ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ‘শেষ করার’ হুঁশিয়ারি ট্রাম্পের


শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ‘শেষ করার’ হুঁশিয়ারি ট্রাম্পের

একটি কঠোর বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বললেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাবে, না হয় তাদের ‘কাজ শেষ করে দেবে’। সোমবার তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেন, আমেরিকা চাইলে কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও বড় বড় স্থাপনা ধ্বংস করতে সক্ষম। ট্রাম্প আরো বলেন, আমরা যেকোনোভাবেই জিতব। হয়তো আমরা চুক্তি করব এবং তা না হলে, কাজ শেষ করে দেব। তবে তিনি এই বিষয়টি পরিষ্কার করেন যে, সামরিক হামলার চেয়ে আলোচনা ও সমাধানকেই বেশি পছন্দ করেন। ট্রাম্প বলেন, আমি চুক্তি করতেই বেশি সাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি ৯ কোটি মানুষের ক্ষতি করতে চাই না। তিনি জানান, আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে তাদের সব সেতু উড়িয়ে দিতে পারি এবং তাদের আধুনিক বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করতে পারি। একসময় ইরানে প্রচুর টাকা ছিল, কিন্তু এখন আর নেই। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, আমেরিকা তাদের কোনো টাকা দিয়েছে কিনা সেটাও স্পষ্ট নয়। কয়েকদিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকা চাইলে একমাত্র আঘাতেই ইরানের বর্তমান শীর্ষ নেতাদের শেষ করে দিতে সক্ষম। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার জানাজায় যোগ দেওয়া নেতাদের লক্ষ্য করে ট্রাম্প এই মন্তব্য করেন। তবে, আলোচনার পথ খোলা রাখার জন্যে আমেরিকা এমন কিছু করেনি বলে তিনি জানান। ট্রাম্পের এই ধরনের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। আরমেনিয়ায় অবস্থিত ইরান দূতাবাস জানায়, আমেরিকা কখনোই খামেনির মৃত্যুর শোক অনুধাবন করতে পারবে, কারণ তাদের কোনো সভ্যতা, ইতিহাস বা সম্মান নেই। তারা আরো বলেন, মানুষকে মারা যায়, কিন্তু আদর্শকে নয়। খামেনিকে হত্যা করে আমেরিকা আসলে একটি আতরের বোতল ভেঙেছে, যার সুবাস এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। অন্যদিকে, খামেনির মরদেহ বর্তমানে পবিত্র শহর কোমে পৌঁছেছে। হেলিকপ্টারে করে মরদেহটি সেখানে নেয়া হয়। মঙ্গলবার সেখানে জানাজা শেষে মরদেহটি ইরাকের নজফ ও কারবালায় নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং, জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ এম


সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং, জানালেন ট্রাম্প

আগামী সেপ্টেম্বরের শেষের দিকে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই তথ্যটি সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তিনি হোয়াইট হাউসে বিশ্বনেতাদের স্বাগত জানাতে একটি বিশাল ও আধুনিক ‘বলরুম’ বা অনুষ্ঠানশালা তৈরির পরিকল্পনার কথা জানাতে গিয়ে এ বিষয়টি উল্লেখ করেন।

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের রোজ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথাগুলো বলেন। বিশেষ করে নবজাতক আমেরিকানদের জন্য একটি নতুন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি হোয়াইট হাউসের সংস্কার ও আধুনিকীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ট্রাম্প বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখানে আসছেন। তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হবে। অথচ হোয়াইট হাউসে এত বড় অনুষ্ঠান আয়োজনের মতো নিজস্ব কোনো বলরুম এখন নেই।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, গত ১৫০ বছর ধরে হোয়াইট হাউসে একটি বলরুম তৈরির কথা ভাবা হলেও তা এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তিনি আরও উল্লেখ করেন যে, ব্রিটেনের রাজা চার্লস বা চীনের শি জিনপিংয়ের মতো বড় বিশ্বনেতারা এলে বড় আকারের অনুষ্ঠানের জন্য জায়গা মেলাতে বেশ বেগ পেতে হয়। ট্রাম্প জোর দিয়ে বলেন, নতুন বলরুমটি তৈরি হলে এটি হবে ওয়াশিংটনের অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা। এটি শুধুমাত্র সৌন্দর্যতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি সম্পূর্ণ বুলেট এবং ড্রোন প্রতিরোধী হবে। এমনকি, এটি মিসাইল বা ক্ষেপণাস্ত্র হামলাও ঠেকাতে সক্ষম হবে।

জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে রেখে শীর্ষ সামরিক কর্মকর্তাদের পরামর্শে এই বলরুম নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। নিজের বিদেশ সফরের অভিজ্ঞতা জানাতে গিয়ে ট্রাম্প বলেন, সম্প্রতি তিনি চীনের ‘গ্রেট হল’-এ গিয়েছিলেন যেখানে একটি বিশাল ও সুন্দর বলরুম রয়েছে। তবে তার দাবি, আমেরিকার নতুন বলরুমটি বিশ্বের অন্য সব দেশের চেয়ে সেরা হবে। এর প্রেক্ষিতে তিনি উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লসের সঙ্গে হওয়া আলোচনার বিষয়টিও স্মরণ করেন।

এই বলরুমের নির্মাণকাজ সম্পন্ন হবে আগামী ২০২৮ সালের মাঝামাঝি সময়ে বলে আশা করা হচ্ছে। ট্রাম্প বলেন, সমালোচকরা হয়তো বলছেন যে, তিনি এটি নিজের জন্য বানাচ্ছেন, কিন্তু সত্যি বলতে, তিনি এটি ভবিষ্যৎ প্রেসিডেন্টদের ব্যবহারের জন্যই তৈরি করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদত্যাগ করেছেন পর্তুগালের কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৩ এম


পদত্যাগ করেছেন পর্তুগালের কোচ

 

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের পরেই পর্তুগাল ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রবার্তো মার্তিনেজ।

নাটকীয় সেই ম্যাচের পরে এক সংবাদ সম্মেলনে পর্তুগিজদের কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন এই স্প্যানিশ কোচ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে রবার্তো মার্তিনেজ বলেন, "পর্তুগালের দায়িত্ব নিয়ে আমি মূলত বিশ্বকাপ জিততে এসেছিলাম। যেহেতু সেই লক্ষ্য পূরণ হয়নি, তাই এখন আর এই পদে আমার চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এখানেই পর্তুগাল দলের সঙ্গে আমার অধ্যায়ের শেষ।"

বিশ্বকাপের নকআউট পর্বের অন্তিম মুহূর্তে মিকেল মেরিনোর করা একমাত্র গোলে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই বিদায় নেয় পর্তুগাল।

দলের এই চরম ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েই মার্তিনেজ পদত্যাগের এই বড় সিদ্ধান্ত নিলেন। তার এই আকস্মিক বিদায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের ফুটবল পরিমণ্ডলে এখন নতুন কোচের সন্ধানে তোড়জোড় শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-মিশর লড়াইয়ে জয়ের সম্ভাবনা কার, জানাল সুপার কম্পিউটার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ এম


আর্জেন্টিনা-মিশর লড়াইয়ে জয়ের সম্ভাবনা কার, জানাল সুপার কম্পিউটার

 

আজ রাতে বিশ্বকাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ হলো প্রথমবারের মতো শেষ ১৬তে খেলতে আসা মোহামেদ সালাহর মিশর। এই ম্যাচটি নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়েছে অপ্টার সুপার কম্পিউটার। আর্জেন্টিনার জেতার সম্ভাবনা ৬৯.১ শতাংশ বলে জানানো হয়েছে। এটি হিসাব করা হয়েছে ম্যাচ শুরুর আগে ২৫ হাজার সিমুলেশন চালিয়ে।

সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, মিশরের জেতার সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ। আর ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮.৫ শতাংশ।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই দুটি দলের জন্যই এই ম্যাচটি সবচেয়ে কম বিরতির। আগের রাউন্ডে দুই দলকেই অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে। ফলে ক্লান্তি ও চোট এই ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির চাপ কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে তিন পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ এম


মেসির চাপ কমাতে আর্জেন্টিনার একাদশে আসছে তিন পরিবর্তন

 

মঙ্গলবার ৭ জুলাই ২০২৬[শেষ ১৬] রাত ১০টা আর্জেন্টিনা – মিশর মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা, যুক্তরাষ্ট্র বুধবার ৮ জুলাই ২০২৬[শেষ ১৬] রাত ২টা সুইজারল্যান্ড – কলম্বিয়া বিসি প্লেস, ভ্যাঙ্কুভার, কানাডা

২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন রোনালদো? সরাসরি বেলজিয়ামকে আবারও এগিয়ে দিলেন ডি কেটেলারা আর্জেন্টিনা-মিশর ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার আমার জেতা ইউরো ২০১৬ বিশ্বকাপের সমান: রোনালদো যে ৫ ভুলে বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজল পর্তুগালের

কেনেসো স্টেট ইউনিভার্সিটিতে রোদ ঝলমলে সকালে অনুশীলন করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার যে সময়ে ম্যাচ হবে, ঠিক সেই সময়েই অনুশীলন করেছে দলটি। মিশরের বিপক্ষে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা।

কোচ লিওনেল স্কালোনি জানেন, দলের খেলায় অনেক ভুল ছিল। তিনি একাদশে কিছু পরিবর্তন আনতে চান। তবে দলের মানসিক অবস্থা নিয়ে কোনো সমস্যা দেখছেন না স্কালোনি।

বল হারানোর পর প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করাই এখন স্কালোনির মূল লক্ষ্য। কোচ মনে করেন, এতে খেলার গতিও বাড়বে। সবচেয়ে বড় কথা, ৩৯ বছর বয়সী মেসির ওপর থেকে বাড়তি দায়িত্ব কমাতে চান স্কালোনি। এসব কারণেই তিনি একাদশে তিনটি পরিবর্তন আনছেন।

অনুশীলনের আগে ও পরে খেলোয়াড়দের সঙ্গে অনেক কথা বলেন স্কালোনি। প্রথমে মেসি, কুতি রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও ওতামেন্দির সঙ্গে কথা বলেন তিনি। পরে যোগ দেন দে পল, পারেদেস ও মলিনাও।

একাদশে প্রথম পরিবর্তন আসছে বাঁ পাশের ডিফেন্সে। ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরছেন নিকোলাস তালিয়াফিকো। মেদিনা ভালো খেললেও কেপ ভের্ডের ম্যাচে তার পায়ে টান ধরেছিল। তাই অভিজ্ঞতা ও শারীরিক অবস্থার কথা ভেবে তালিয়াফিকোকে ফেরাচ্ছেন কোচ।

দ্বিতীয় পরিবর্তন আসছে মাঝমাঠে। সংবাদ সম্মেলনে স্কালোনি নিজেই জানিয়েছেন, মিশরের বিপক্ষে একাদশে থাকবেন লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার খেলবেন থিয়াগো আলমাদার জায়গায়। এতে দে পল, আলেক্সিস ও এনজোর সঙ্গে মিলেমিশে মাঝমাঠ সাজবে একই রকম, যেমনটা ছিল কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জেতা ম্যাচে।

তৃতীয় পরিবর্তন আসছে আক্রমণভাগে। লাউতারো মার্তিনেজের জায়গায় একাদশে ঢুকছেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। জর্ডানের বিপক্ষে ম্যাচেই কেবল একাদশে ছিলেন আলভারেজ। বিশ্বকাপের আগে গোড়ালির চোটে পড়েছিলেন আলভারেজ। তবে কোচিং স্টাফ মনে করে, বল হারানোর পর চাপ তৈরিতে তিনি এখন অনেক বেশি কার্যকর।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ– মার্তিনেজ; নাহুয়েল মলিনা, রোমেরো, লিসান্দ্রো, তালিয়াফিকো; রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%