ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

টাঙ্গাইলে বাস দুর্ঘটনায় সুপারভাইজারসহ ২ নিহত, ৩ আহত


টাঙ্গাইলে বাস দুর্ঘটনায় সুপারভাইজারসহ ২ নিহত, ৩ আহত

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ ২ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৩ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাত ৮ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা দিকে যাচ্ছিলো। মহাসড়কের পৌলি এলাকায় পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে ধাক্কা দেয়। এই সময় বাসের সামনে থাকা সুপারভাইজার এবং অজ্ঞাত এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং অন্তত ৩ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, খবর পাওয়ার পর নিহতদের লাশ উদ্ধার করা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: গাইবান্ধায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদরাসার পরিচালক হাসান আলী গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি, তীব্র বিক্ষোভ ও সহিংসতার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৭ এম


ফ্রান্সের বিভিন্ন শহরে কারফিউ জারি, তীব্র বিক্ষোভ ও সহিংসতার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে

ফ্রান্সে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভের সময় সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটায় সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পরিস্থিতির অবনতি রোধ করার লক্ষ্যে ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু (Sebastien Lecornu) দেশের বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে আংশিক ও সীমিত পরিসরে কারফিউ জারির ঘোষণা দিয়েছেন।

সাম্প্রতিক সহিংসতা এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে একটি জরুরি সরকারি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রধানমন্ত্রী লেকর্নু জানিয়েছেন, স্থানীয় প্রিফেক্টদের নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রয়োজন হলে অবিলম্বে এই কারফিউ কার্যকর করা হয়। মূলত মানুষের জীবন রক্ষা এবং দোকানপাট ও বাণিজ্যিক স্থাপনাগুলোতে লুটপাট ঠেকানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, প্যারিসের ঐতিহাসিক ‘প্লাস দ্য লা রিপাবলিক’ (Place de la Republique) চত্বর এবং লে আল (Les Halles) এলাকার আশেপাশের রাস্তায় আজ সন্ধ্যা ৮টা (জিএমটি সময় রাত ২০:০০টা) থেকে শুরু হয়ে আগামীকাল ভোর ৪টা (জিএমটি সময়) পর্যন্ত সীমিত পরিসরে কারফিউ বলবৎ থাকবে।

একইসঙ্গে প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, লিটল (Lille) শহরেও আজ সন্ধ্যা থেকে কারফিউর নির্দেশ জারি করা হয়েছে।

এছাড়া বিএফএম টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লিটল শহরের পাশাপাশি ওয়াটিনিয়ে (Wattignies), দুয়ে (Douai) এবং দেনেন (Denain)-এর বিভিন্ন অংশে স্থানীয় মেয়রদের সম্মতিক্রমে প্রথম দফায় আগামী দুই দিনের জন্য রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউর আদেশ কার্যকর করা হয়েছে।

বিক্ষোভের এই তীব্রতার মাঝে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন নুনেস (Laurent Nunez) তার পদত্যাগপত্র জমা দিলেও রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ তা নাকচ করে দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও পরিকল্পনাগত ত্রুটিগুলো খতিয়ে দেখে দ্রুত নতুন পুলিশি কৌশল প্রণয়নের নির্দেশ দিয়েছেন ম্যাক্রোঁ।

এদিকে, ফরাসি সরকারের এই কঠোর অবস্থানের মধ্যেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। আগামী শনিবার (২৪ অক্টোবর) 'ইয়েলো ভেস্ট' (Yellow Vest) আন্দোলনের আয়োজকরা দেশজুড়ে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন। এছাড়া, ছাত্র বিক্ষোভের সমর্থন ও পুলিশি সহিংসতার প্রতিবাদে প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভ জাদুঘর (Louvre Museum) সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ফ্রান্স ভ্রমণকারী নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন এবং বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে জার্মানি, ইতালি, চেক প্রজাতন্ত্রসহ ইউরোপের বিভিন্ন দেশের সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় শিক্ষকদের অধিকার ও মর্যাদা নিয়ে প্রাথমিক শিক্ষক সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৮ এম


ভোলায় শিক্ষকদের অধিকার ও মর্যাদা নিয়ে প্রাথমিক শিক্ষক সম্মেলন

ভোলায় অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা, যা শিক্ষকদের মর্যাদা রক্ষা, ন্যায়সংগত অধিকার আদায় এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষক।

এ সম্মেলন সোমবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবুল খায়ের। প্রধান আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় সেক্রেটারি মো. মিজানুর রহমান বলেন, “প্রাথমিক শিক্ষা জাতির ভিত্তিপ্রস্তর। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে সর্বাগ্রে শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা ও মর্যাদা সুনিশ্চিত করতে হবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মো. আমিনুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. শামসুল আলম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন এবং মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ভোলা জেলা সেক্রেটারি মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মো. কামাল উদ্দিন।

সম্মেলনে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য তিনজন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা, জেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দীন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনের হাতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বক্তারা প্রাথমিকে শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়ন এবং শিক্ষকদের যুক্তিসংগত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:২৯ এম


গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৫ পুলিশসহ আহত ৩০

গোপালগঞ্জে ফুটবল খেলার কারণে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ঘোষেরচর এলাকার মাঠে ফকিরকান্দি ও ঘোষেরচর গ্রামের লোকজন ফুটবল খেলছিলেন। খেলার সময় কথাকাটাকাটির এক পর্যায়ে ফকিরকান্দির লোকজন ঘোষেরচরের হান্নান মোল্লাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন।

রাতের বেলায় টর্চের আলো জ্বালিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের প্রায় শতাধিক সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতাকুণ্ডে খাস জমিতে ১৮ দোকান, ইজারা না হওয়ায় বন্ধ রাজস্ব আদায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩০ এম


সীতাকুণ্ডে খাস জমিতে ১৮ দোকান, ইজারা না হওয়ায় বন্ধ রাজস্ব আদায়

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদর বাজারে সরকারি খাস জমিতে ১৮টি দোকান শনাক্ত করা হয়েছে, তবে সেগুলো এখনও ইজারার আওতায় আসেনি। সংশ্লিষ্ট ভূমি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মাঠ জরিপে কলেজ রোডের একটি এলাকায় সরকারি খাস জমিতে এসব দোকানের অবস্থান চিহ্নিত করা হয়। কিন্তু বাজারের সীমানা বা পেরিফেরি নির্ধারণের জটিলতায় ইজারা প্রক্রিয়া অগ্রসর হয়নি। অন্যদিকে, পৌর সদরের মহাসড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর অভিযোগে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা পথচারীদের চলাচলে ভোগান্তির কথা জানিয়েছেন।

সীতাকুণ্ড সদর ভূমি অফিসের সূত্রে জানা যায়, পৌর সদরের কলেজ রোডে গ্রামীণফোন কার্যালয় থেকে লাকি স্টোর পর্যন্ত এলাকায় প্রায় ১৭ শতক এক নম্বর খাস জমি রয়েছে। ২০২৫ সালের মাঠ জরিপে ওই জমির প্রায় ১০ শতকে ১৮টি দোকানের অবস্থান শনাক্ত করা হয়। তবে জরিপের পরও দোকানগুলো ইজারার আওতায় আসেনি। ফলে এসব জমি থেকে ইজারার মাধ্যমে রাজস্ব আদায় করা সম্ভব হচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫ অনুযায়ী, বাজারের পেরিফেরি নির্ধারণের জন্য সরেজমিন জরিপ ও নকশা প্রস্তুতের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে অনুমোদনের প্রস্তাব পাঠানোর বিধান রয়েছে। নকশায় বাজারের অন্তত ৫০ শতাংশ ভূমি সংরক্ষণ এবং পথচারীদের চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা রাখার বিধানও রয়েছে। তবে সীতাকুণ্ডের সংশ্লিষ্ট জমির পেরিফেরি অনুমোদনের প্রস্তাব কোন পর্যায়ে রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ১৪৩৩ বঙ্গাব্দের হাটবাজার ইজারার বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এসব জমি ইজারার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

সীতাকুণ্ডের সাবেক সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন "আমার দেশ"কে জানান, দায়িত্বে থাকাকালে মাঠ জরিপ করিয়ে দোকানগুলো একসঙ্গে ইজারার আওতায় আনার উদ্যোগ নিয়েছিলেন। তবে পেরিফেরি নির্ধারণসংক্রান্ত জটিলতায় প্রক্রিয়াটি এগোয়নি। তাঁর মতে, ইউএনও প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিলে পেরিফেরি অনুমোদন এবং দোকানপ্রতি জায়গা নির্ধারণের মাধ্যমে রাজস্ব আদায়ের ব্যবস্থা করা সম্ভব।

এদিকে, পৌর সদরের মহাসড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। সীতাকুণ্ড পৌরসভা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম "আমার দেশ"কে বলেন, সাবেক ইউএনও তারিকুল আলমের সময়ে অভিযান চালিয়ে খাস জমি ও মহাসড়কের ওপর গড়ে ওঠা দোকান উচ্ছেদ করা হয়েছিল। পরে কিছু দোকান আবার বসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এসব দোকান থেকে অগ্রিম অর্থ ও নিয়মিত টাকা আদায়ের অভিযোগও করেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট দোকানমালিকদের বক্তব্য পাওয়া যায়নি।

রফিকুল ইসলাম আরও জানান, ফুটপাত ব্যবহার করতে না পারায় শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ব্যস্ত মহাসড়ক দিয়ে চলাচল করতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি ও যানজট বাড়ছে বলে তিনি দাবি করেন। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে বলেও জানান তিনি।

খাস জমি ও ফুটপাত দখলের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম "আমার দেশ"কে বলেন, সরকারি খাস জমি কিংবা জনসাধারণের চলাচলের ফুটপাত দখল করে অবৈধ দোকান চালাতে দেওয়া হবে না। অভিযোগ যাচাই করে অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

সরকারি খাস জমির ইজারা প্রক্রিয়া সম্পন্ন করতে পেরিফেরি নির্ধারণের বর্তমান অবস্থা স্পষ্ট করা এবং মহাসড়ক ও ফুটপাতের ওপর দোকান বসানোর অভিযোগ যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে ইজারা প্রক্রিয়া ও দখলসংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে সরকারি জমি থেকে রাজস্ব আদায় এবং পথচারীদের চলাচলের পরিবেশ নিশ্চিত করার বিষয়টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%