০৬:০৪ এম
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। এই পতনের ফলে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। গত মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম সমন্বয় করেছিল। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে সংগঠনটি।
বাজুস জানিয়েছে, তারা স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমানোর কারণে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। আজ শনিবার পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।
আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২৫ মে সকালে বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। স্বর্ণের দাম কমানোর পাশাপাশি দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে।
ভরিতে ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: আইফোনের লোভে বন্ধুকে হত্যা, হবিগঞ্জে সাত দিন পর মিলল লাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন