০৪:৫৮ পি.এম
ঝিনাইদহ, ২১ আগস্ট, ২০২৬ : জেলার জেনারেল জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আজ অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এই সংক্রান্ত আয়োজন চলাকালীন দুই শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার, জুম্মার নামাজের পর পৌর শহরের পবহাটি পুকুরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
জেনারেল জিয়া ফাউন্ডেশন সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. এম এ আব্দুল মজিদ।
আরও পড়ুন: ভৈরবে চাঁদা না পেয়ে কারখানা মালিকদের পিটিয়ে জখম, ১৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, জেলা জিয়া পরিষদের সভাপতি মাওলানা কামাল উদ্দীন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ, পৌর কৃষক দলের আহবায়ক অ্যাড. মনিরুল ইসলাম মিল্টন, পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান দুলাল, বাদশা বুলবুল প্রমুখ।
প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এম এ মজিদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের অসহায় মানুষদের মুখে সামান্য হাসি ফোটাতে জেনারেল জিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
পরে স্থানীয় মসজিদের উন্নয়ন কল্পে ২ লাখ টাকার অনুদানের ঘোষণা দেন জেলা পরিষদের প্রশাসক।
আরও পড়ুন: রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন