০৬:৩৬ এম
ফুটবলের প্রতি অমোঘ টান থাকলে দূরত্ব শুধুমাত্র একটি সংখ্যা। এর বড় প্রমাণ হিসেবে এই দুই বাংলাদেশি ফুটবল ভক্তেরা সামনে এলেন। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে কাছ থেকে দেখার স্বপ্নপূরণ করতে তারা পাড়ি দিয়েছেন প্রায় ৮৩৫০ মাইল পথ।
ডালাস স্টেডিয়ামের গ্যালারিতে রোনালদোর খেলা দেখার জন্য আসা এই দুই সমর্থক হাতে একটি প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘৮,৩৫০ মাইল পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে এসেছি রোনালদোকে দেখার জন্য।’
প্রিয় খেলোয়াড়ের প্রতি তাদের এই গভীর অনুরাগ ও আবেগ দেখে মুগ্ধ হয়ে গেছেন নেটিজেনরা। গ্যালারিতে বসে থাকা এই দুই ভক্তের মুখে যেমন ছিল হাসির আভা, তেমনই ছিল প্রিয় দলের প্রতি সমর্থন। বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে এসে প্রিয় তারকার খেলা দেখার এই অভিজ্ঞতা নিশ্চিতভাবেই তাদের কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন: মিশিগানে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ
ফুটবল জগতের অসংখ্য ভক্তের কাছে রোনালদো শুধুমাত্র একজন খেলোয়াড় নন, বরং অনুপ্রেরণার একটি উৎস। এবং এই দুই বাংলাদেশি ভক্তের কাণ্ড আবারও প্রমাণ করল, ভালোবাসার মানচিত্রে দূরত্বের কোনো মূল্য নেই, সেখানে শুধু প্রিয় গন্তব্যে পৌঁছানোর গল্প থাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন