগে সিলেটে উত্তেজনা, সার্কিট হাউসে আশ্রয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগে সিলেটে উত্তেজনা, সার্কিট হাউসে আশ্রয়

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গাড়িবহর সিলেটের গোলাপগঞ্জে হামলার শিকার হয়েছে। এ হামলায় এনসিপির অঙ্গসংগঠন যুবশক্তির তারেক জামিলসহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এনসিপি নেতারা দাবি করেছেন যে হামলায় অন্তত চারটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোলাপগঞ্জের পাঁচমাইল এলাকায় তাদের গাড়ি হামলার শিকার হয়। গাড়িবহর গোলাপগঞ্জ উপজেলায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে কানাইঘাটের দিকে যাত্রা করছিল।

এনসিপির সিলেট জেলা সদস্যসচিব কামরুল আরিফ হামলার ঘটনার বর্ণনা দিয়ে কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের গাড়িবহর পাঁচমাইল এলাকায় পৌঁছালে প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল গাড়িবহরের গতি রোধ করে। রড ও দেশি অস্ত্র নিয়ে তারা হামলা চালায়। এ সময় আমার গাড়ি, সারজিস আলম, আতিফ মুজাহিদ ও ডা. মাহমুদা আলম মিতুর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আমরা বেরিয়ে এলে আমাদের ওপর ধাক্কাধাক্কি ও হামলা চালায়। তাদের হামলায় যুবশক্তি সিলেটের সাবেক দপ্তর সম্পাদক তারেক জামিল আঘাতপ্রাপ্ত হন। তিনি চোখে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।’

হামলার পর নিরাপত্তার অভাবে তারা ফিরে এসেছেন জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় এবং সেখানে যাওয়ার মতো পরিস্থিতি না থাকায় আমরা বাধ্য হয়ে ফিরে এসেছি। এখন সার্কিট হাউসে আছি।’

এদিকে এনসিপি নেতা সারজিস আলম অভিযোগ করেছেন যে তাদের ওপর দুই দফায় হামলা হয়েছে। তিনি দাবি করেছেন, পাঁচমাইল বাজারের আগে তাদের ওপর গোলাপগঞ্জে হামলা হয়। তিনি তার দুই ফেসবুক পোস্টে এ দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৪

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলজুড়ে ব্যাপক রুশ হামলা পরিচালিত হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কিছু শিশু রয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরার খবর অনুযায়ী, হামলায় রাজধানী কিয়েভ, ক্রিভি রিহ এবং पश्चिमাঞ্চলের শহর লভিভসহ একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার একদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের হামলার আশঙ্কার কথা বলেছিলেন।

এদিকে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১টার কিছু পরে রাজধানী কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কিয়েভে একজন নিহত এবং আরো দুজন আহত হয়েছেন।

আঞ্চলিক প্রশাসনের তথ্য অনুযায়ী, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। পোলতাভা অঞ্চলেও একজন নিহত হয়েছেন। সেইসাথে জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে নিহতদের সংখ্যা ছয়জন, যাদের মধ্যে পাঁচ ও ১২ বছর বয়সী দুটি শিশু রয়েছে।

শহরের প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলক্সান্দর ভিলকুল জানিয়েছেন, রাশিয়ার ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সরাসরি একটি আবাসিক ভবনে আঘাত হানে। এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

টেলিগ্রামে দেয়া এক বার্তায় ভিলকুল বলেন, এটি ছিল 'এক অন্ধকার রাত'। তিনি জানিয়েছেন, রাশিয়ার ভোরোনেঝ অঞ্চল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি একটি বড় পরিবারের বাড়িতে আঘাত হানে। ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনো অব্যাহত রয়েছে, যার ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

পোল্যান্ড সীমান্তসংলগ্ন লভিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলার ফলে দুটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে অন্তত ২৬ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের কাজে সংগ্রাম করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন ও ব্যাংক লুটের খবর নেই: পার্থ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন ও ব্যাংক লুটের খবর নেই: পার্থ

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, বিগত ১৭ বছরের তুলনায় বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন ও ব্যাংক লুটের খবর নেই।

গতকাল বুধবার (২৯ জুলাই) বিকেলে এবং আজ বৃহস্পতিবার ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেছেন।

ব্যারিস্টার পার্থ আরও বলেন, ‘গত সাড়ে চার মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো গুম, খুন, হয়রানি ও রাজনৈতিক মামলা বা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি।’

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রাষ্ট্রীয় মদদে গুম-খুন বা বড় ধরনের দুর্নীতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ব্যক্তিগতভাবে যদি কেউ অনিয়ম করে, তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

ভোলার শিল্পায়নের সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন। সংসদ সদস্য বলেন, ‘শুধু গ্যাস থাকলেই শিল্প গড়ে ওঠে না। ভোলা-বরিশাল সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো, আইনশৃঙ্খলা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারের লক্ষ্য ভোলাকে একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করবে।’

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে এমপি পার্থ মন্তব্য করেন, ‘সরকার নীতিগতভাবে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া চলছে। এরপর পিপিপি পদ্ধতিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেয়া হবে। একইভাবে ভোলায় মেডিকেল কলেজ স্থাপনেও সরকার কাজ করছে।’

নদীভাঙন বিষয়ে তিনি জানান, ‘ভোলার শিবপুর, ইলিশা ও রাজাপুর এলাকার ভাঙন উদ্বেগজনক। বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।’

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বব্যাংকের একটি প্রকল্প চলমান রয়েছে; তবে কাজের গতি আরও বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন। নদীর গতিপ্রকৃতি ও কারিগরি বিষয় বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হবে।

এর আগে ভোলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে পার্থ সাংবাদিকদের জানান, হাসপাতালে চিকিৎসক, পরিচ্ছন্নতাকর্মীসহ জনবলের সংকট এবং ওষুধের বিষয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসচালকের বাড়ি থেকে ২৮ কোটি রুপি-১৫ কেজি সোনা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


বাসচালকের বাড়ি থেকে ২৮ কোটি রুপি-১৫ কেজি সোনা জব্দ

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক সাবেক বাসচালকের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে অন্তত ২৮ কোটি রুপি নগদ অর্থ এবং ১৫ কেজি সোনা উদ্ধার করেছে। এই ঘটনায় মিনার মন্ডল নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিনার মন্ডল আগে বাসচালকের কাজ করতেন এবং বর্তমানে পাথর ব্যবসার সঙ্গে তিনি যুক্ত। তিনি পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের আত্মীয়। প্রতিবেদনে টুলু মন্ডলকে তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বলে বলা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে মিনার মন্ডলের বাড়িতে পুলিশ অভিযান শুরু করে। প্রথমে প্রায় সাড়ে ৫ কোটি রুপি উদ্ধার হলেও গণনা শেষে নগদ অর্থের পরিমাণ দাঁড়ায় ২৮ কোটি রুপি। এত বিপুল পরিমাণ টাকা গুনতে গিয়ে ব্যবহৃত পাঁচটি টাকা গণনার যন্ত্র বিকল হয়ে যায় বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ১৫ কেজি সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ কোটি রুপি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনার মন্ডল দাবি করেছেন, উদ্ধার হওয়া নগদ অর্থ এবং সোনা টুলু মন্ডল এবং তাঁর কথিত অবৈধ সিন্ডিকেটের।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মিনার মন্ডলের সঙ্গে টুলু মন্ডলের মালিকানাধীন পাথরের খনি ও ক্রাশিং ইউনিটের সরাসরি যোগাযোগ রয়েছে। কীভাবে মিনার মন্ডলের কাছে এত বিপুল অর্থ ও সম্পদ এল এবং এর উৎস কী তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি যে, অভিযানটি কোনো নির্দিষ্ট অপরাধ বা অবৈধ আর্থিক লেনদেনের তদন্তের অংশ কি না।

এদিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুর্নীতিবিরোধী অভিযানে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের প্রশংসা করে বলেন, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং উদ্ধার হওয়া অর্থ ও সোনার প্রকৃত মালিকানা, উৎস এবং সম্ভাব্য অবৈধ লেনদেন বিষয়গুলো যাচাই করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%