০৬:১২ পি.এম
ইরানের সর্বোচ্চ নেতা ও আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতাবা খামেনি, তার বাবার জানাজা সম্পন্ন হওয়ার পর, প্রথম বার্তায় ‘নির্দোষ রক্তের’ প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে জানান, প্রতিশোধ নেওয়া কেবল তার একার নয়, বরং পুরো ইরানি জাতির যৌথ আকাঙ্ক্ষা ও সংকল্প।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইসরায়েলি হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা নিহত হন। এর পরেই মোজতাবা খামেনি দেশটির শীর্ষ নেতৃত্বের পদে আসেন। দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বাবার শেষকৃত্যের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই হুঙ্কার দেন।
মোজতাবা খামেনি তার বার্তায় সাবেক সর্বোচ্চ নেতার জানাজায় লাখ লাখ মানুষের ঐতিহাসিক ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাধারণ মানুষের এই বিপুল জমায়েতকে তিনি "শত্রুর মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো এক ঐতিহাসিক উপস্থিতি" হিসেবে অভিহিত করেন।
আরও পড়ুন: দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষভাগে যুদ্ধ শুরুর প্রথম দিনেই মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা নিহত হন। এই হত্যাকাণ্ডের পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে চরম আকার ধারণ করেছে। মোজতাবা খামেনির এই সাম্প্রতিক ঘোষণা সেই যুদ্ধ পরিস্থিতিকে আরও বেশি সংঘাতময় করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন