০২:৩৫ এম
ভারতের কানপুর দেহাতের আকবরপুর এলাকার একটি ঘটনার কথা উঠে এসেছে। সেখানে এক যুবক স্ত্রীকে তালাক দিয়ে তার শাশুড়িকে বিয়ে করেছেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবরের সূত্র অনুসারে, যুবকটি শ্বশুরবাড়ি যাতায়াত করতে গিয়েই শাশুড়ির প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিলেন। আর শাশুড়িরও এই সম্পর্কে কোনো আপত্তি ছিল না।
তারা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কোনো ধরনের নিন্দা, পরিবারের মতামত, সমাজের সমালোচনা ও প্রতিবন্ধকতা দেখেনি এবং তারা আদালতে গিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, যুবকটি মালাবদল করে হাতে আইনি কাগজ নিয়ে আদালতে দাঁড়িয়ে রয়েছেন, এবং তার প্রাক্তন শাশুড়ি পাশেই রয়েছেন। এই সময় তারা নেটিজেনদের কাছে তাদের সম্পর্ক মেনে নেওয়ার জন্য আবেদন করেন।
এ ঘটনার চারপাশে আলোচনা বেড়ে গেলেও, এখন পর্যন্ত কোনো পুলিশি অভিযোগ করা হয়নি। ভিডিওটি ‘দ্য তত্ত্ব’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়ার পরে, কয়েক ঘণ্টার মধ্যেই এটি কয়েক লাখো বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে বিপুল সংখ্যক মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন। সূত্র: আনন্দবাজার
আরও পড়ুন: ‘নেতানিয়াহু মিথ্যাবাদী, ফিলিস্তিনি শিশুদের রক্ত তার হাতে’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন