প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সারা দেশের সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালাতেও শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর একমাত্র কেন্দ্র হিসেবে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ হাজার ৪৬৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ১ হাজার ২৪৫ জন, কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের ১৭৩ জন এবং বাবুছড়া কলেজের ৫০ জন শিক্ষার্থী রয়েছেন।
পরীক্ষা শুরুর অনেক আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে থাকেন। প্রবেশপথে প্রয়োজনীয় তল্লাশি ও যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ে তারা নিজ নিজ কক্ষে প্রবেশ করেন। কেন্দ্রের বাইরে অপেক্ষায় ছিলেন অভিভাবকরা। পুরো এলাকায় ছিল শান্ত, শৃঙ্খলাপূর্ণ ও উৎসাহব্যঞ্জক পরিবেশ।
কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন।
পরীক্ষার্থীদের অনেকেই জানান, অনুকূল পরিবেশে পরীক্ষা শুরু হওয়ায় তারা স্বস্তির সঙ্গে প্রথম দিনের পরীক্ষা দিতে পেরেছেন। অভিভাবকরাও সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন