০২:১৩ এম
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সরকারের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের উদ্দেশ্যে উন্মুক্ত অনলাইন লটারির মাধ্যমে সুবিধাভোগী কৃষক নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এই লটারি অনুষ্ঠিত হয়। এতে মোট ৪৫৬ জন কৃষককে ধান বিক্রির জন্য নির্বাচিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা করছে, ১,৩৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারিত হলেও অনলাইনে মোট ১,৪০৯ জন কৃষক আবেদন করেছিলেন। সেখান থেকেই উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের চূড়ান্ত করা হয়।
আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই
লটারির কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। এই সময়ে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আতোয়ার রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিত্যানন্দ রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুবল চন্দ্র রায়।
আরও উপস্থিত ছিলেন আইসিটি কর্মকর্তা মাহাফুজার রহমান, সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার এবং ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও কৃষক প্রতিনিধিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন