১০:১৯ পি.এম
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সউদী আরবকে ‘খুবই সহায়তা’ করে চলেছে ইসরায়েল। তিনি এই মন্তব্যটি হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করেন।
সাংবাদিকরা ট্রাম্পের কাছে প্রশ্ন করেন যে, সউদী আরব কি হুথিদের দমনে ইসরায়েলের প্রস্তাবিত সাহায্য গ্রহণ করবে এবং আব্রাহাম অ্যাকর্ড বা ঐতিহাসিক চুক্তির মাধ্যমে সউদী-ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি আবার আলোচনায় এসেছে কি না।
ট্রাম্প এর উত্তরে বলেন, "হ্যাঁ, আমি নিশ্চিত যে তাদের এটি গ্রহণ করা উচিত। ইসরায়েল সউদী আরবকে অত্যন্ত সাহায্য করে আসছে।" তিনি আরও জানান, সউদী আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা আগের যেকোনো সময়ের তুলনায় এখন আরও বেশি জোরালো হতে পারে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সউদী আরব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হুথি বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পাওয়ার পর এই মন্তব্য ভূ-রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি করেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন