ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

৩ পরীক্ষার্থীর জন্য ১১ শিক্ষক, তবুও পাস করতে পারেনি কেউ


৩ পরীক্ষার্থীর জন্য ১১ শিক্ষক, তবুও পাস করতে পারেনি কেউ

জামালপুরের ইসলামপুর উপজেলার কদমতলী ক্বারীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়ে ১৮৭ জন শিক্ষার্থীর বিপরীতে ১১ জন শিক্ষক রয়েছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং বিদ্যালয় সূত্রে জানা গেছে, কদমতলী ক্বারীপাড়া উচ্চ বিদ্যালয়টি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং ২০২২ সালে এমপিওভুক্ত হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে এবারের পরীক্ষায় প্রথমবারের মতো তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিন পরীক্ষার্থীই পাস করতে পারেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল্লাহ বলেন, এবারের তিন পরীক্ষার্থীকে নিয়মিত এসএসসি ব্যাচের শিক্ষার্থী হিসেবে বিবেচনা করা উচিত হবে না। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন-সংক্রান্ত বিষয় যাচাইয়ের জন্য তাদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, বিদ্যালয়ের প্রথম নিয়মিত ব্যাচের শিক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ফেনীতে মাদক সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতা সহ ৪ জন গ্রেপ্তার

ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন-অর-রশীদ বলেন, কদমতলী ক্বারীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং তাদের মধ্যে কেউই পাস করতে পারেনি। বিদ্যালয়টি থেকে এবারের পরীক্ষায় শিক্ষার্থী অংশ নেওয়ার ঘটনা প্রথম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার জানান, তারা এখনও পূর্ণাঙ্গ ফলাফল হাতে পাননি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার পর তারা মন্তব্য করবেন।

এদিকে, এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুর আলম। তিনি বলেন, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব শিক্ষার্থী শতভাগ ফেল করেছে, তাদের মধ্যে কদমতলী ক্বারীপাড়া উচ্চ বিদ্যালয় একটি। এখানে তিনজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। অথচ শিক্ষকরা সরকারি বেতন-ভাতা ও সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু সঠিক পাঠদান নিশ্চিত না হলে বিষয়টি উদ্বেগজনক।

তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, এ বছর জামালপুর জেলার ৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩৯ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এসএসসিতে ৩০ হাজার ৭৮ জন, দাখিলে ৫ হাজার ৩২১ জন এবং ভোকেশনালে ৪ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী ছিল। জামালপুর জেলার এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৬০ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের কাছে কেন ক্ষতিপূরণ চান ট্রাম্প, যুদ্ধবিরতি আলোচনায় নতুন শর্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ এম


ইরানের কাছে কেন ক্ষতিপূরণ চান ট্রাম্প, যুদ্ধবিরতি আলোচনায় নতুন শর্ত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে তিনি নতুন একটি দাবি তুলেছেন। ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে তেহরানের সঙ্গে যে কোনো শান্তি চুক্তিতে মার্কিন নাগরিকদের নিহত ও আহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত।

সোমবার এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছেন সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। ট্রাম্পের এই দাবির ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা হয়তো আরও জটিল হয়ে উঠতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন।

ট্রাম্প আরও জানিয়েছেন, গত পাঁচ মাসে ঘটে যাওয়া সামরিক সংঘাতে ইরান যে ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই ক্ষতির জন্য তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণের দাবি করছে। একই কারণে, তিনি বলেন, কয়েক দশকে ইরানের হামলায় নিহত ও আহত মার্কিন নাগরিকদের জন্য ওয়াশিংটনও ক্ষতিপূরণের দাবি তুলবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের একটি পোস্টে, ট্রাম্প ২০০০ সালে ইউএসএস কোল যুদ্ধজাহাজে হামলার বিষয়টিও উল্লেখ করেছেন। গত ৫০ বছরে প্রাণহানি ও আহত হওয়ার কয়েকটি ঘটনায় ইরানকে সমর্থন বা জড়িত থাকার অভিযোগও করেছেন তিনি।

তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে ভবিষ্যতে ‘যেকোনো ও সব ধরনের আলোচনায়’ ক্ষতিপূরণের বিষয়টি অন্তর্ভুক্ত করতে তিনি মার্কিন প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।

ওয়াশিংটনের সাম্প্রতিক অবস্থানে ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়া হচ্ছে, অন্যদিকে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। গত রোববার ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা নরম হয়েছে। এতে সামরিক হামলার পরিবর্তে অর্থনৈতিক চাপের দিকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দেখা যায়।

তবে আলোচনায় বড় বাধা হয়ে উঠেছে হরমুজ প্রণালির পরিস্থিতি। এই গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক চলাচল এখনো কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বে জ্বালানি সরবরাহের ওপর প্রভাব ফেলছে।

বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত খবর অনুসারে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরান যুক্তরাষ্ট্রের কাছে দেশটির বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার এবং তেলশিল্পের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে।

এই অচলাবস্থার কারণে জ্বালানি বাজারেও প্রভাব পড়েছে। তেলের দাম বাড়ছে এবং বৈশ্বিক বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে। ট্রাম্পের নতুন ক্ষতিপূরণের দাবি বিষয়টি আরও জটিল করে দিতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। কারণ, যুদ্ধ বন্ধের পাশাপাশি ভবিষ্যতের শান্তি চুক্তির শর্ত নিয়ে দুই দেশের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য বিদ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তোরেসকে পেতে বার্সেলোনাকে প্রস্তাব পিএসজির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৩ এম


তোরেসকে পেতে বার্সেলোনাকে প্রস্তাব পিএসজির

স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ফেরান তোরেসকে ভেড়াতে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) বার্সেলোনার কাছে ৫০ মিলিয়ন ইউরো মূল্যের একটি প্রস্তাব জমা দিয়েছে। সোমবার ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো সামাজিক মাধ্যমে একটি পোস্টে এমনটাই জানিয়েছেন।

পিএসজি স্প্যানিশ ফরোয়ার্ডের সঙ্গে মৌখিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তবে ব্লাউগ্রানাদের সঙ্গে তাদের আলোচনা এখন শেষ পর্যায়ে রয়েছে। ফলে চুক্তির সফল সমাপ্তি এখন আলোর মুখ দেখতে যাচ্ছে।

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা তোরেস শিগগিরিই ফ্রান্সে পাড়ি জমাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি পুনরায় লুইস এনরিকের অধীনে খেলার সুযোগ পাবেন, যিনি স্পেন জাতীয় দলের অধীনে তার কোচ ছিলেন।

ম্যানচেস্টার সিটি থেকে যোগ দেওয়ার পর চার বছর ধরে বার্সেলোনার হয়ে খেলা তোরেস সব প্রতিযোগিতা মিলিয়ে ২০০টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং ৬৫টি গোল করেছেন। গত মৌসুমে তিনি ৪৯টি ম্যাচে অংশ গ্রহণ করেছেন। তার ক্লাব বদলের মূল কারণ গেম টাইম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে আরও বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:১০ এম


দেশে আরও বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার এক ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্যাটসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। তাছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। এখানে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে ৮ আগস্ট সকালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা নির্ধারণ করা হয়েছিল এবং এটি কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১০১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে ৫০ দফা দাম বাড়ানো হয়েছে, ৫০ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখান থেকে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের দাম বাড়ানোর সাথে সাথে দেশের বাজারে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬২ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে, যেখানে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে এবং বাকি ৩০ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়, যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৪ এম


ডিএমপির গত ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৮টি মামলা বিভিন্ন ঘটনায় করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, তেজগাঁও বিভাগে ৫০ জন, মিরপুর বিভাগে ১২৪ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন, গোয়েন্দা বিভাগে ৩ জন এবং সিটিটিসির অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট, ছয়টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, পাঁচটি ককটেলসদৃশ বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেনসিডিল)।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%