ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চীনে কাঁঠাল রফতানি করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী


চীনে কাঁঠাল রফতানি করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশের কাঁঠাল চীনে রফতানি করার উদ্যোগ নিয়েছে সরকার। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এ লক্ষ্যে চীনের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে, বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে।

বুধবার সংসদে ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) কামরুল হাসান মিলনের সম্পূরক প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধানমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কামরুল হাসান প্রশ্নে বলেছেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রচুর লেবু, আনারস এবং কাঁঠাল উৎপাদন ঘটে। বড় বাজার রয়েছে এবং এটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যদি সেখানে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা যায়।

গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেন। সফরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, ‘কিছুদিন আগে চীন সফরে আমি দেশটির সঙ্গে চুক্তি সই করেছি। আমাদের দেশের কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চীনের মানুষ খুব পছন্দ করে কাঁঠাল। ইনশাআল্লাহ, আমরা চীনে কাঁঠাল রফতানি করবো।’

আরও পড়ুন: অপরাধীরা যত ক্ষমতাবানই হোক, ছাড় পাবে না: আইজিপি

প্রধানমন্ত্রী আরও জানান, ‘‘মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আলোচনা করতে গিয়ে জানিয়েছিলেন, ‘মালয় ফল ডোরিয়ান দেখতে অনেকটা কাঁঠালের মত। মালয়েশিয়া প্রতি বছর চীনে এক বিলিয়ন ডলারের ডোরিয়ান রপ্তানি করে।’ মালয়েশিয়া যদি একটি উচ্চ পরিমাণ রফতানি করতে পারে, ইনশাআল্লাহ আমরা কাঁঠালও রফতানি করতে পারবো। ইনশাআল্লাহ, বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো।’

এর আগে প্রধানমন্ত্রী জানান, ফুলবাড়িয়ায় আনারস প্রক্রিয়াজাতকরণের জন্য একটি শিল্প প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তা বন্ধ হয়ে গেছে। এখন সরকার বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। তবে পৃথক শিল্পাঞ্চল করার কোনো পরিকল্পনা সরকারের নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক কিশোরীকে (১৪) একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও ধারাবাহিকভাবে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বিলমাড়িয়া গ্রামের জামিলা আক্তার রিয়া (১৪) পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১০ বছর আগে তাঁর বাবা মারা যান এবং প্রায় এক বছর আগে তাঁর মা কর্মসূত্রে জর্ডানে চলে যান। এরপর থেকে তিনি তাঁর নানা মো. মুক্তারের বাড়িতে বসবাস করে আসছেন।

অভিযোগ অনুযায়ী, একই এলাকার বাসিন্দা সানাউল্লাহ শাওন (২০) সম্পর্কে ওই কিশোরীর প্রতিবেশী ও মামাতো ভাই। পারিবারিক ও প্রতিবেশী সম্পর্কের কারণে অভিযুক্ত যুবকের তাঁদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।

কিশোরীর অভিযোগ, প্রায় চার মাস আগে এক রাতে অভিযুক্ত তাঁকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে বিলমাড়িয়া গ্রামের একটি আমবাগানে যান এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময় ও তারিখে একই স্থানে নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ গত ২৫ জুন ২০২৬ রাতেও একই ধরনের ঘটনা ঘটে বলে এজাহারে দাবি করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানার কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ও প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’#

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনকে ধারণ করে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে।

তিনি বলেছেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলার অঙ্গীকার করেছি।

বুধবার ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, জাতীয় ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ একটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। এ বছর জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’, যা আমাদের এই জাতীয় অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি আরও বলেন, মানবিক কর্মকাণ্ডের বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিশ্বজুড়ে প্রকৃতি ও মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। তাই প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। বৃক্ষ বায়ুমণ্ডলীয় কার্বন শোষণ করে, অতিরিক্ত তাপমাত্রা কমায়, এবং পরিবেশকে নির্মল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই বাস্তবতা বিবেচনায়, বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছে। এটি কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং এটি একটি জাতীয় আন্দোলন।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও রেলপথের দুই পাশ, বাঁধ, সরকারি বনভূমি, উপকূলীয় চরাঞ্চল, নগর এলাকা এবং বসতবাড়িসহ দেশের সর্বত্র বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। নগর বনায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বিনামূল্যে চারা বিতরণের উদ্যোগও অত্যন্ত প্রশংসনীয়।

তারেক রহমান বলেছেন, এসব উদ্যোগের বাস্তবায়নের মাধ্যমে দেশের বৃক্ষাচ্ছাদন বৃদ্ধি পাবে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সহজ হবে এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরো সুদৃঢ় হবে। উন্নত জীবনের জন্য যেমন প্রয়োজন সমৃদ্ধ দেশ ও শক্তিশালী অর্থনীতি, তেমনি সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন জীববৈচিত্র্যসমৃদ্ধ বন।

তিনি আরও বলেন, সমৃদ্ধ অর্থনীতি ও সবুজ বন একে অপরের সাথে সম্পর্কযুক্ত। একটি গতিশীল ও সম্ভাবনাময় সবুজ অর্থনীতি গড়ে তুলতে বন ও বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে।

সুতরাং, দেশকে সবুজে আচ্ছাদিত করার লক্ষ্যে বাড়ির আনাচে-কানাচে, পতিত ও প্রান্তিক জমিতে, খাল ও নদীর পাড়ে, বাঁধে, সড়ক ও সড়কদ্বীপে, বাড়ির ছাদে এবং শহর-বন্দর নির্বিশেষে উপযুক্ত প্রতিটি স্থানে ব্যাপক বনায়ন কার্যক্রমে দল-মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।

তিনি আরও জানিয়েছেন, বৃক্ষমেলা দেশে সবুজায়ন আন্দোলনকে আরো বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণে দেশবাসীকে আরো উৎসাহিত করার লক্ষ্যে এ বছরও জাতীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন এবং তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দেশবাসী বৃক্ষমেলায় উন্নত জাতের চারা সংগ্রহের সুযোগ পাবেন এবং শিক্ষার্থীরা উদ্ভিদ বৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ লাভ করবেন।

তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেছেন, আসুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর, নির্মল ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রত্যেকে অন্তত একটি করে বৃক্ষরোপণ করি এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, দুই খালাতো ভাই পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


মাদরাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, দুই খালাতো ভাই পলাতক

কুমিল্লার দেবিদ্বারে অষ্টম শ্রেণিতে পড়া এক মাদরাসা ছাত্রীকে (১৫) তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৮ জুলাই) দুপুরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর মা বাদী হয়ে দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন। ঘটনারসূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে এই ঘটনা ঘটে। মামলার আসামিরা হলেন দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের বাসিন্দা মো. সবুজ মিয়া (২৪) এবং মো. ইসমাইল (২৯)। তারা দুজন সম্পর্কে খালাতো ভাই। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত দু’জন পলাতক রয়েছেন। এদিকে, বিষয়টি গোপন রাখতে তৃতীয় পক্ষের মাধ্যমে ৩ লক্ষ টাকার বিনিময়ে ভুক্তভোগীর দাদির সঙ্গে ঘটনার মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুলাই) ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভুক্তভোগীর মা-বাবা ঢাকা থেকে এলাকায় ফিরে আসেন এবং বিষয়টি নিয়ে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বারেরা দাখিল মহিলা মাদরাসার সুপার মওলানা আমির হোসেন জানান, ভুক্তভোগী এবং তার ছোট বোন আমার মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। যে দিন ঘটনাটি ঘটে, সে দিন (শনিবার) মাদরাসা বন্ধ ছিল। তিনি আরো জানান, রোববার আমি ভুক্তভোগীর দাদিকে ডেকে এনে বলি, তাঁর নাতনিকে আইনের আশ্রয় কিংবা সামাজিক ভাবে বিষয়টি শেষ করতে বলি। ভুক্তভোগীর বাবা জানান, বিষয়টি রোববার আমার মেয়ে ফোনে জানায়। আমি ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করি এবং আমার স্ত্রীও তখন ঢাকাতে ছিল। সংবাদ পেয়ে আমরা বাড়িতে ফিরে আসি। তিনি বলেন, অভিযুক্তরা নারী পাচারকারী। যারা আমার মেয়ের সর্বনাশ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভুক্তভোগী কিশোরী জানায়, সবুজ আমাকে প্রেমের প্রস্তাবে বিরক্ত করে আসছিল। আমি রাজি না হওয়ায় ভয়-ভীতি দেখিয়ে শনিবার সকাল ৮টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা ফুলগাছ তলায় ডাক দেয়। এরপর সে গলায় ছুরি ঠেকিয়ে হুমকি দেয়। সবুজ ও ইসমাইল সেখানে থেকে অটোযোগে আমাকে সবুজের বাড়িতে নিয়ে যায়। সেখানেই সবুজ এবং ইসমাইল আমাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ওই কিশোরী উল্লেখ করে বলেন, এ ঘটনা কাউকে জানালে তারা আমাকে অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেবে এবং বাবাকে হত্যার হুমকি দেয়। তখন ওই বাড়ির এক মহিলা ও একটি মেয়ে সেখানে এলে তাদের ধমক দিয়ে তাড়িয়ে দেয়। কিশোরী উল্লেখ করে, অভিযুক্তরা আড়ালে গিয়ে কার সঙ্গে যেন ফোনে বলছিল– টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দেবে। তারা যেন দ্রুত টাকা নিয়ে চলে আসে। এসব শুনে বুঝলাম সবুজ নারী পাচারকারী। পরে আমি হিজাব পরিবর্তন করে, সবুজের স্ত্রীর হিজাব পরে কৌশলে ঘর থেকে বেরিয়ে যাই এবং বাড়িতে ফিরে দাদিকে সব খুলে বলি। এদিকে, ভুক্তভোগীর দাদীর অভিযোগ, বারেরা এবং বড়আলমপুর গ্রামের কয়েকজন লোক বিষয়টি ৩ লক্ষ টাকার বিনিময়ে গোপন রেখে শেষ করার প্রস্তাব দেন। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি। পরে অভিভাবকদের থানায় ডেকে এনে মামলা দায়েরের পূর্বে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করছি। আমরা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: অতিষ্ঠ জনজীবন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পড়াশোনা।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


নাসিরনগরে ভয়াবহ বিদ্যুৎ সংকট: অতিষ্ঠ জনজীবন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পড়াশোনা।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দিনের বিভিন্ন সময় বিদ্যুৎ চলে যাওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে গেছে। বিশেষত স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয়দের অভিযোগ, দিনে অসংখ্যবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই। প্রচণ্ড গরমের কারণে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ রোগীরা বিশেষভাবে কষ্ট ভোগ করছেন। ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়ছে, কারণ বিদ্যুৎ না থাকায় দোকানপাট, ছোট শিল্পপ্রতিষ্ঠান এবং নানা ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার সময় ঘনিয়ে আসছে, কিন্তু নিয়মিত বিদ্যুৎ না থাকায় সন্তানরা সঠিকভাবে পড়াশোনা করতে পারছে না। সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকলে অনেককে বাধ্য হয়ে মোমবাতি বা চার্জলাইটের আলোয় পড়তে হচ্ছে, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

এদিকে সাধারণ মানুষের অভিযোগ, এমন ভয়াবহ বিদ্যুৎ সংকট চললেও বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতাদের কোনও দৃশ্যমান উদ্যোগ বা বক্তব্য দেখা যাচ্ছে না। এতে উপজেলা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।

একজন ভুক্তভোগী বলেছেন, "আমরা নিয়মিত বিদ্যুৎ বিল দিচ্ছি, কিন্তু প্রয়োজনের সময় বিদ্যুৎ পাচ্ছি না। দিনের পর দিন এই ভোগান্তি চললেও আমাদের সমস্যার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না।"

আরেকজন শিক্ষার্থীর অভিভাবক বলেছেন, "বিদ্যুৎ না থাকায় সন্তানরা ঠিকমতো পড়তে পারছে না। সামনে পরীক্ষা, কিন্তু এমন অবস্থায় ভালো ফলাফলের আশা করা কঠিন।"

স্থানীয়দের দাবির মধ্যে রয়েছে, নাসিরনগরের বিদ্যুৎ সংকটের প্রকৃত কারণ দ্রুত তদন্ত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তারা।

এখন প্রশ্ন একটাই— নাসিরনগরের মানুষের এই দুর্ভোগের শেষ কবে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত সাধারণ মানুষের এই ন্যায্য দাবির প্রতি সাড়া দেয়, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%