ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভ


তিউনিসিয়ায় সরকারের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গণবিক্ষোভ

তিউনিসিয়ার রাজধানী তিউনিসে হাজার হাজার মানুষ তীব্র অর্থনৈতিক সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য এবং রাজনৈতিক স্বাধীনতা খর্ব করার বিরুদ্ধে বিশাল বিক্ষোভে অংশ নিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের মতে, এটি বর্তমান রাষ্ট্রপতি কাইস সাইয়েদের সরকারের বিরুদ্ধে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় গণআন্দোলন।

শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত এই বিক্ষোভে দেশের প্রভাবশালী শ্রমিক সংগঠন ‘তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন’ (UGTT) সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। তিউনিসের কেন্দ্রস্থলে অবস্থিত প্রধান হাবিব বুরগুইবা এভিনিউতে হাজারো বিক্ষোভকারী জড়ো হয়ে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় রাজধানীজুড়ে বিপুল সংখ্যক পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে।

বিক্ষোভে অংশগ্রহণকারী আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক এবং সাধারণ কর্মহীন যুবকদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল—“স্বাধীনতা ছাড়া কোনো গণতন্ত্র নেই” এবং “দারিদ্র্যের মাঝে কোনো মর্যাদা নেই”। তিউনিসিয়ার ২০১১ সালের বিপ্লবের বিখ্যাত স্লোগান—“সরকারের পতন চাই”—পুনরায় রাজপথে ধ্বনিত হয়।

আরও পড়ুন: ১৬ বছর যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে : স্পিকার

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিভাজনে দুর্বল থাকা বিরোধী দল ও সংগঠনগুলো এই আন্দোলনের মাধ্যমে পুনরায় একত্রিত হয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, জনসেবার মানের অবনতি, বিদ্যুৎ ও পানির সংকট এবং চিকিৎসাসেবার অপ্রতুলতার কারণে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ আজ এই বিশাল রূপ নিয়েছে।

এছাড়া উল্লেখ্য, ২০২১ সালে রাজনৈতিক অচলাবস্থা ও দুর্নীতির অভিযোগ তুলে রাষ্ট্রপতি কাইস সাইয়েদ সংসদ স্থগিত এবং সরকার বরখাস্ত করেছিলেন। পরবর্তীতে নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা আরও বাড়ানো হলেও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ডিসি গোল্ড কাপ ২০২৬ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি,

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


শেরপুরে ডিসি গোল্ড কাপ ২০২৬ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে,

 

শেরপুরে সর্বোচ্চ দর্শকের উপস্থিতিতে জেলা প্রশাসক (ডিসি) গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ১-০ গোলে শেরপুর পৌরসভা দল সদর উপজেলা দলকে পরাজিত করে।

শনিবার (১৭ অক্টোবর) বিকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

খেলায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, আবু রায়হান রুপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জেলা ফুটবল ফেডারেশনের (বাফুফে) আহ্বায়ক মো. কামাল হোসেন প্রমুখ।

চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পাশাপাশি সেরা খেলোয়াড়, ম্যান অফ দ্যা ম্যাচ, সর্বোচ্চ গোলদাতা এবং দর্শকদের জন্য ফ্রি কুপনের মাধ্যমে সেরা দশজন দর্শককে পুরস্কার দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ১২ লিটার চোলাইমদসহ আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ১২ লিটার চোলাইমদসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক অভিযানে ১২ লিটার দেশীয় চোলাইমদসহ মো: গোলাম নবী (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে সদর মডেল থানাধীন হরিপুর সাহাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত গোলাম নবী ওই এলাকার মো: নজরুল ইসলামের ছেলে।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ৩:৩০ টা থেকে ৪:০০ টা পর্যন্ত হরিপুর সাহাপাড়া এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের একটি টিম। এসময় মো: গোলাম নবীর হেফাজত থেকে ১২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।

ডিএনসি পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করছেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের দক্ষিণাঞ্চলে সিরিক কাউন্টিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


ইরানের দক্ষিণাঞ্চলে সিরিক কাউন্টিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রথম বিস্ফোরণের খবরটি প্রকাশ করে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। তবে বিস্ফোরণের কারণ, সুনির্দিষ্ট স্থান এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

গণমাধ্যমগুলো ঘটনার বিষয়ে আরও তথ্যের অপেক্ষায় রয়েছে।

এদিকে, পারস্য উপসাগরে মাইনে আঘাতের পর দ্বিতীয় একটি সুপারট্যাংকারে আগুন ধরে যাওয়ার দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে বলে আইআরজিসির বিবৃতির বরাতে জানায় ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সুপারট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। জাহাজটি নৌচলাচল ও রাডার ব্যবস্থা বন্ধ করে একটি ‘অবৈধ’ রুট দিয়ে চলাচলের চেষ্টা করছিল বলে দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নৌমাইনে আঘাতের পর জাহাজটির ইঞ্জিনকক্ষে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এর ফলে জাহাজটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে এবং আগুন ধরে যায়।

এভাবে, কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি সুপারট্যাংকার নৌমাইনে আঘাতের শিকার হয়েছে। এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলার খবর পাওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত জবি শিক্ষার্থী নাবিলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০০ পি.এম


কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত জবি শিক্ষার্থী নাবিলা

কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী এলাকায় অবস্থিত ‘টুপটুপ’ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে মোট দশজনের মৃত্যু ঘটেছে। মৃতদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী লায়লা জাহান নাবিলাসহ একই পরিবারের ছয়জন রয়েছেন।

শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাবিলার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

নিহত ছয়জনের মধ্যে রয়েছেন-রাজধানী ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা, মিলিতা মেহেজাবিন আলভী, খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা ও নাফিসতা মীম এবং ফারিহা কবির ও ফায়িজান আহম্মেদ। উল্লেখ্য, নাবিলা জবির রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী।

নিহতদের স্বজন, জবি লোকপ্রশাসন বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকার জানান, নিহতদের মধ্যে পাঁচজন তার কাজিন এবং অন্যজন পাঁচ বছর বয়সী ভাগনি। এছাড়া তার মামা মাসুদ ও মামী মেহেরুন্নেসা আহত অবস্থায় বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে, নাবিলার অকালমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এক শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন।

নাবিলাসহ একই পরিবারের ছয়জনের মৃত্যুর ঘটনায় স্বজন, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা শুরু করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগুন লাগার পর ধোঁয়া দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি বিকট শব্দ শোনা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত পর্যটকেরা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকজন বের হতে পারলেও অন্যরা রিসোর্টের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরে রিসোর্ট থেকে দশজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া আরও নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রিসোর্টটির বেশির ভাগ অংশ কাঠ দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। ভবনের পেছনের অংশ ইট দিয়ে নির্মিত। প্রতিটি কক্ষে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও রেফ্রিজারেটর থাকায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%