ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ইয়েমেনে বাজারে হামলায় নিহত ৩০, সংঘাত বেড়েছে


ইয়েমেনে বাজারে হামলায় নিহত ৩০, সংঘাত বেড়েছে

ইয়েমেনের একটি বাজারে ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি দাবি করেছে যে সৌদি আরবের বিমান হামলায় এ হতাহত হয়েছেন। তবে স্থানীয় কর্তৃপক্ষ হামলার জন্য হুথি গোষ্ঠীকে দায়ী করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) তাদের নিয়ন্ত্রণাধীন তাইজ প্রদেশের একটি বাজারে ‘বেশ কয়েকটি হামলা’ চালানো হয়। গত সেপ্টেম্বর মাসে ইরান-সমর্থিত গোষ্ঠীটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করার পর থেকে ওই এলাকায় তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে হুথি। খবর এনডিটিভির।

হুথির সংবাদ সংস্থা সাবার প্রচারিত বক্তব্যে গোষ্ঠীটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেন, ‘সৌদি শত্রুপক্ষের বিমান আল-ওয়াজিয়া শহরের বাজারে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। হামলায় ৩০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারে উদ্ধারকারী দল কাজ করছে।’

আরও পড়ুন: এক সপ্তাহে তৃতীয়বার ইউরোপের বিমান সংস্থাগুলোতে বোমা হামলার হুমকি

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, শুক্রবার সৌদি আরবের খামিস মুশাইত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি বিমান থেকে হামলাগুলো চালানো হয়েছে।

তবে ইয়েমেনের সরকারি বাহিনী অভিযোগ করেছে, হুথি বাজারটিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’ বলেও নিন্দা জানিয়েছে তারা। তাইজের স্থানীয় কর্তৃপক্ষও এক বিবৃতিতে ‘হুথির নির্বিচার ক্ষেপণাস্ত্র হামলাকে’ দায়ী করেছে। একই সঙ্গে সেখানে কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তারা।

দীর্ঘদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর গত জুলাইয়ে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইয়েমেন।

সূত্র: এপি

আরও পড়ুন: ২০ বছর পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ১১ বছরের মাদরাসাছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ১১ বছরের মাদরাসাছাত্র নিহত

লালমনিরহাটের আদিতমারীতে সংঘটিত একটি দুর্ঘটনায় হাবিবুর রহমান (১১) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার মধ্যে এই মুখোমুখি সংঘর্ষ ঘটে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার খাতাপাড়া মাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাবিবুর রহমান দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের পুত্র এবং তিনি আদিতমারী উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ট্রাক বুড়িমারীর দিকে যাচ্ছিল। খাতাপাড়া মাজার এলাকায় পৌঁছানোর পর ট্রাকটির সঙ্গে একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ ঘটে। এই ঘটনায় মাদ্রাসাছাত্র হাবিবুর রহমান গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।" তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে ৯ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ এম


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে ৯ জন আহত

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি কাভার্ড ভ্যানের পেছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় ৯ জন আহত হয়েছেন, যার মধ্যে চালকও রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টা ১৮ মিনিটের সময় এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ফলে মাইক্রোবাসটির সামনের অংশ সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গাড়ির ভেতরে আটকা পড়ে যান।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে গাড়ির ভেতরে আটকে থাকা চালকসহ আহতদের নিরাপদে উদ্ধার করা হয়। আহতদের দ্রুত ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সের মাধ্যমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইতালি প্রবাসী রাসেল মাতব্বরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনরা রিসিভ করে মাইক্রোবাসে করে মাদারীপুরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে শ্রীনগর ফেরিঘাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন- রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার (১৮), খাদিজা আক্তার (১৮), ইতালি প্রবাসী রাসেল মাতব্বর (৩০), সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮), মেহেদী (৩৫), মাইক্রোবাসচালক মো. ইব্রাহিম (৩৬) এবং আল-আমিন (৩০)।

আহতদের মধ্যে প্রথম সাতজনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার বলসা গ্রামে অবস্থিত। মাইক্রোবাসচালক ইব্রাহিমের বাড়ি ঢাকার খিলগাঁও থানার গোরান এলাকায় এবং অপর আহত আল-আমিনের বাড়ি ময়মনসিংহে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৫৫ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৫৫ জন আটক

রাজধানীতে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে আটক করেছে। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

আটককৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৭ জন, লালবাগ বিভাগ থেকে ৬০ জন, ওয়ারী বিভাগ থেকে ৬২ জন, মতিঝিল বিভাগ থেকে ৭১ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮২ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৮ জন, গুলশান বিভাগ থেকে ৫২ জন, উত্তরা বিভাগ থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, ২টি সোনার চেইন, ১টি প্রাইভেট কার, ১টি মিশুক গাড়ি, ৮টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৮০০ টাকা এবং ১ জন ভিকটিম উদ্ধার করা হয়েছে।

আকতার হোসেন জানান, শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই সব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের আটক করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুয়াতেমালায় আইনপ্রণেতাকে লক্ষ্য করে হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


গুয়াতেমালায় আইনপ্রণেতাকে লক্ষ্য করে হামলায় ৩ পুলিশ কর্মকর্তা নিহত

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : গুয়াতেমালায় এক আইনপ্রণেতাকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে ওই আইনপ্রণেতা নিরাপদে রক্ষা পেয়েছেন।

স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের কর্মকর্তা বায়রন ভাসকেস সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার পূর্বাঞ্চলীয় জাকাপা বিভাগের রিও হন্ডো শহরে কংগ্রেস সদস্য হুলিও পোর্তিয়ো হামলার শিকার হন। এই এলাকা মাদক পাচারের জন্য পরিচিত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত তিনজনই জাতীয় বেসামরিক পুলিশের সদস্য। তারা আইনপ্রণেতাকে লক্ষ্য করে চালানো ‘সরাসরি হামলা’ প্রতিহত করার সময় প্রাণ হারান।

হামলাকারীরা পালিয়ে গেছে এবং তাদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

জাকাপা অঞ্চলের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে লোরেনজানা মাদকপাচার চক্র, যা মেক্সিকোর সিনালোয়া মাদক চক্রের সঙ্গে সংশ্লিষ্ট।

পোর্তিয়ো ২০২৩ সালে বিরোধী দল কাবালের (Cabal) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি সাবেক ফার্স্ট লেডি সান্দ্রা তোরেসের নেতৃত্বাধীন ন্যাশনাল ইউনিটি অব হোপ দলে যোগ দেন।

আগামী বছর গুয়াতেমালার প্রেসিডেন্ট নির্বাচনে সান্দ্রা তোরেসের প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%