ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

কাউখালীতে নানা কর্মসূচিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন


কাউখালীতে নানা কর্মসূচিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

 

পিরোজপুরের কাউখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, প্রদর্শনী ফুটবল ম্যাচ ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
শনিবার (৭ নভেম্বর) বেলা সোয়া ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল,সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণকান্ত নাথ, সহকারী অধ্যাপক মোঃ আখতারুজ্জামান এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতি ইউএনও রেহেনা আক্তার বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ঐতিহাসিক এ দিনের চেতনা ও তাৎপর্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষের সহযোগিতায় কাউখালীতে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবীর ও সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ তাঁদের বক্তব্যে বলেন, ৭ নভেম্বর বহুদলীয় গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐক্যের মাধ্যমে দেশ ও জাতিকে চরম সংকট থেকে মুক্ত করা হয়েছিল। বহুদলীয় গণতন্ত্রের সূচনা এবং জাতীয় সংহতি সুদৃঢ় করার যে শিক্ষা এ দিন আমাদের দেয়, তা ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন: হবিগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিকসসহ দুইজন আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন।

এই সময় রাষ্ট্রপতি তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এর আগে, সকালে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধি জিয়ারত করেন। পরে তারা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি-রোনালদো-নেইমারের বিদায়: শেষ গোলের অদ্ভুত মিল পেনাল্টিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


মেসি-রোনালদো-নেইমারের বিদায়: শেষ গোলের অদ্ভুত মিল পেনাল্টিতে

ফুটবল জগতের তিনটি মহাতারকা। তিনটি ভিন্ন দেশ, তিন ধরনের ফুটবলশৈলী। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলের গল্পে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং নেইমারের মধ্যে অদ্ভুত এক মিল দেখা যাচ্ছে। তিনজনই জাতীয় দলের হয়ে তাদের শেষ গোলটি করেছেন পেনাল্টি থেকে।

যারা একসময় ফুটবলবিশ্বকে তাদের পায়ের জাদু দিয়ে মুগ্ধ করেছিলেন, সময়ের পরিক্রমায় তাদের আন্তর্জাতিক অধ্যায়ে বিদায়ের সুরও বেজে উঠেছে। পাঁচ মাসের ব্যবধানে তাদের জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত যেন একটি স্বর্ণালি ফুটবল যুগের সমাপ্তির বার্তা দিচ্ছে।

এই তিন তারকার বিদায়ের গল্পে প্রথমেই উঠে আসে নেইমারের নাম। ব্রাজিলের জার্সিতে দীর্ঘকাল আলো ছড়ানো এই ফরোয়ার্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলটি ছিল পেনাল্টি থেকে। বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেই গোলটি করলেও তিনি শেষ পর্যন্ত দলকে জয় এনে দিতে পারেননি। এরপর ২৮ জুলাই জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দেন এই ব্রাজিলিয়ান তারকা।

এরপর আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বিদায়ের ঘোষণা দেন। ৩১ আগস্ট জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত জানান আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবলার। দেশের মাটিতে বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে অ্যাসিস্টের পাশাপাশি পেনাল্টি থেকে গোল করেন তিনি। ফলে জাতীয় দলের হয়ে তার শেষ গোলটিও আসে স্পটকিক থেকে।

সবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫ নভেম্বর পর্তুগালের জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত জানান এই তারকা। পর্তুগালের হয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোলটিও এসেছে পেনাল্টি থেকে, নেশন্স লিগে।

তিনজনের ফুটবলীয় দর্শন ছিল ভিন্ন। নেইমার পরিচিত ছিলেন তার নান্দনিক ড্রিবলিং ও সৃজনশীলতার জন্য। মেসি বল পায়ে অসাধারণ নিয়ন্ত্রণ, নিখুঁত পাস ও গোল করার দক্ষতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। অন্যদিকে রোনালদো তার পরিশ্রম, গোলক্ষুধা, শারীরিক সক্ষমতা ও অদম্য মানসিকতা দিয়ে গড়েছেন অনন্য এক ক্যারিয়ার।

একসময় এই তিন তারকাকে ঘিরেই ফুটবলবিশ্বের বড় বড় আলোচনা চলত। কে সেরা, কার গোল বেশি, কার শিরোপা বেশি কিংবা কার পায়ের জাদু সবচেয়ে আকর্ষণীয়—এসব বিতর্কে বিভক্ত থাকতেন সমর্থকেরা। এখন সেই বিতর্কের জায়গা নিচ্ছে তাদের রেখে যাওয়া স্মৃতি ও অর্জনের আলোচনা।

তাদের জাতীয় দলকে বিদায় জানানোর মাধ্যমে ফুটবলে একটি বিশেষ সময়ের অবসান ঘটছে। নতুন প্রজন্মের ফুটবলাররা হয়তো ভবিষ্যতে তাদের রেকর্ড ভাঙবেন, নতুন ইতিহাসও গড়বেন। তবে একই সময়ে মেসি, রোনালদো ও নেইমারের মতো তিন তারকার আধিপত্য, জনপ্রিয়তা ও প্রভাবের পুনরাবৃত্তি সহজ হবে না।

ফুটবল চলবে, নতুন তারকার জন্ম হবে, নতুন প্রতিদ্বন্দ্বিতাও তৈরি হবে। কিন্তু মেসির বাঁ পায়ের জাদু, রোনালদোর গোল উদ্‌যাপন এবং নেইমারের নান্দনিক ড্রিবলিং এই তিন তারকার সম্মিলিত উপস্থিতির স্মৃতি ফুটবলপ্রেমীদের কাছে থেকে যাবে দীর্ঘদিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছর পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


২০ বছর পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্ক

প্রায় দুই দশক পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধান কার্যক্রম পুনরায় শুরু করার উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে আংকারা ও ইসলামাবাদ। এই লক্ষ্যে, তুরস্কের একটি সিসমিক জরিপ জাহাজ আগামী ১৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে করাচি বন্দরে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলি পারভেজ মালিক শুক্রবার জানিয়েছেন, এই উদ্যোগে সরকার তুরস্ককে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি জাহাজটির আগমনকে দুই দেশের জ্বালানি সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

তুরস্কের পেট্রোলিয়াম অফশোর কোম্পানির (টিপিওসি) পরিচালিত জাহাজটির আগমন এবং অনুসন্ধান কার্যক্রম শুরুর প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এই উদ্যোগ পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে নতুন গতি আনবে। একই সঙ্গে, দেশটির সম্ভাবনাময় কিন্তু এখনো অনাবিষ্কৃত সামুদ্রিক জ্বালানি সম্পদ অনুসন্ধান এবং পাকিস্তান-তুরস্ক জ্বালানি সহযোগিতা জোরদারে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: জিও নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাজা বল টেম্পারিংয়ে পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল বলে দাবি করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


খাজা বল টেম্পারিংয়ে পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল বলে দাবি করেছেন

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা বিস্ফোরক দাবি করেছেন। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় ঘটে যাওয়া বল টেম্পারিংয়ের ঘটনায় পুরো অস্ট্রেলিয়া দল জড়িত ছিল বলে তিনি উল্লেখ করেন। খাজা জানান, কেপটাউন টেস্টের আগে পোর্ট এলিজাভেত টেস্টেও তারা স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন।

নিজের আত্মজীবনী ‘সবর’ প্রকাশিত হওয়ার কয়েকদিন আগে খাজা নাইন পত্রিকাকে এই তথ্য প্রদান করেন। তার বক্তব্য অনুযায়ী, ঘটনার তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কর্তৃক নিয়োগ করা তদন্তকারী তাকে কখনো জিজ্ঞাসাবাদ করেননি, যদিও তিনি ড্রেসিংরুমে ক্যামেরন ব্যানক্রফটের পাশেই বসতেন।

খাজা জানান, তার আত্মজীবনীতে এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। বইটি সম্পর্কে তিনি ইতিমধ্যে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গকে অবহিত করেছেন। উল্লেখ্য, কোনো প্রতিষ্ঠিত লেখক কিংবা সাংবাদিকের সহায়তা ছাড়াই খাজা নিজেই বইটি রচনা করেছেন।

নাইনকে খাজা বলেন, “আমরা সবাই এতে জড়িত ছিলাম। শুধু ব্যাটাররা নয়, শুধু বোলাররা নয়, শুধু সাপোর্ট স্টাফরাও নয়; আমরা সবাই।” এতদিন ধরে ক্রিকেট অস্ট্রেলিয়া, সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তাদের পক্ষ থেকে যে বক্তব্য জনসমক্ষে দেওয়া হয়েছিল, তা হলো, এই ঘটনায় কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফট দায়ী ছিলেন।

স্মিথ ও ওয়ার্নারকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। অন্যদিকে ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। সে সময় টেস্ট দলের সহ-অধিনায়ক থাকা ওয়ার্নারকে আন্তর্জাতিক ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে আজীবনের জন্য সব ধরনের নেতৃত্বের দায়িত্ব থেকেও নিষিদ্ধ করা হয়েছিল। ২০২৪ সালে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

খাজা জানিয়েছেন, সত্য প্রকাশের দায়িত্ব নিতে তিনি চাননি। তবে শেষ পর্যন্ত তিনি মনে করেছেন, বিষয়টি প্রকাশ করা তাঁর নৈতিক দায়িত্ব। তিনি বলেন, “আদর্শ পরিস্থিতিতে আমি চাই না, আমাকে এসব করতে হোক। আমিই যে সামনে এসে সত্যিটা বলব, সেটাও চাই না। সমস্যা হলো, আট বছর পরও সত্যটা প্রকাশিত হবে বলে আমি সত্যিই ভেবেছিলাম।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%