ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি


শনিবার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

আগামী শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।

শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির প্রেস উইং এবং সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

জানা যায়, নবনির্বাচিত রাষ্ট্রপতি শনিবার সকালে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকবেন।

আরও পড়ুন: মধুপুর বনাঞ্চলে বৃক্ষনিধনে উজাড় চলছে

এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করবে। একইসঙ্গে বিউগলে বাজানো হবে করুণ সুর।

শ্রদ্ধা নিবেদন পর্ব সম্পন্ন হওয়ার পর, তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা জোরদারে জাবিতে কাঁটাতার, রাতে ছাত্রীদের চলাচলে বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


নিরাপত্তা জোরদারে জাবিতে কাঁটাতার, রাতে ছাত্রীদের চলাচলে বিধিনিষেধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ রয়েছে। ধর্ষণচেষ্টা, নারী হেনস্থাসহ বিভিন্ন ঘটনার পর নিরাপত্তা জোরদারের দাবি উঠছে। একাধিক আন্দোলন ও প্রতিবাদের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া স্থাপন এবং ছাত্রীদের রাতের চলাফেরায় বিধিনিষেধ আরোপের কারণে নতুন করে সমালোচনা শুরু হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের চারুকলা এক্সটেনশন এলাকার রাস্তার পাশে এবং পুরনো সুইমিংপুল এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শিক্ষার্থীদের একটি অংশের অভিযোগ, নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে প্রশাসন তাদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করেছে, যা শিক্ষার্থীদের স্বাধীনতা ও অধিকারকে সংকুচিত করছে।

সম্প্রতি, ছাত্রীদের হল থেকে বের হওয়ার ক্ষেত্রে সময়সীমা নির্ধারণের ফলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীন চলাচল নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাহানারা ইমাম হলে একটি নোটিশে রাত ১১টার পর ছাত্রীদের হল থেকে বের হওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। নির্দিষ্ট সময়ের পর বের হতে হলে কারণ উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশটি ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

প্রীতিলতা হলেও দীর্ঘদিন ধরে রাত ১০টার পর ছাত্রীদের হল থেকে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, নিরাপত্তা নিশ্চিত না করে চলাচলের সময় নির্ধারণের মাধ্যমে নিরাপত্তার দায় নারীর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী লামিসা জামান বলছেন, ‘রাত ১১টার পর মেয়েদের হলের প্রবেশ-বের হওয়ার ক্ষেত্রে খাতায় নাম লেখার ব্যবস্থা মেয়ে শিক্ষার্থীদের ওপর সান্ধ্য আইন চাপিয়ে দেওয়ার প্রথম পদক্ষেপ। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে মেয়েদের চলাফেরায় সীমাবদ্ধতা আরোপ করা কোনো সমাধান নয়।’

প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী সানজিদা খানম মন্তব্য করছেন, ‘জাহাঙ্গীরনগরে যেখানে আবাসিক শিক্ষার্থীদের রাতের ক্যাম্পাসজীবন গুরুত্বপূর্ণ, সেখানে চলাফেরার সময় বেঁধে দেওয়া হচ্ছে—এটি কি নিরাপত্তা নিশ্চিত করার সঠিক পদ্ধতি?’

নারী নিরাপত্তা মঞ্চসহ একাধিক সংগঠন হল প্রশাসনের এই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘রাত ১১টার পর জরুরি প্রয়োজনে কোনো ছাত্রী যেতে চাইলে বা ফিরে এলে তাকে বাধা দেওয়া হবে না। তবে কোথায় যাচ্ছে ও ফোন নম্বর খাতায় লিখে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সমস্যা হলে হল প্রশাসন সাহায্য করতে পারে।’

তিনি আরও বলেন, ‘ছাত্রীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছাত্রীরা যদি এই নিয়ম চায় না, তাহলে বিষয়টি পুনর্বিবেচনা হবে। তাদের মতামত ও স্বাধীনতার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে।’

ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

শিক্ষার্থীদের দাবি, বহিরাগত নিয়ন্ত্রণ, পর্যাপ্ত আলোকসজ্জা, নিরাপত্তাকর্মী বৃদ্ধি, কার্যকর সিসিটিভি এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা উচিত। তাদের মতে, নিরাপত্তার নামে শিক্ষার্থীদের চলাচল সীমিত করা হলে তা নিয়ন্ত্রণ তৈরি করে।

জার্নালিজম ৫৩ ব্যাচের শিক্ষার্থী মো. রাসেল বলছেন, ‘নিরাপত্তা নিশ্চিত না করে শিক্ষার্থীদের আটকে রাখা সমাধানের পথ নয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নিরাপদ জায়গা হওয়া উচিত, যেখানে তারা নির্ভয়ে চলাফেরা করতে পারবে।’

রাস্তার পাশে কাঁটাতারের বেড়া থাকায় দুর্ঘটনা ঘটলে তা মারাত্মক হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন জানান, ‘একজন ছাত্রীকে বহিরাগত একজনের ধর্ষণচেষ্টার ঘটনার পরে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়েছে, তাই এটি ব্যবহারবান্ধব কিনা সেটাও গুরুত্বপূর্ণ। যদি শিক্ষার্থীরা মনে করে এতে সমস্যা হচ্ছে, তাহলে প্রশাসনকে জানালে বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।’

রাত ১১টার পর ছাত্রীদের বাইরে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটি মূলত হল প্রশাসনের প্রশাসনিক সিদ্ধান্ত। আগে একটি নিয়ম ছিল, তবে এখন এর অবস্থান সম্পর্কে নিশ্চিত নই। যদি এটি বর্তমান না থাকে, তবে হল প্রশাসনের এই সিদ্ধান্ত অসঙ্গতিপূর্ণ হতে পারে। সকল হল প্রশাসন, শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমন্বিত সিদ্ধান্ত নেওয়াই যুক্তিযুক্ত।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে ভারত

ভারতের রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে এক অস্বাভাবিক পদক্ষেপ গ্রহণ করেছে। রাষ্ট্রপতি ভবন প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফর নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর মাত্র এক ঘণ্টার মধ্যে সেটি প্রত্যাহার করেছে।

শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর দুইটার দিকে প্রকাশিত ভারতের রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বিশিষ্ট অতিথির সংবর্ধনা অনুষ্ঠানের মহড়ার কারণে আগামী শনিবার রাষ্ট্রপতি ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।

‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শীর্ষক ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে এই শনিবার (২২ আগস্ট ২০২৬) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে চেঞ্জ অব গার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে না।’

তবে, এই সফর নিয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসায় পরবর্তীতে বিজ্ঞপ্তিটি তুলে নেওয়া হয়। বেলা তিনটার দিকে রাষ্ট্রপতি দপ্তর থেকে পাঠানো নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামে ২১ আগস্টে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হলো।

এ বিষয়ে উল্লেখযোগ্য যে, ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও শীর্ষ কূটনীতিকদের সম্মান জানানোর জন্য দেশটির রাষ্ট্রপতি ভবনে বিশেষ সামরিক ও কূটনৈতিক আয়োজনের ঐতিহ্য রয়েছে। ভবনের ফোরকোর্টে আয়োজিত ওই অনুষ্ঠানে তিন বাহিনীর সমন্বয়ে ‘গার্ড অব অনার’, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

মূল অনুষ্ঠানের আগের দিন এর একটি পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া, সফররত শীর্ষ নেতার সম্মানে পরবর্তীতে রাষ্ট্রপতির ভবনে নৈশভোজেরও আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তামিমের বিষয়ে সিদ্ধান্ত শেষ মুহূর্তে, ম্যাকাইয়েতে ভালো খেলাই লক্ষ্য: শান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


তামিমের বিষয়ে সিদ্ধান্ত শেষ মুহূর্তে, ম্যাকাইয়েতে ভালো খেলাই লক্ষ্য: শান্ত

ইতিহাস গড়া সিরিজ জয়ের লক্ষ্যে আগামীকাল (২২ আগস্ট) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাঠে নামার আগে আজ টাইগাররা শেষ অনুশীলন করেছে। এর আগে গণমাধ্যমে কথা বলেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি আলোচনা করেন প্রস্তুতি, কম্বিনেশন এবং লক্ষ্য নিয়ে।

প্রস্তুতি নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। আবহাওয়া একটু আলাদা, একটু ঠাণ্ডা। বাতাসটাও একটু বেশি। আমার মনে হয় ২ দিন প্রস্তুতিতে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছে, সো প্রিপারেশন ভালো হয়েছে।’

গতকাল অনুশীলনে চোট পেয়েছিলেন তানজিদ হাসান তামিম এবং মুশফিকুর রহিম। তাদের শারীরিক অবস্থা নিয়ে অধিনায়ক বলেন, ‘মুশফিক ভাই এখন পর্যন্ত ঠিক আছে। তামিমও আজকে ব্যাটিং করেছে। সব মিলিয়ে আমার মনে হয় যে কালকে সকালে আমরা একটা ভালো সিদ্ধান্ত নিতে পারব।’

তানজিদ আগামীকাল দলে থাকবেন কি না, সে বিষয়ে শান্ত বলেন, ‘কালকে সকালে আরেকবার দেখব। তামিম আজকে ব্যাটিং করেছে, এটা একটা পজিটিভ দিক। বাট মেডিকেল টার্মস অনুযায়ী কালকে সকাল পর্যন্ত আরেকটু আমরা দেখতে চাই। আমার ধারণা, সে ঠিক হয়ে যাবে। কিন্তু সব ধরনের বিকল্প আছে। মনে হয় না খুব সমস্যা হবে।’

কন্ডিশনের দিক দিয়ে ডারউইনের চেয়ে বেশ আলাদা ম্যাকাই। এখানকার উইকেটে পেস এবং বাউন্স বেশি থাকায় সাধারণত পেস সহায়ক হয়ে থাকে। সেক্ষেত্রে দলের কম্বিনেশন কেমন হতে পারে, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘উইকেটটা দেখে ভালো মনে হয়েছে। আমরা যেই উইকেটে অনুশীলন করেছি, অবশ্যই একটু বাউন্স বেশি ছিল। আমাদের পাঁচটা পেস বোলার স্কোয়াডে, সবাই রেডি আছে। পজিটিভ দিক হলো যে দুইটা স্পিনার আছে, যেকোনো কন্ডিশনে ভালো বল করে। আমার মনে হয়, যেহেতু আরও একটু সময় আছে, সকালে এসে আরেকবার উইকেটটা দেখে দলের জন্য যেই সিদ্ধান্তটা নিলে ভালো হবে সেটাই আমরা নিব ইনশাআল্লাহ।’

প্রথম ম্যাচে জয় ক্রিকেটারদের ওপর বাড়তি আত্মবিশ্বাস ভর করেছে কি না, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘এরকম একটা জয় তো অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু পেশাদার খেলোয়াড় হিসেবে খুব তাড়াতাড়ি ওইখান থেকে ফেরত আসাটা খুবই জরুরি। আমার মনে হয় এই দুই দিনের অনুশীলনে খেলোয়াড়রা খুব ভালোভাবেই মানিয়ে নিয়েছে। ওটা অতীত হয়ে গেছে আসলে।’

‘উন্নতির জায়গা সবসময় থাকে। আমার মনে হয় ওই টেস্ট ম্যাচটা আমরা খুব ভালো খেলেছি। ক্যাচ মিস কেউই ইচ্ছা করে করে না। এটা খেলার অংশ। কিন্তু যত কম হবে তত ভালো। তবে আমরা ওই ম্যাচটা খুব ভালো ক্রিকেট খেলেছি। ছোট ছোট উন্নতির জায়গা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমার ধারণা, একটা ভালো ম্যাচ খেলতে পারব।’

ম্যাকাই টেস্টকে ভালো করার জন্য আরও বড় সুযোগ হিসেবে দেখছেন বলে জানিয়ে অধিনায়ক বলেন, ‘চ্যালেঞ্জ তো থাকবেই। কিন্তু একটা অনেক বড় সুযোগ। এরকম একটা দলের বিপক্ষে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, সেটাকে একটা সুযোগ হিসেবে দেখা উচিত এবং একটা ম্যাচ ভালো খেলার কারণে বাড়তি একটা আত্মবিশ্বাস থাকবে। আমার মনে হয়, এই কন্ডিশনটা খেলোয়াড়রা উপভোগ করবে।’

ম্যাকাই টেস্টে লক্ষ্যের কথা জানিয়ে শান্ত বলেন, ‘আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। ইচ্ছা থাকবে পাঁচ দিন ভালো ক্রিকেট খেলার। একেকটা দিন গুরুত্বপূর্ণ, এক একটা সেশন আমরা কত ভালো ক্রিকেট খেলছি, সেটাই লক্ষ্য থাকবে। যদি প্রসেসটা ঠিকমতো ফলো করি আমরা প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলতে পারি, ফলাফল অবশ্যই আসবে। রেজাল্ট নিয়ে চিন্তা না করে...। আমার মনে হয় এটা অনেক চ্যালেঞ্জ, অনেক কঠিন হবে আমাদের জন্য। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ভালো ক্রিকেট খেলাটা জরুরি, প্রত্যেকটা সেশন বাই সেশন ভালো ক্রিকেট খেলা জরুরি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুল স্বীকার করে বাবার ঘোষণা, ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবেন না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


ভুল স্বীকার করে বাবার ঘোষণা, ১৮ বছর না হলে মেয়ের বিয়ে দেবেন না

নরসিংদীর মনোহরদীতে এক কিশোরীকে (১৫) বাল্যবিবাহ থেকে রক্ষা করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন বাল্যবিবাহটি বন্ধ করে।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া গ্রামে নবম শ্রেণির পড়ুয়া ১৫ বছরের এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল, যা একই উপজেলার চরমান্দালিয়া গ্রামের এক ছেলের সঙ্গে ছিল। বিষয়টি যখন উপজেলা প্রশাসনের নজরে আসে, তখন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া পুলিশ নিয়ে ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পান।

পরে, বাল্যবিবাহের কুফল এবং আইনবিরোধী বিষয়গুলো বুঝিয়ে বলার পর কিশোরীর মা লিখিতভাবে অঙ্গীকার করেন যে, ১৮ বছরের আগে তিনি তার মেয়েকে বিয়ে দেবেন না। এসময় কিশোরীকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য পরামর্শও দেওয়া হয়েছে।

কিশোরীর মা বলেন, ‘আমরা ভুল করে ফেলেছি। এ জন্য আমরা অনুতপ্ত। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা তাকে বিবাহ দেব না।’

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া জানান, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়েছে। বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%