প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকবিরোধী অভিযানে আইন সংশোধন এবং পুলিশকে আধুনিক অস্ত্র দেয়া হবে, এটা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমান হাদী মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য তিনি করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনায় পুলিশ নিরস্ত্র হাতে কাজ করছে এবং আইন সংশোধনের মাধ্যমে এবার পুলিশকে আধুনিক অস্ত্র দেয়া হবে। এ ছাড়া, মাদক শনাক্তকরণে ডগ স্কোয়াড গঠন, আসামিদের গ্রেফতারের পর তাদের রাখার জন্য হাজতখানা তৈরি করা এবং আধুনিক পরীক্ষাগারের বিধান রাখা হবে আইনে।
তিনি জানান, জুয়া, অনলাইন জুয়া, এবং মানি ট্রান্সফার প্রতিরোধে কঠোর ব্যবস্থাও আইনে থাকবে।
মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের প্রায় ৮২ লাখ মানুষ কোন না কোন অবৈধ মাদক ব্যবহার করছে এবং অবৈধ মাদক বিস্তার ঘটায় তরুণ ও যুব সমাজের সম্ভাবনায় ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে। তিনি উল্লেখ করেন যে, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তিনির্ভর কৌশল নির্ধারণ করছে, যা মাদক বিরোধী কার্যক্রমের ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক।
মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবলমাত্র আইন প্রয়োগ করে মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ সম্ভব নয়। তিনি উল্লেখ করেন যে, মাদক নিয়ন্ত্রণে দেশজুড়ে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন