১২:৩৩ পি.এম
সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে ৪৬তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় ১৩৩ দেশের ৩৩৪ জন অংশগ্রহণ করেছেন।
এবারের অনুষ্ঠানে, প্রতিযোগী ও দর্শনার্থীদের সঙ্গে যোগাযোগ রক্ষায় সৌদির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় ইন্টারেক্টিভ রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করেছে।
আল-ইখবারিয়াহ নামক সৌদি সংবাদ মাধ্যম জানিয়েছে, ইন্টারেক্টিভ টাচস্ক্রিনের মাধ্যমে রোবটগুলো অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের প্রতিযোগিতার সময়সূচি, অনুষ্ঠানের স্থান এবং অন্যান্য পরিষেবা সম্পর্কে তথ্য প্রদান করছে। রোবটগুলো ৯০টির বেশি ভাষায় প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে। এর ফলে বিভিন্ন দেশের প্রতিযোগী ও অতিথিরা অন্যের সাহায্যের অপেক্ষা না করে নিজেদের প্রয়োজনীয় জিনিস সহজেই খুঁজে পেতে সক্ষম হন।
আরও পড়ুন: আজ স্পেনে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
এদিকে গত ৬ আগস্ট, সৌদি আরবের মক্কায় ৪৬তম কোরআন প্রতিযোগিতা শুরু হয়েছে। পাঁচ বিভাগে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ প্রতিযোগী অংশ নেন, যা প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ অংশগ্রহণ। প্রতিযোগিতার মোট পুরস্কারের পরিমাণ এক কোটি দুই লাখ ৬০ হাজার সৌদি রিয়াল, যা এই প্রতিযোগিতাটি চালু হওয়ার পর থেকে সর্বোচ্চ।
এছাড়া প্রথমবারের মতো এবার পৃথক স্থানে নারী প্রতিযোগীরাও অংশ নিয়েছে। তাদের প্রতিযোগিতা মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশনে অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে পুরুষদের সমাপনী অনুষ্ঠানটি গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
