ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলীয় কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন


এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলীয় কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন

চট্টগ্রাম জেলায় ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আগামীকাল, রবিবার (১২ জুলাই) কুমিল্লা মহানগর ও হোমনায় এবং পরশু সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার তিনটি স্পটে দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে দলটির মিডিয়া সেলের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বার্তায় উল্লেখ করা হয় যে, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজন রিমান্ডে রয়েছে। এদিকে, শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর সদরে এবং সন্ধ্যা ৬টায় মতলব উত্তরের দুটি পদযাত্রা যথাসময়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার বিকেল ৩টায় এবং চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা যথানিয়মে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: তালা ভেঙে বাসায় ঢুকে ৮ লাখ টাকা, ২ ভরি সোনা ও মূল্যবান সামগ্রী চুরি: ডেমরায় চাঞ্চল্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের পর মিশরেও ‘সমকামী’ যাত্রীবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:০২ এম


তুরস্কের পর মিশরেও ‘সমকামী’ যাত্রীবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা

তুরস্কের বন্দরগুলোতে প্রবেশাধিকার নিষিদ্ধ করার মাত্র কয়েকদিন পরই মিশর একটি বিলাসবহুল প্রমোদতরীকে বন্দরে ভিড়তে দেয়নি, যা প্রায় ২০০০ সমকামী পুরুষ যাত্রী বহন করছিল। এলজিবিটিকিউ প্লাস ভ্রমণ সংস্থা ‘অ্যাটলান্টিস ইভেন্টস’ এর ভাড়া করা এবং ভার্জিন ভয়েজেস পরিচালিত ‘স্কারলেট লেডি’ নামের জাহাজটিকে আলেকজান্দ্রিয়া বন্দরে প্রবেশে মিশরীয় কর্তৃপক্ষ অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে, এই সিদ্ধান্তের পেছনে আনুষ্ঠানিক কোনো কারণ দেখানো হয়নি কায়রোর পক্ষ থেকে।

১০ দিনের প্রমোদ যাত্রা এই জাহাজের উদ্দেশ্য ছিল গ্রিসের এথেন্স থেকে ইতালির ভেনিস পর্যন্ত যাওয়া। প্রমোদতরীটির যাত্রীরা বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে ঘুম থেকে উঠে তাদের কেবিনের দরজার নিচে একটি জরুরি চিঠি পান। চিঠিতে জানানো হয়, জাহাজটিকে মিশরীয় জলসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী এটি আলেকজান্দ্রিয়ায় আর থামবে না।

এই ঘোষণার পর জাহাজের ক্রু সদস্যরা অবিলম্বে একটি বিকল্প বন্দরের সন্ধান করতে শুরু করেছেন।

মার্কিন সমকামী অধিকার বিষয়ক সংবাদমাধ্যম 'অ্যাডভোকেট'-এর প্রতিবেদন অনুযায়ী, চিঠিতে অ্যাটলান্টিস ইভেন্টস-এর সিইও রিচ ক্যাম্পবেল জানিয়ে দিয়েছেন, মিশরের এই সিদ্ধান্তে কম্পানিটি পুরোপুরি বিস্মিত হয়েছে। কারণ, গত বছরও তারা কোনো সমস্যা ছাড়াই এক রকমের অপর প্রকার ক্রুজ ভ্রমণের আয়োজন করতে সক্ষম হয়েছিল। এবারের সফরটি সফল করতে অ্যাটলান্টিস এবং ভার্জিন ভয়েজেস যথেষ্ট পরিশ্রম করলেও শেষ মুহূর্তে মিশরের এই নিষেধাজ্ঞা তাদের জন্য খুবই অপ্রত্যাশিত ও হতাশাজনক ছিল।

