০৯:৪২ এম
সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যে থাকা সত্ত্বেও, দীপিকা পাড়ুকোন কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি। অন্তঃসত্ত্বাকালের অষ্টম মাসেও তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন।
দীপিকা দ্বিতীয়বার মা হতে চলেছেন। সংসারে নতুন অতিথির আগমনের অপেক্ষায় থাকলেও, অভিনেত্রী কাজ থেকে বিরতি নেননি। অন্তঃসত্ত্বাকালের অষ্টম মাসেও তিনি শুটিং অব্যাহত রেখেছেন। অল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলির ছবি ‘রাকা’-র শুটিং শেষ করার লক্ষ্যেই তিনি ব্যস্ত রয়েছেন।
ছবির সঙ্গে যুক্ত একটি সূত্র জানায়, সেপ্টেম্বরেই দীপিকার দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা। তার আগেই ছবির শুটিং শেষ করে ফেলতে চান তিনি। প্রয়োজনে রাত পর্যন্ত সেটে থাকছেন।
আরও পড়ুন: এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
সূত্রের কথায়, “আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও তিনি ‘রাকা’-র শুটিং করছেন। দ্বিতীয় সন্তানের জন্মের আগে ছবির কাজ সম্পূর্ণ করা এখন দীপিকার লক্ষ্য।”
দীপিকার পেশাদারিত্বে ছবির টিম নাকি মুগ্ধ। সূত্র জানায়, “প্রয়োজন হলে তিনি রাত পর্যন্ত কাজ করছেন। সব কলাকুশলী এবং টিম তাঁর নিষ্ঠা দেখে অবাক।”
এটা প্রথমবার নয়। প্রথম সন্তান যখন গর্ভে, তখনও দীপিকা ছবির শুটিং করেছিলেন। সেই সময়ে ‘কল্কি ২৮৯৮ এডি’র শুটিং চলছিল। বেশ কিছু লড়াইয়ের দৃশ্যেও তিনি ছিলেন।
অ্যাটলির ‘রাকা’ নিয়ে ইতিমধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। ছবিতে অল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনের পাশাপাশি রয়েছেন রশ্মিকা মন্দানা, জাহ্নবী কপূর, এবং মৃণাল ঠাকুর। কল্পবিজ্ঞানে এবং ফ্যান্টাসিতে তৈরি এই ছবিতে রয়েছে বৃহৎ লড়াইয়ের দৃশ্যও। ২০২৭ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
আরও পড়ুন: আজ দুর্গাপূজা উপলক্ষে সরকারি অফিস ও ব্যাংক খোলা
এদিকে দীপিকার হাতে রয়েছে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ ও দীপিকার সঙ্গে রয়েছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় বর্মা, সৌরভ শুক্ল এবং রানি মুখোপাধ্যায়। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন