ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৯ জন আটক


ভারতে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ৯ জন আটক

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় চার শিশু ও নারীসহ নয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দালালদের মাধ্যমে মোটা অঙ্কের টাকার চুক্তিতে তারা ভারতে যাওয়ার প্রচেষ্টা করছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে শ্রীবরদী উপজেলার হারিয়াকোনা সীমান্ত এলাকা থেকে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির একটি টহল দল তাদের আটক করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর রাত ৯টার দিকে তাদের শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ভোলা জেলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আঠার বেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বারিয়া গ্রামের সুলক্ষ্মী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। তাদের সঙ্গে আরো চার শিশুও আটক রয়েছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ১২ লিটার চোলাইমদসহ আটক ১

বিজিবি এবং পুলিশ সূত্রে জানা গেছে, একদল বাংলাদেশি নারী ও শিশু অবৈধভাবে ভারতে প্রবেশের পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কর্ণঝোড়া বিওপির টহল দল হারিয়াকোনা সীমান্তে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে আন্তর্জাতিক প্রধান সীমানা পিলার ১০৯৫ নম্বরের কাছে পাহাড়ি এলাকার গহীন জঙ্গল থেকে ওই নয় জনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিরা বিজিবিকে জানিয়েছেন, স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর এবং কালু মিয়ার সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে তাদের ভারতে পৌঁছে দেয়ার একটি চুক্তি হয়েছিল। তারই প্রেক্ষিতে বুধবার (২৪ জুন) রাতে তারা ঢাকা থেকে শেরপুরে পৌঁছে এবং সীমান্তের প্রায় ১৫০ গজ ভেতরে হারিয়াকোণার জঙ্গলে অবস্থান নেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, 'বৃহস্পতিবার দুপুরে ওই নয় বাংলাদেশিকে সীমান্ত অতিক্রমের আগে আটক করা হয়েছে বিজিবি দ্বারা। পরে বিজিবির সকল আইনানুগ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর রাত ৯টার দিকে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। আটক হওয়া নয় জনের মধ্যে চারজন শিশু রয়েছে। তাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এই ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলা দায়েরের জন্য প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: শেরপুরে ডিসি গোল্ড কাপ ২০২৬ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ এবং পিপি মো. আব্দুল ওদুদ প্রমুখ।

বক্তারা আলোচনা সভায় মাদকের ভয়াবহতা রোধে সামাজিক সচেতনতা এবং সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার অপরিহার্য : জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:১১ পি.এম


টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার অপরিহার্য : জামায়াত আমির

বিএনপি গণভোটের সিদ্ধান্ত মেনে না নেওয়ার কারণে জাতীয় জীবনে নতুন করে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এসময় বলেন, দেশের সার্বিক ও টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য হয়ে পড়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন শুরু করে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অন্যান্য সকল মন্ত্রণালয়ের দায়িত্ব ও প্রশ্নের উত্তর দিলেও, নিজের মন্ত্রণালয়ের মূল দায়িত্ব নিয়ে তার কোনো ভ্রূক্ষেপ নেই। দেশের আইন-শৃঙ্খলা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কার্যক্রমের প্রতি সরকারের উদাসীনতার দিকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।

সংসদীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ও জনগণের স্বার্থ সুরক্ষায় বিরোধীদল সংসদে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবে।

তিনি এই সময় সংহতি প্রকাশ করেন, সরকার যদি জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নেয়, তবে সংসদ ও রাজপথ উভয় জায়গাতেই এর তীব্র প্রতিবাদ অব্যাহত রাখা হবে।

দেশের সার্বভৌমত্ব ও অন্যায়ের বিরুদ্ধে দলের অবস্থান পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, আমরা কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথা নত করব না। দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম ও সব অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অবিরাম চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:১৪ পি.এম


ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় এক ভয়াবহ ভূমিকম্পের ফলে কি ভয়াবহ প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, সে বিষয়ে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (২৬ জুন) প্রকাশিত এক শোকবার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভেনেজুয়েলায় ঘটে যাওয়া বিধ্বংসী ভূমিকম্পে অনেক মানুষের প্রাণহানির ঘটনার জন্য তিনি গভীরভাবে মর্মাহত।

বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি নিহতদের পরিবারগুলোর সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়াও, এই কঠিন সময়ে ভেনেজুয়েলাবাসীর পাশে বাংলাদেশের জনগণ সংহতি প্রকাশ করছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি ভেনেজুয়েলার সরকার ও জনগণের জন্য এই সংকট মোকাবেলায় শক্তি, সাহস এবং দ্রুত পুনরুদ্ধারের জন্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকবিরোধী অবস্থান হবে কঠোর, প্রয়োজনে আইন সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


মাদকবিরোধী অবস্থান হবে কঠোর, প্রয়োজনে আইন সংশোধন: স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে আইন সংশোধন এবং পুলিশকে আধুনিক অস্ত্র দেয়া হবে, এটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমান হাদী মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য তিনি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনায় পুলিশ নিরস্ত্র হাতে কাজ করছে এবং আইন সংশোধনের মাধ্যমে এবার পুলিশকে আধুনিক অস্ত্র দেয়া হবে। এ ছাড়া, মাদক শনাক্তকরণে ডগ স্কোয়াড গঠন, আসামিদের গ্রেফতারের পর তাদের রাখার জন্য হাজতখানা তৈরি করা এবং আধুনিক পরীক্ষাগারের বিধান রাখা হবে আইনে।

তিনি জানান, জুয়া, অনলাইন জুয়া, এবং মানি ট্রান্সফার প্রতিরোধে কঠোর ব্যবস্থাও আইনে থাকবে।

মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের প্রায় ৮২ লাখ মানুষ কোন না কোন অবৈধ মাদক ব্যবহার করছে এবং অবৈধ মাদক বিস্তার ঘটায় তরুণ ও যুব সমাজের সম্ভাবনায় ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তিনির্ভর কৌশল নির্ধারণ করছে, যা মাদক বিরোধী কার্যক্রমের ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক।

মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবলমাত্র আইন প্রয়োগ করে মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ সম্ভব নয়। তিনি উল্লেখ করেন যে, মাদক নিয়ন্ত্রণে দেশজুড়ে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%