১১:০৪ পি.এম
নারায়ণগঞ্জে আইনজীবী স্ত্রীর দায়ের করা মামলায় এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক উপপরিদর্শক (এসআই) আবু নকীব আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেনের আদালতে আবু নকীব আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: স্মরণসভায় মির্জা আব্বাস / রাজপথের খাঁটি যোদ্ধা ছিলেন সাদেক হোসেন খোকা
তথ্য অনুসন্ধানে জানা যায়, আবু নকীব নৌপুলিশের মিরপুর-১ কার্যালয়ে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীর দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর তাকে পুলিশ বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার বাদী জাসমীন আহমেদ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের একজন নারী আইনজীবী। তিনি জানান, প্রেমের সম্পর্কের মাধ্যমে আবু নকীবের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর যৌতুকের দাবিতে নকীব প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। একসময় তিনি জানতে পারেন, আবু নকীব তাকে না জানিয়ে আরও একাধিক বিয়ে করেছেন।
জাসমীন বলেন, ‘একদিকে যৌতুকের দাবিতে নির্যাতন, অন্যদিকে গোপনে আরও একাধিক বিয়ে। নকীবের এসব কর্মকাণ্ড ও প্রতারণা কোনোভাবেই মেনে নিতে পারিনি। এ ঘটনায় তাকে আসামি করে ২০১৯ সালে নারায়ণগঞ্জ আদালতে মামলা করি।’
তিনি আরও জানান, ওই মামলায় ২০২৩ সালের ৩০ নভেম্বর আদালত আবু নকীবকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তাকে পুলিশ বিভাগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
আরও পড়ুন: হত্যা মামলায় গ্রেফতার হলেন ইকবাল সোবহান, মুক্তি পেলেন রাজীব
জাসমীন আরও বলেন, ‘রায় ঘোষণার পর থেকে আবু নকীব পলাতক ছিলেন। পরবর্তীতে তিনি উচ্চ আদালতে আপিল করেন। তবে নিম্ন আদালতের রায় বহাল রেখে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর একই রায় দেন উচ্চ আদালত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন