ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড


রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় দায়ের করা শিশু ধর্ষণ মামলায় মোঃ আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদী নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) রাজশাহী মহানগরীর শিশু সহিংসতা অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ নুরজ্জামান সরকার এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি মোঃ আব্দুর জব্বার মাহমুদ ওরফে জিহাদীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। তিনি সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানার বাইতারা গ্রামের মৃত ফকির মাহমুদের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম ক্লাব মোড় এলাকায়।
মামলাটি তদন্ত শেষে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী সময়ে বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
আদালতের এ রায়ের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পর্যায় সম্পন্ন হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুরি যাওয়া মোটরসাইকেল খুঁজতে গিয়ে মিলল আরও আটটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


চুরি যাওয়া মোটরসাইকেল খুঁজতে গিয়ে মিলল আরও আটটি

রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেল চুরির ঘটনায় গোয়েন্দা-লালবাগ বিভাগ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি লোহার চাবি ও ৯টি মোটরসাইকেল।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রাশেদুল ইসলাম ওরফে রফিক ওরফে রাসেল (৩০), মো. আমির ফয়সাল ওরফে রাব্বি (৩০), ফয়সাল (২৫), সৌরভ (২২), জাহাঙ্গীর আলম পাপ্পু (২৯) ও মোজাম্মেল হক মাসুম (২২)।

ডিবি প্রধান শফিকুল ইসলাম রোববার (১৮ অক্টোবর) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডিবি-লালবাগ বিভাগের সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে বাইতুর রহমান মসজিদের সামনে এক ব্যক্তি মোটরসাইকেল রেখে আসরের নামাজ আদায় করতে যান। এ সময় চক্রের সদস্যরা বিশেষভাবে তৈরি লোহার চাবি দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলটির লক ভেঙে সেটি নিয়ে পালিয়ে যায়।

চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হলে তা গোয়েন্দা বিভাগের নজরে আসে। এরপর ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম ফুটেজ পর্যালোচনা করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের শনাক্ত করে।

এর ধারাবাহিকতায় সবুজবাগ থানার নন্দীপাড়া ও মাদারটেক এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে দুটি বিশেষ চাবি ও একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার সাদ্দাম মার্কেটের সামনে থেকে রাব্বিকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার লাকসাম থানা এলাকায় অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় ফয়সাল ও সৌরভকে গ্রেপ্তার করা হয়। পরে নোয়াখালীর চাটখিল থানা এলাকায় অভিযান চালিয়ে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং পাপ্পু ও মাসুমকে গ্রেপ্তার করা হয়। চুরির কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল ও রাব্বি জানান, তারা রাজধানীর বিভিন্ন স্থান থেকে একই কৌশলে মোটরসাইকেল চুরি করে কুমিল্লার লাকসামের ফয়সাল ও সৌরভ এবং নোয়াখালীর চাটখিলের পাপ্পু ও মাসুমের কাছে সরবরাহ করতেন।

ডিবি সূত্রে জানা গেছে, রাসেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির ১৫টি মামলা রয়েছে। আমির ফয়সাল ওরফে রাব্বির বিরুদ্ধে রয়েছে চুরির সাতটি মামলা। এ ছাড়া রাসেলের বিরুদ্ধে একটি জিআর সাজা পরোয়ানা এবং রাব্বির বিরুদ্ধে দুটি জিআর পরোয়ানা মুলতবি রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি এজেন্সির কারণে ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


বাংলাদেশি এজেন্সির কারণে ভারতীয় ভিসা পেতে জটিলতা: ডেপুটি হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ মন্তব্য করেছেন যে, বাংলাদেশি এজেন্সিগুলো ভারতীয় ভিসার কোটা ব্লক করে রাখছে। এর ফলে সাধারণ ভিসাপ্রত্যাশীরা ভিসার জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন না এবং ভিসা পেতে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে তিনি জানান। তিনি আরও উল্লেখ করেন যে, এ জটিলতা দূর করার লক্ষ্যে ভারতীয় হাইকমিশন কাজ করছে।

রোববার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি কুমুদিনী হাসপাতালের লাইব্রেরি পরিদর্শন করেন। পরে তিনি দানবীর রণদা প্রসাদ সাহার বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সফর শুনে ভাঙল ঘুম, বালু দিয়ে ময়লার ভাগাড় গায়েবের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


প্রধানমন্ত্রীর সফর শুনে ভাঙল ঘুম, বালু দিয়ে ময়লার ভাগাড় গায়েবের চেষ্টা

প্রধানমন্ত্রীর সফরের প্রেক্ষিতে নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কের পাশে বছরের পর বছর ধরে জমে থাকা ময়লার ভাগাড় বালু দ্বারা ঢেকে দেওয়ার কাজ চলছে। পৌর কর্তৃপক্ষ শহরের বিভিন্ন সড়কে স্তূপ হয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগও নিয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গন্ধে ভোগা সত্ত্বেও পৌরসভা ভাগাড়টি অপসারণের জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

রোববার (১৮ অক্টোবর) সকালে সৈয়দপুর শহরের টার্মিনাল এলাকা থেকে পার্বতীপুর সড়কের ড্রিম প্লাস হোটেলের সামনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে ময়লার স্তূপের ওপর বালু ফেলে ঢেকে দেওয়া হচ্ছে। যদিও ভাগাড়টির উপরের অংশ পরিচ্ছন্ন দেখাচ্ছে, স্থানীয়রা দীর্ঘদিনের বর্জ্য সমস্যা সমাধানে প্রশ্ন তুলছেন।

স্থানীয়দের মতে, কয়েক বছর ধরে শহরের বাসাবাড়ি, হাসপাতাল, ক্লিনিক ও হোটেল থেকে সংগৃহীত বর্জ্য ওই স্থানে স্তূপ করে রাখা হচ্ছিল। উন্মুক্ত স্থানে ময়লা পড়ে থাকার কারণে আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল, যা পথচারী, সড়ক ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এ কারণে তারা সড়কের পাশ থেকে ময়লার ভাগাড়টি সরানোর দাবি জানিয়ে আসছিলেন।

তবে দীর্ঘদিনেও এ বিষয়ে কোনো দৃশ্যমান উদ্যোগ না নেওয়ার অভিযোগ রয়েছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রোববার সকাল থেকে ওই ভাগাড়ের কিছু ময়লা সরিয়ে বালু দিয়ে ঢেকে দেওয়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে পৌরসভা।

স্থানীয় বাসিন্দা লতিফুর রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে সেখানে ময়লা-আবর্জনা না ফেলার দাবি জানিয়ে আসছেন। দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। পৌরসভা কর্তৃপক্ষকে বারবার বলার পরও কোনো সমাধান আসেনি। এখন প্রধানমন্ত্রী আসছেন, তাই দ্রুত পরিষ্কার করে ময়লার ওপর বালু দেওয়া হচ্ছে।

একই এলাকার হাসানুর রহমান জানান, এই সড়ক দিয়ে চলাচলের সময় দুর্গন্ধের কারণে নাক চেপে রাখতে হতো। শহরের বিভিন্ন জায়গার ময়লা এনে এখানে স্তূপ করে রাখা হতো। রোববার পৌরসভা কর্তৃপক্ষ পরিষ্কার করছে। যদি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, তাহলে তাঁদের চলাচলে সুবিধা হবে।

এ বিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা জানান, প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। এ উপলক্ষে পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করছে। পাশাপাশি বিভিন্ন স্থানে রং করা ও ডিভাইডার মেরামতের কাজ চলছে। এ ছাড়া যেসব জায়গায় ময়লার স্তূপ রয়েছে, সেগুলো বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখান থেকে তিনি রংপুর নগরীর রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১১টার দিকে মন্দির পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার। পরে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসরের সৌদির পাশে থাকার ঘোষণা, নিরাপত্তা রক্ষায় সহায়তা করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


মিসরের সৌদির পাশে থাকার ঘোষণা, নিরাপত্তা রক্ষায় সহায়তা করবে

মিসর সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, যা ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় প্রতিরক্ষা পরিষদের বৈঠকে গৃহীত হয়।

বৈঠকে উল্লেখ করা হয়, সৌদি আরবের ভূখণ্ডগত অখণ্ডতা, সম্পদ এবং ইসলামী পবিত্র স্থানগুলো রক্ষায় কায়রো সম্পূর্ণরূপে সৌদির পাশে রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয়েছে যে, এই সংঘাতের সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হবে।

ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর, সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে ইরান-সমর্থিত হুথিদের লড়াই আবার শুরু হয়েছে। এর অংশ হিসেবে, বিদ্রোহীরা সম্প্রতি রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ‘সৌদি আরামকো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে, সৌদি রাজা সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট এল-সিসি। তাছাড়া, সৌদি আরবের যেকোনো প্রতিরক্ষা সহায়তার অনুরোধ অনুমোদনের জন্য প্রেসিডেন্টকে বিশেষ ক্ষমতা দিতে একটি জরুরি সংসদীয় অধিবেশন ডাকা হয়েছে।

বিশ্লেষকদের মতে, লোহিত সাগরের নৌপথ ও নিজেদের নিরাপত্তা সুরক্ষায় রিয়াদ মিত্রের সন্ধান করছে। মিসরের সুয়েজ খালের রাজস্ব আয় সরাসরি এই সামুদ্রিক ট্রাফিকের ওপর নির্ভরশীল। লোহিত সাগরে ইরান বা তাদের মিত্রদের যেকোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ঠেকাতে মিসর সবসময় তৎপর রয়েছে।

গত মাসের বৈঠকে কায়রো সৌদি ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে মিসরের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ বলে অভিহিত করেছিল। এদিকে, সৌদি আরব হুথিদের হামলায় উসকানি দেওয়ার জন্য ইরানকে দায়ী করলেও, তেহরান সেই অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%