উল্লেখযোগ্য, তুর্কি কর্তৃপক্ষ ‘নৈতিক মূল্যবোধ’ এবং ‘জনসাধারণের উদ্বেগ’ দেখিয়ে জাহাজটিকে ইস্তাম্বুল ও কুসাদাসি বন্দরে ভিড়তে দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিল। ফলে প্রমোদতরীটির ভ্রমণসূচী ইতিমধ্যেই পরিবর্তন করতে হয়েছিল একবার। ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান' জানিয়েছে, তুর্কি কর্তৃপক্ষে এক বিবৃতিতে বলেছিল— এই ক্রুজটি এমন কিছু গোষ্ঠী ভাড়া করেছে যাদের আচরণ দেশটির সমাজের কাঠামো ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তুরস্কে সমকামিতা আইনিভাবে বৈধ হলেও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারের অধীনে এলজিবিটিকিউ প্লাস অধিকারের ওপর ব্যাপক দমনপীড়ন চলছে। গত কয়েক বছর ধরে সেখানে কোনো প্রাইড মার্চের অনুমতি দেওয়া হচ্ছে না এবং অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিতে চাওয়া অনেককে পুলিশ আটকও করেছে।

পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী, প্রমোদতরীটির বৃহস্পতিবার সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত মিশরের আলেকজান্দ্রিয়ায় থাকার কথা ছিল। কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে, নতুন সূচী অনুযায়ী প্রমোদতরীটি শনিবার (১১ জুলাই) গ্রিসের ক্রিট দ্বীপের উদ্দেশ্যে রওনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী

কা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:০৫ এম


কা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগদান করেছেন।

তিনি শনিবার সকাল সোয়া ১০টায় ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দু’টি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পাশাপাশি তিনি আলোচনা সভায় অংশগ্রহণ করবেন।

প্রধানমন্ত্রীর এ পরিদর্শনকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:০৭ এম


ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগদান করেছেন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন। শনিবার (১১ জুলাই) সকাল ১০টা ২ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে তিনি পৌঁছান। তার আগমনকে কেন্দ্র করে সূ্র্যোদয়ের এ সময় থেকেই ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে, প্রধানমন্ত্রীর গাড়িবহর মধ্য সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢামেকের উদ্দেশে যাত্রা শুরু করে। গাড়িবহর শহীদ মিনার এলাকায় পৌঁছালে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্লোগান ও শুভেচ্ছার মাধ্যমে তাকে স্বাগত জানান। নেতাকর্মীদের উপস্থিতিতে কিছু সময়ের জন্য গাড়িবহরের গতিতে ধীরতা দেখা যায়। এ সময় প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। পরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটক পর্যন্ত গাড়িবহরের সঙ্গে এগিয়ে আসেন।

প্রধানমন্ত্রীর সফরের প্রেক্ষাপটে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থা গ্রহণ করা হয়। হাসপাতাল ও কলেজসংলগ্ন ফুটপাত থেকে ভ্রাম্যমাণ হকার, অস্থায়ী দোকান এবং অবৈধ স্থাপনা অপসারণ করায় ফুটপাত দীর্ঘদিন পর স্বাভাবিক রূপ ফিরে পায় এবং যানজটও কমে আসে।

সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া, তিনি বৃক্ষরোপণ করবেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে ধরা মাগুরার সেই ‘ধুরন্ধর’ অনলাইন জুয়াড়ি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:১১ এম


অবশেষে ধরা মাগুরার সেই ‘ধুরন্ধর’ অনলাইন জুয়াড়ি

মাগুরায় অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে আমিনুল ইসলাম নয়ন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ জুলাই) মাগুরা সদর থানা পুলিশ জানায়,

বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাতে শহরের ভিটাসাইর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত নয়ন মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন সার্ভার ব্যবহার করে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করতেন। একই সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অবৈধভাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।

 

পুলিশ আরও জানায়, এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন অনুযায়ী মাগুরা সদর থানায় অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে মামলা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা মোবাইল ফোনের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা এবং আর্থিক লেনদেন বিশ্লেষণের মাধ্যমে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মাহামুদ গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ভিপিএন ও প্রক্সি সার্ভার ব্যবহার করে অনলাইন জুয়ার সাইট পরিচালনা করতেন। প্রাথমিক তদন্তে প্রায় ৩ কোটি টাকার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবের মাধ্যমে প্রায় ৫ লাখ ৯৫ হাজার ৫৫৭ টাকা লেনদেনের তথ্যও মিলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%