ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী


অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে, বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি উল্লেখ করেন, এ প্রকল্পটি শুধু আনোয়ারা নয়, বরং পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

সোমবার দুপুরে আনোয়ারার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, আজকের এই বিনিয়োগ সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে দাঁড়াবে।

মন্ত্রী আরো বলেন, আমরা এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছি। এই অর্থনৈতিক অঞ্চলে এক লাখেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বর্তমানে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা বললেও অবকাঠামোসহ সব বিনিয়োগ মিলিয়ে শেষ পর্যন্ত এ অঞ্চলে এক বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ হবে বলে প্রত্যাশা রাখছেন।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়

আমির খসরু আরো বলেন, এ অর্থনৈতিক অঞ্চলের সুফল শুধু আনোয়ারায় সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে। এখানে গড়ে উঠবে শক্তিশালী সাপ্লাই চেইন, বিভিন্ন সেবাখাত। এছাড়া কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থাও হবে।

অর্থমন্ত্রী বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শুধু শিল্পকারখানাই নয়, বরং আবাসন, পরিবহন, লজিস্টিকস, সেবাখাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি হবে। ফলে দক্ষিণ চট্টগ্রামের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সোনাইমুড়ী থানার একটি মামলার আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেফতারের লক্ষ্যে উপজেলার দেওটি ইউনিয়নের পালপাড়া হাজীবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির উত্তর পাশে অবস্থিত একটি ভাঙা লাকড়ির ঘর থেকে একটি একনলা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দায়িত্ব নেওয়ার পর জেলেনস্কির সঙ্গে বৈঠকে বিট্রিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


দায়িত্ব নেওয়ার পর জেলেনস্কির সঙ্গে বৈঠকে বিট্রিশ প্রধানমন্ত্রী

রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইংল্যান্ডের একটি নৌ-ঘাঁটিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন। বার্নহাম বলেছেন, এই সফরের মূল উদ্দেশ্য হলো কিয়েভের প্রতি যুক্তরাজ্যের ‘অটল’ সমর্থন পুনর্ব্যক্ত করা।

এক সপ্তাহ আগে দায়িত্ব গ্রহণের পর, এই বৈঠকটি বার্নহামের প্রথম বিদেশি নেতার সঙ্গে বৈঠক। তার পূর্বসূরি কিয়ার স্টারমার দায়িত্ব ছাড়ার পূর্বে কিয়েভ সফর করেছিলেন, যা দুই সপ্তাহেরও কম সময় আগে ঘটেছিল। ২০২২ সালের রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসন শুরুর পর, জেলেনস্কির সঙ্গে কাজ করা বার্নহাম হচ্ছেন পঞ্চম ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বার্নহাম বলেছেন, “আমাদের দৃঢ় সংকল্প নিয়ে রাশিয়ার কোনো সন্দেহের অবকাশ থাকা উচিত নয়; ইউক্রেনের জন্য দীর্ঘস্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি অর্জিত না হওয়া পর্যন্ত আমরা পিছু হটব না।” উল্লেখ্য, বার্নহাম গত নয় বছর গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন, তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার অভিজ্ঞতা সীমিত।

সফরের সময় জেলেনস্কি ও বার্নহাম ২০০ জনেরও বেশি ইউক্রেনীয় সামরিক সদস্যের সঙ্গে সাক্ষাৎ করবেন, যারা গত তিন সপ্তাহ ধরে ব্রিটেনে অবস্থান করছেন। যুক্তরাজ্যের সরকারের তথ্যমতে, তারা কৃষ্ণসাগরে যুদ্ধক্ষমতা বৃদ্ধি এবং মাইন-প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

বার্নহামের কার্যালয় জানিয়েছে, যুক্তরাজ্য ইউক্রেনকে তাদের নতুন ‘স্টোন ক্লোক’ ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা বৈদ্যুতিক যুদ্ধ ব্যবস্থার মেধাস্বত্ব হস্তান্তর করবে; এই ব্যবস্থা ড্রোনকে শনাক্ত হওয়ার হাত থেকে রক্ষা করে।

ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলার কার্যক্রম বৃদ্ধি করেছে এবং অব্যাহতভাবে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলা লক্ষ্যবস্তু করেছে তেল স্থাপনা, সামরিক কারখানা এবং সম্প্রতি বিভিন্ন লজিস্টিক বা সরবরাহ কেন্দ্রকে। এর ফলে যুদ্ধের অন্ধকার রাশিয়ার সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বেড়েছে।

এই হামলাগুলো পুতিনের সেই দাবিকে পুরোপুরি নস্যাৎ করে দেয়, যেখানে তিনি বলেছিলেন, এই সংঘাত তার দেশের সাধারণ মানুষের জীবনে কোনো প্রভাব ফেলে না। তবে পুতিন হাল ছাড়েননি; বরং মস্কো তাদের বিমান হামলা আরও জোরদার করে এবং নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ইউক্রেনে আঘাত করেই চলেছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আবারও পাল্টাপাল্টি ড্রোন হামলা হচ্ছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়া আবারও রাতভর ১৪৭টি দূরপাল্লার ড্রোন দ্বারা ইউক্রেনে হামলা চালিয়েছে; এর মধ্যে ১২৩টি ড্রোন ভূপাতিত বা অকার্যকর করা হয়েছে। আঞ্চলিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন, জাপোরিঝিয়া শহরে রাতভর ধারাবাহিক হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন; এসব হামলায় একটি বহুতল আবাসিক ভবন ও বেশ কয়েকটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশাসনের প্রধান ওলেক্সান্দর হানঝা জানিয়েছেন, দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের নিকোপোল জেলায় রাশিয়ার হামলায় একটি কিন্ডারগার্টেন, আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এক নারী ও ছয় বছর বয়সী এক শিশু আহত হয়েছে।

অন্যদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতভর ইউক্রেনের ২৭৬টি ড্রোন ভূপাতিত করেছে। রস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানিয়েছেন, রস্তভ-অন-ডন শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানলে এক দম্পতি নিহত হয়েছেন। তিনি জানান, শহরটিতে ড্রোন হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আঞ্চলিক জরুরি পরিষেবা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বেলগোরোদ শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুই শিশুসহ ১২ জন আহত হয়েছেন।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেছেন, গ্যাস সংকটের কারণে জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে তিনি যোগ করেছেন যে, এটি সরকারি প্রতিষ্ঠানের নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠানের একটি ত্রুটি। তিনি জানিয়েছেন, সরকার তাদের সঙ্গে যৌথভাবে কাজ করছে। তাৎক্ষণিক সমাধান দিতে না পারার জন্য বারংবার দুঃখ প্রকাশ করছে সরকার। তিনি আশা করছেন আগামী সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে।

তিনি বলেন, সরকার এক্সিলারেট এনার্জির সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলেছে। তাদের সাথে প্রাথমিক কথাবার্তার ভিত্তিতে তিনি আশা করছেন যে, গ্যাস সংকট আগামী সপ্তাহ থেকে কিছুটা কমতে শুরু করবে। সরকারের তরফ থেকে সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমদানিকৃত গ্যাস এবং দেশীয় উৎপাদন দিয়েও চাহিদার পুরোটা পূরণ করতে পারছি না। সমাধানে বিকল্প উৎস সন্ধানের কাজ চলছে এবং বিকল্প প্রযুক্তি নিয়ে ভাবা হচ্ছে। ভোলার উদ্বৃত্ত গ্যাস পাওয়ার প্ল্যান্ট, ইন্ড্রাস্টিতে সরবরাহ নিয়ে কাজ চলছে। একটি চীনা কোম্পানি বাংলাদেশ সফর করছে এবং তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির উদ্যোগ নেয়া হচ্ছে। স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সরকার।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় পরিকল্পনামাফিক জ্বালানি নিয়ে কাজ হয়নি। গত দেড় যুগ আগের সরকার দীর্ঘমেয়াদি সমাধান না খুঁজে, বরং তাৎক্ষণিক সমাধান খুঁজেছে। তাদের অসৎ উদ্দেশ্যের কারণে সংকট এই পর্যায়ে এসে পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ বছরে খাদ্য মজুতের সক্ষমতা ৩৪ লাখ টনে নেওয়ার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


পাঁচ বছরে খাদ্য মজুতের সক্ষমতা ৩৪ লাখ টনে নেওয়ার পরিকল্পনা

দেশে বর্তমানে সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুত নিরাপদ সীমার চেয়ে প্রায় ১০ লাখ টন বেশি।  সরকার আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি খাদ্য সংরক্ষণাগারগুলোর মজুত সক্ষমতা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে।  খাদ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত সরকারি গুদামগুলোতে চাল, গম ও ধান মিলিয়ে ফ্লোটিং মজুতসহ মোট ২৩ লাখ ৭৪ হাজার ৭৬৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে।  এখন পর্যন্ত দেশে নিরাপদ খাদ্য মজুতের সর্বনিম্ন সীমা ছিল ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন।  কিন্তু বর্ধিত জনসংখ্যা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রভাবের কারণে বর্তমানে নিরাপদ মজুতের লক্ষ্যমাত্রা ১৬ লাখ টনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি গুদামের ১৯ লাখ ৬০ হাজার ৭৪৬ মেট্রিক টন চাল এবং ২ লাখ ৯৫ হাজার ৬৮৯ মেট্রিক টন গম মজুত রয়েছে।  এছাড়া ১ লাখ ৬৮ হাজার ৬০৫ মেট্রিক টন ধান রয়েছে, যা মোট মজুতে চালের হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।  ফ্লোটিং চালের মজুত রয়েছে আরও ৮ হাজার ৭৩৫ মেট্রিক টন।  ২০২৫-২৬ অর্থবছরের অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানে ২৩ জুলাই পর্যন্ত মোট ১৩ লাখ ৬৫ হাজার ৪৩১ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ হয়েছে।  সংগ্রহের মধ্যে ৪ লাখ ৫৯ হাজার ৪৯৮ মেট্রিক টন ধান, ৯ লাখ ৮৯ হাজার ৪২০ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ৭৬ হাজার ৮১৪ মেট্রিক টন আতপ চাল অন্তর্ভুক্ত রয়েছে।  একই সময়ে ৫২৩ মেট্রিক টন গমও সংগ্রহ করা হয়েছে।  অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ২৩ দিনে দেশে প্রায় ১৪ লাখ ৭৪ হাজার ১৫০ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি হয়েছে।  এর মধ্যে সরকারি পর্যায়ে ১১ লাখ ৬৫ হাজার টন এবং বেসরকারি পর্যায়ে ৩ লাখ ৯ হাজার ১৫০ টন খাদ্যশস্য আমদানি করা হয়েছে।  সরকারি আমদানির মধ্যে চাল ৭ লাখ ৮৩ হাজার টন এবং গম ৩ লাখ ৮২ হাজার টন রয়েছে।  বেসরকারি আমদানি হয়েছে ২ লাখ ৯৪ হাজার টন চাল ও ১৫ হাজার ১৫০ টন গম।  এ সময়ে খাদ্য সহায়তা হিসেবে আমদানি প্রয়োজন হয়নি।  খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাজারে খাদ্যশস্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্য স্থিতিশীল রাখতে মজুত ও সংগ্রহ কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে।  খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, চলতি মৌসুমে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযান অত্যন্ত সন্তোষজনকভাবে বাস্তবায়িত হচ্ছে।  কৃষক ও চালকল মালিকদের সহযোগিতা এবং মন্ত্রণালয়ের সমন্বিত ব্যবস্থাপনার ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী সংগ্রহ করা সম্ভব হয়েছে।  তিনি আরও জানান, সরকারি গুদামগুলোতে বর্তমানে চাল ও গমের পর্যাপ্ত ও নিরাপদ মজুত রয়েছে।  এই মজুত দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য বিতরণ কার্যক্রম সচল রাখতে সহায়তা করবে।  খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) গবেষণা পরিচালক ফিরোজ আল মাহমুদ বলেছেন, ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্যশস্যের মজুত ও সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর কাজ চলছে।  খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন বলেন, দেশের খাদ্য নিরাপত্তার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।  তিনি জানান, সরকারি গুদামে পর্যাপ্ত মজুত নিশ্চিতের পাশাপাশি খাদ্যশস্যের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।  আগে সরকারি খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ মেট্রিক টন।  এখন তা বেড়ে ২৭ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে।  বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে এ সক্ষমতা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যে কাজ চলছে।  জামাল হোসেন বলেন, এতদিন নিরাপদ লক্ষ্যমাত্রা ধরা হত ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন।  বর্তমান সরকার বর্ধিত জনসংখ্যা এবং ‘সোশ্যাল সেফটি নেটওয়ার্ক’ বেড়ে যাওয়ায় নিরাপদ খাদ্য মজুতের লক্ষ্যমাত্রা ১৬ লাখ মেট্রিক টনে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%