ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন ও ব্যাংক লুটের খবর নেই: পার্থ


বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন ও ব্যাংক লুটের খবর নেই: পার্থ

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, বিগত ১৭ বছরের তুলনায় বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন ও ব্যাংক লুটের খবর নেই।

গতকাল বুধবার (২৯ জুলাই) বিকেলে এবং আজ বৃহস্পতিবার ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেছেন।

ব্যারিস্টার পার্থ আরও বলেন, ‘গত সাড়ে চার মাসে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কোনো গুম, খুন, হয়রানি ও রাজনৈতিক মামলা বা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির কোনো অভিযোগ ওঠেনি।’

আরও পড়ুন: কচুয়ায় বুধুন্ডা ইউনিয়ন গঠনের দাবিতে মানববন্ধন

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের রাষ্ট্রীয় মদদে গুম-খুন বা বড় ধরনের দুর্নীতি হয়নি এবং ভবিষ্যতেও হবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ব্যক্তিগতভাবে যদি কেউ অনিয়ম করে, তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।

ভোলার শিল্পায়নের সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন। সংসদ সদস্য বলেন, ‘শুধু গ্যাস থাকলেই শিল্প গড়ে ওঠে না। ভোলা-বরিশাল সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো, আইনশৃঙ্খলা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সরকারের লক্ষ্য ভোলাকে একটি শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করবে।’

ভোলা-বরিশাল সেতু প্রসঙ্গে এমপি পার্থ মন্তব্য করেন, ‘সরকার নীতিগতভাবে সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ডিপিপি অনুমোদনের প্রক্রিয়া চলছে। এরপর পিপিপি পদ্ধতিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেয়া হবে। একইভাবে ভোলায় মেডিকেল কলেজ স্থাপনেও সরকার কাজ করছে।’

নদীভাঙন বিষয়ে তিনি জানান, ‘ভোলার শিবপুর, ইলিশা ও রাজাপুর এলাকার ভাঙন উদ্বেগজনক। বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন: শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

তিনি আরও উল্লেখ করেন, বিশ্বব্যাংকের একটি প্রকল্প চলমান রয়েছে; তবে কাজের গতি আরও বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন। নদীর গতিপ্রকৃতি ও কারিগরি বিষয় বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়া হবে।

এর আগে ভোলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে পার্থ সাংবাদিকদের জানান, হাসপাতালে চিকিৎসক, পরিচ্ছন্নতাকর্মীসহ জনবলের সংকট এবং ওষুধের বিষয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীরা।

আরও পড়ুন: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসচালকের বাড়ি থেকে ২৮ কোটি রুপি-১৫ কেজি সোনা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


বাসচালকের বাড়ি থেকে ২৮ কোটি রুপি-১৫ কেজি সোনা জব্দ

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক সাবেক বাসচালকের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে অন্তত ২৮ কোটি রুপি নগদ অর্থ এবং ১৫ কেজি সোনা উদ্ধার করেছে। এই ঘটনায় মিনার মন্ডল নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিনার মন্ডল আগে বাসচালকের কাজ করতেন এবং বর্তমানে পাথর ব্যবসার সঙ্গে তিনি যুক্ত। তিনি পাথর ব্যবসায়ী টুলু মন্ডলের আত্মীয়। প্রতিবেদনে টুলু মন্ডলকে তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত বলে বলা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে মিনার মন্ডলের বাড়িতে পুলিশ অভিযান শুরু করে। প্রথমে প্রায় সাড়ে ৫ কোটি রুপি উদ্ধার হলেও গণনা শেষে নগদ অর্থের পরিমাণ দাঁড়ায় ২৮ কোটি রুপি। এত বিপুল পরিমাণ টাকা গুনতে গিয়ে ব্যবহৃত পাঁচটি টাকা গণনার যন্ত্র বিকল হয়ে যায় বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ১৫ কেজি সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ কোটি রুপি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিনার মন্ডল দাবি করেছেন, উদ্ধার হওয়া নগদ অর্থ এবং সোনা টুলু মন্ডল এবং তাঁর কথিত অবৈধ সিন্ডিকেটের।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মিনার মন্ডলের সঙ্গে টুলু মন্ডলের মালিকানাধীন পাথরের খনি ও ক্রাশিং ইউনিটের সরাসরি যোগাযোগ রয়েছে। কীভাবে মিনার মন্ডলের কাছে এত বিপুল অর্থ ও সম্পদ এল এবং এর উৎস কী তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি যে, অভিযানটি কোনো নির্দিষ্ট অপরাধ বা অবৈধ আর্থিক লেনদেনের তদন্তের অংশ কি না।

এদিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দুর্নীতিবিরোধী অভিযানে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের প্রশংসা করে বলেন, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং উদ্ধার হওয়া অর্থ ও সোনার প্রকৃত মালিকানা, উৎস এবং সম্ভাব্য অবৈধ লেনদেন বিষয়গুলো যাচাই করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেপরোয়া ভ্যান চালনায় দুর্ঘটনা, ডোবায় পড়ে চালকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


বেপরোয়া ভ্যান চালনায় দুর্ঘটনা, ডোবায় পড়ে চালকের মৃত্যু

নড়াইলে সড়ক দুর্ঘটনার ফলে এক ভ্যানচালকের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি স্থানে এ ঘটনাটি ঘটে।

মৃত ভ্যানচালক হলেন রাহুল মুছল্লী (৩০), তিনি কালিয়া উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাবুল মুছল্লীর ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে যে, দুপুরের দিকে রাহুল মুছল্লী নিজের ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে সালামাবাদ সড়ক দিয়ে অগ্রসর হচ্ছিলেন। এ সময় সাবেক চেয়ারম্যান শামীমের বাড়ির সামনে পৌঁছানোর পর, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানটি সড়কের কাছে ডোবায় পড়ে যায়। এ দুর্ঘটনায় রাহুল ছিটকে পড়ে যান এবং গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাহুলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান যে, হাসপাতালে নিয়ে আসার পূর্বে অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথায় গুরুতর আঘাতের কারণে রাহুলের মৃত্যু ঘটেছে।

দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছেন। সড়ক দুর্ঘটনার সঠিক কারণ বিস্তারিতভাবে অনুসন্ধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের নতুন সচিব মো. সাইদুর রহমান খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


দুদকের নতুন সচিব মো. সাইদুর রহমান খান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান খান। তিনি এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করতেন। বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে যে, সচিব মো. সাইদুর রহমান খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বদলি করে দুর্নীতি দমন কমিশনের সচিব পদে পদায়ন করা হয়েছে। এটি জনস্বার্থে জারি করা একটি আদেশ, যা অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে দিল্লিতে’: দাবি রাশেদ খানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


‘আওয়ামী লীগের রাজনীতির কবর হয়েছে দিল্লিতে’: দাবি রাশেদ খানের

 

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

তিনি বলেছেন, "আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে।"

তিনি আরও জানান, "শেখ হাসিনা পালিয়ে না গেলে অন্য কিছু হতে পারতো। তবে যেহেতু সে পালিয়ে গেছে, তার মানে আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে ফিরতে পারবে বলে আমার বিশ্বাস হয় না।"

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এনসিপি ও জামায়াতের রাজনীতির সমালোচনা করে রাশেদ খান মন্তব্য করেন, "এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে।"

এনসিপিকে তিনি বলেন, "গঠনমূলক রাজনীতি করুন।" রাশেদ খান দাবি করেন যে, "এনসিপির রাজনীতি এখন জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে।"

প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শনের নানা দিক তুলে ধরে রাশেদ খান বলেন, "প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি করেন না। তিনি দলীয় নেতাকর্মীদের বারবার প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন।"

তিনি আরও জানান, "প্রধানমন্ত্রী এর আগে বলেছেন, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে এখন কারো মেরুদণ্ড ভাঙতে চান না। প্রধানমন্ত্রী বারবার বলছেন, দেশটা সবাইকে নিয়ে মিলেমিশে গড়তে হবে।"

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, "আমরা লক্ষ করছি, এনসিপির কিছু নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণীকে নিয়ে কটূক্তি করে বেড়াচ্ছে। জুলাই পদযাত্রায় এনসিপির নেতারা স্থানীয় এমপি, মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছে। এভাবে যদি তারা কথা বলে, তাহলে আপনি কতজন নেতাকর্মী সমর্থককে নিয়ন্ত্রণ করবেন? যারা একজন এমপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের সামনে গিয়ে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, আর মানুষ আপনাদের ছেড়ে দেবে।"

রাশেদ খান আরও বলেন, "সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ সেই জায়গা থেকেই প্রতিবাদ করেছে।"

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রাশেদ খান বলেন, "শেখ হাসিনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে। সে যদি নেতাকর্মীদের দেশে রেখে বিদেশে পালিয়ে না যেত, তাহলে অন্যকিছু হতে পারত। কিন্তু পালিয়ে গেলে আর ফেরা যায় না। কারণ, হাসিনা পালিয়ে যাওয়ার কারণে দেশে তাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে।"

সভায় জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করাসহ মাদকের বিস্তার রোধে পুলিশের কঠোর পদক্ষেপের পরামর্শ দেন রাশেদ খান। সেই সঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধীজনরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%