ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জার্মানিতে প্রচণ্ড গরমের মধ্যে পানিতে ডুবে মৃত ৩০


জার্মানিতে প্রচণ্ড গরমের মধ্যে পানিতে ডুবে মৃত ৩০

জার্মানির তীব্র তাপদাহের মধ্যে পানিতে ডুবে নিহত হয়েছেন অন্তত ৩০ জন। জীবন রক্ষাকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সাঁতার কাটতে গিয়ে নদী ও লেকে ঘটে গেছে এ ঘটনাটি মাত্র কিছুদিনের মধ্যে। নিহতদের মধ্যে বেশিরভাগই তরুণ ও কিশোর।

এটি আসলে ‘জলে কুমির আর ডাঙায় বাঘ’ সমান অবস্থা। জার্মানিসহ গোটা ইউরোপে প্রচণ্ড তাপদাহে জনসাধারণ দিশাহারা। ফলে সেই গরম থেকে পরিত্রাণ পেতে লেক বা হ্রদের পানিতে ডুব দিতে গিয়ে মৃত্যু ঘটছে।

গত সপ্তাহে জার্মানিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির ইতিহাসে একটি রেকর্ড। সাধারণ মানুষের জন্য বসতবাড়ি বা পার্কের গাছের ছায়াও ছিল নিরাপদ নয়। তাই স্বস্তির জন্য মানুষ ছুটেছিলেন আশপাশের নদী ও লেকের দিকে।

আরও পড়ুন: সৌরবিদ্যুতের যন্ত্রাংশ চুরি করলে ৩ বছরের কারাদণ্ড

নদী ও হ্রদে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটে এমন কিছু লোক সাঁতার জানলেও, অনেকের মৃত্যু হয়েছে শুধুমাত্র সাঁতার না জানার কারণে।

সম্প্রতি কয়েকদিনে জার্মানির জাক্সেন, নিদারজাক্সেন, নর্দরাইন ওয়েসাটফালেনসহ বিভিন্ন অঙ্গরাজ্যের নদী ও হ্রদের জলাধারে বেশ কিছু মানুষ ডুবে মারা গেছেন। এবং চলতি বছরে নয়, ২০২৫ সালে পানিতে ডুবে ৩৯৩ জন মারা গেছেন। ২০২৪ সালে সেই সংখ্যা ছিল ৪০০ এর উপরে।

এদিকে জার্মানির তীব্র গরমের টানা চার দিনের পর এখন তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। দেশজুড়ে কোথাও কোথাও ঝড় ও বজ্রসহ বৃষ্টি নেমে এসেছে, যা জনজীবনে স্বস্তি ফিরিয়েছে। কিন্তু তাদের আবহাওয়া অধিদফতর ডিডব্লিউডি সতর্ক করেছে যে, আগামী দিনগুলোতে তাপমাত্রা আবার বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি: ট্রাম্পের বিপরীত অবস্থানে জেডি ভ্যান্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:২৮ এম


হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

ঢাকা, ২ জুলাই, ২০২৬ : হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের আবশ্যিকভাবে যেসব তথ্য উল্লেখ করতে হবে, তা জানিয়ে পত্র জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার, মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সম্পর্কিত পত্রটি জারি করা হয়েছে।

এ পত্রে হজে গমনেচ্ছু বাংলাদেশি সকল নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, ‘হজে গমনের প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। হজযাত্রীদের প্রাক-নিবন্ধনকালে জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশি পাসপোর্ট বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর ও ব্যাংক হিসাব নম্বর থাকতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তির একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও চলবে।’

এ পত্রে হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীর ব্যাংক হিসাব থাকা আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ইতঃপূর্বে যে সকল হজযাত্রী প্রাক-নিবন্ধনকালে ব্যাংক হিসাবের তথ্য প্রদান করেননি, তাদের নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে, এ বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:৩২ এম


ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বাইস্যাকের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ড. রাসেল মাহমুদ জুয়েল ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিডিএ) ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি, প্রায় ৯৬টি দেশের ৬৬১ জন স্নাতকের মধ্য থেকে তিনি এ বছরের অত্যন্ত মর্যাদাপূর্ণ ড. জন লি লিগ্যাসি অব লিডারশিপ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে ওয়েস্টক্লিফ ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. অ্যান্থনি লি কয়েক মিনিট ধরে ড. জুয়েলের শিক্ষাগত সাফল্য, গবেষণায় অবদান, নেতৃত্বের গুণাবলি এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি ব্যাখ্যা করেন, কেন ড. জুয়েলকে এই সম্মানজনক পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. জুয়েল বলেন, আমি সত্যিই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। অনুভূতিটা ছিল ভাষায় প্রকাশের অতীত।

পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে গ্রিন রুমে ড. রাসেল মাহমুদ জুয়েল এক ব্যতিক্রমী অভিজ্ঞতার মুখোমুখি হন। বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা ও শিক্ষকরা তার সঙ্গে সেলফি তোলার আগ্রহ প্রকাশ করলে তিনি উপলব্ধি করেন, দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায় সার্থকতায় পৌঁছেছে।

চাঁদপুরের একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ড. জুয়েল প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশে তিনটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ কাস্টমসে আট বছর চাকরির পর ২০২২ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। ডক্টরাল গবেষণায় তিনি সরকারি খাতে, বিশেষ করে কাস্টমস ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য একটি উদ্ভাবনী মডেল তৈরি করেন।

বাইস্যাকের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি ক্যালিফোর্নিয়ার ৩৮টি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে এক প্ল্যাটফর্মে যুক্ত করেন। বর্তমানে তিনি বিভিন্ন প্রবাসী ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং যুব নেতৃত্ব বিকাশে কাজ করছেন।

ড. জুয়েল কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, জনস্বাস্থ্য ও ডিজিটাল ট্রান্সফরমেশন বিষয়ে ১৬টি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তার গবেষণাকর্ম ৩৭০টিরও বেশি বার উদ্ধৃত হয়েছে, যা তাকে একজন উদীয়মান আন্তর্জাতিক গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১,৪৬৮ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, দীঘিনালা উপজেলা, খাগড়াছড়ি,

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৪ এম


দীঘিনালায় এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১,৪৬৮ শিক্ষার্থী

সারা দেশের সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালাতেও শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর একমাত্র কেন্দ্র হিসেবে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ১ হাজার ২৪৫ জন, কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের ১৭৩ জন এবং বাবুছড়া কলেজের ৫০ জন শিক্ষার্থী রয়েছেন।

পরীক্ষা শুরুর অনেক আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে থাকেন। প্রবেশপথে প্রয়োজনীয় তল্লাশি ও যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ে তারা নিজ নিজ কক্ষে প্রবেশ করেন। কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। পুরো এলাকায় ছিল শান্ত, শৃঙ্খলাপূর্ণ ও উৎসাহব্যঞ্জক পরিবেশ।

কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন।

পরীক্ষার্থীদের অনেকেই জানান, অনুকূল পরিবেশে পরীক্ষা শুরু হওয়ায় তারা স্বস্তির সঙ্গে প্রথম দিনের পরীক্ষা দিতে পেরেছেন। অভিভাবকরাও সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক মানুষের জ্ঞান-বিবেক ধ্বংস করে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে” রাণীশংকৈলে ওসি আমানের

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১১:৩৬ এম


মাদক মানুষের জ্ঞান-বিবেক ধ্বংস করে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে” রাণীশংকৈলে ওসি আমানের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাড়িয়া নিয়াপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য তফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমানুল্লাহ আল বারী।

প্রধান অতিথির বক্তব্যে ওসি আমানুল্লাহ আল বারী বলেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহভাবে মাদকের ঝুঁকির মুখে রয়েছে। এলাকার মাদক ব্যবসায়ীর সংখ্যা হয়তো হাতে গোনা কয়েকজন, কিন্তু তাদের কারণে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক মানুষের জ্ঞান-বিবেক ও কর্মক্ষমতাকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, পরিবার, সমাজ এবং প্রশাসনের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা সম্ভব নয়। তাই সকলকে সচেতন হওয়ার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টার এবং সাংবাদিক মো. আকতারুল ইসলাম আক্তার।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের মাদকের কুফল সম্পর্কে অবহিত করা এবং মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%